অন্নপূর্ণা যোজনা মিলিয়ে রাজ্যের এই মহিলারা মাসে পাবেন ৪,৫০০ টাকা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাজ্যের যোগ্য মহিলাদের অ্যাকাউন্টে ঢুকতে চলছে অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) 3000 টাকা। তবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নতুন ঘোষণা অনুযায়ী, এবার থেকে রাজ্যের মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার অর্থ মিলিয়ে মোট 4,500 টাকা ঢুকবে। আর এই খবর প্রকাশ্যে আসতেই, আনন্দে আত্মহারা বাংলার মহিলাদের একাংশ। কিন্তু কারা পাবেন মাসিক 4,500 টাকা? কী শর্ত দিল রাজ্য সরকার? চলুন দেখে নেওয়া যাক।

রাজ্যের এই সব মহিলারা মাসে পাবেন 4,500 টাকা করে

বুধবার, নতুন করে অন্নপূর্ণা যোজনা নিয়ে বেশ কিছু ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানেই রাজ্য সরকারের এই নয়া প্রকল্পের সুবিধা আর কোন কোন প্রকল্পের সুবিধা পেলে পাওয়া যাবে তা নিয়েই মুখ খুলেছিলেন তিনি। মুখ্যমন্ত্রীর তরফে জানিয়ে দেওয়া হয়েছে, রাজ্যের যেসব মহিলাদের বয়স 25 থেকে 60 বছর এবং প্রতিমাসে 3 হাজার টাকার অন্য একটি নির্দিষ্ট ভাতা পান তাঁরা, অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পাবেন!

মুখ্যমন্ত্রীর নয়া ঘোষণা অনুযায়ী, একটি বিশেষ শর্ত মানলেই দুই প্রকল্পের অর্থ একসাথে পাবেন মহিলারা। বলে রাখি, রাজ্যের যেসব দিব্যাঙ্গ মহিলারা এই মুহূর্তে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাচ্ছেন, তাঁরা এই প্রকল্প থেকে 3000 টাকার পাশাপাশি দিব্যাঙ্গ ভাতার 1500 টাকাও পাবেন। সব মিলিয়ে বলাই যায়, দিব্যাঙ্গ ভাতা এবং অন্নপূর্ণা যোজনা মিলিয়ে প্রতি মাসে 4500 টাকা করে পেয়ে যাবেন রাজ্যের দিব্যাঙ্গ মহিলারা।

 

অবশ্যই পড়ুন: মিলেছে প্রায় ৫,০০০% রিটার্ন, সেই শেয়ারই এবার ফ্রিতে দিচ্ছে সংস্থা! লুটে নিন

প্রসঙ্গত, সরকারি ঘোষণা অনুযায়ী আগামী 30 আগস্ট পর্যন্ত চলবে অন্নপূর্ণা যোজনার আবেদন প্রক্রিয়া। কাজেই সরকারের নয়া ঘোষণার পর যেসব মহিলারা ইতিমধ্যেই দিব্যাঙ্গ ভাতার অর্থ পাচ্ছেন তাঁরা যত দ্রুত সম্ভব মাসিক 3000 টাকার বিশেষ প্রকল্পটিতে আবেদন করে প্রতিমাসে 4500 টাকা করে পেতে পারেন।