প্রীতি পোদ্দার, কলকাতা: পূর্ব ঘোষণা অনুযায়ী রবিবার ১৬ আগস্ট থেকেই রাজ্যে চালু হয়ে গেল কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্যবিমা যোজনা আয়ুষ্মান ভারত (Ayushman Bharat)। এই প্রকল্পে আর্থিক ভাবে পিছিয়ে পড়া পরিবারগুলি সরকারি এবং তালিকাভুক্ত বেসরকারি হাসপাতালে বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে ক্যাশলেস চিকিৎসার সুযোগ পাবেন। আর এবার সেই প্রকল্প (Government Scheme) সরকারিভাবে চালু হতেই কয়েক ঘণ্টার মধ্যেই আয়ুষ্মান কার্ডের সুবিধা নিলেন বাঁকুড়ার (Bankura) যুবক শুভদীপ হালদার।
আয়ুষ্মান ভারতের সূচনা করলেন মুখ্যমন্ত্রী
গতকাল, রবিবার, ১৬ আগস্ট, নেতাজি ইন্ডোরে একটি অনুষ্ঠানের মাধ্যমে আয়ুষ্মান ভারত ও মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনার শুভ উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন তিনি স্পষ্ট জানিয়েছিলেন যে, মোট ১ কোটি ৪৩ লক্ষ পরিবার আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন। আর যাঁরা এই প্রকল্পের সুবিধা পাবেন না তাঁরা পাবেন মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনার সুবিধা। আর এই ঘোষণা করার কয়েক ঘণ্টা পরেই আয়ুষ্মান ভারত প্রকল্পের প্রথম উপভোক্তা হলেন বাঁকুড়ার কোতুলপুরের যুবক শুভদীপ হালদার।
আয়ুষ্মান যোজনার প্রথম উপভোক্তা বাঁকুড়ার যুবক
পরিবারের তরফে জানা গিয়েছে, শুভদীপ হালদার বেশ কয়েকদিন ধরেই জ্বরের সমস্যায় ভুগছিলেন। এদিকে তাঁর সার্থক পরিস্থিতি খুব ভালো নয়, তারমধ্যেই গতকাল তাঁকে কোতুলপুর মেডিকেয়ার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে হাসপাতাল কর্তৃপক্ষ আয়ুষ্মান ভারত কার্ডে তাঁর চিকিৎসা পরিষেবার জন্য স্বাস্থ্য দফতরের কাছে আবেদন জানায়। শেষে স্বাস্থ্য দফতর থেকে অনুমতি মিলতেই ওই প্রকল্পে শুরু হয় তাঁর চিকিৎসা। বর্তমানে অনেকটাই সুস্থ আয়ুষ্মান যোজনার প্রথম উপভোক্তা। সাংবাদিকদের এদিন শুভদীপ জানান যে, “সরকারের এই আয়ুষ্মান কার্ডে ব্যাপকভাবে উপকৃত মিলেছে। এর জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, স্বাস্থ্যমন্ত্রী এবং দেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই।”
আরও পড়ুন: দোষী মনে করে না আদালত, হাইকোর্টে স্বস্তি পেলেন অভিষেক ব্যানার্জি
শুভদীপ হালদারের অসুস্থতা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সকালেই যখন অসুস্থ ওই ব্যক্তি আসে তার আর্থিক পরিস্থিতি দেখে আয়ুষ্মান যোজনার পরিষেবা পাওয়ার জন্য আবেদন জানানো হয়। আর সম্মতি মিলতেই আমরা চিকিৎসা চালু করে দিয়েছি।” এদিকে এই গোটা বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাঁর এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন এবং শুভেচ্ছা জানিয়েছেন। এমনকি তাঁর চিকিৎসার ছবি এবং আয়ুষ্মান ভারত প্রকল্পে রেজিস্ট্রেশনের তথ্যও টুইটে তুলে ধরেছেন তিনি।
A Historic Milestone for Healthcare in West Bengal 🩺
West Bengal has taken a major leap forward in healthcare infrastructure with the successful implementation of the Ayushman Bharat Scheme in West Bengal.
Today marks a momentous day as the 1st Patient Registration under the… pic.twitter.com/qlraspAqb3— Suvendu Adhikari (@SuvenduWB) August 16, 2026










