৫০ বছর পর স্বাধীনতা দিবসে বেতার বার্তা দেবেন মুখ্যমন্ত্রী, বিশেষ ভাবনা পশ্চিমবঙ্গ সরকারের

Published:

Suvendu Adhikari

সৌভিক মুখার্জী, কলকাতা: আর হাতেগোনা পাঁচটা দিন পর দেশের ৮০ তম স্বাধীনতা দিবস। এবারের স্বাধীনতা দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গ সরকারের বিশেষ উদ্যোগ। ৯ থেকে ১৭ আগস্ট পর্যন্ত রাজ্যজুড়ে চলছে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি। তবে স্বাধীনতা দিবসের আগে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দূরদর্শন এবং আকাশবাণীর মাধ্যমে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন বলেই খবর। সেই সূত্র ধরেই এবার রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) রাজ্যবাসীর উদ্দেশ্যে দেবেন বেতার বার্তা। করা হল বড়সড় ঘোষণা।

রাজ্যবাসীর উদ্দেশ্যে বেতার বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

এযাবৎকাল পর্যন্ত জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য কিংবা মমতা বন্দ্যোপাধ্যায়, স্বাধীনতা দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গের কোনও মুখ্যমন্ত্রীর বেতার বার্তা সম্প্রচারের দৃষ্টান্ত নেই। তবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই উদ্যোগ যে নজিরবিহীন হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। এমনকি মুখ্যমন্ত্রী নিজেই এ কথা ঘোষণা করেছেন। রাষ্ট্রপতির ভাষনের পরেই মুখ্যমন্ত্রীর ভাষণ সম্প্রচার হবে বলে খবর। যদিও প্রসার ভারতী কিংবা আকাশবাণীর পক্ষ থেকে এখনও পর্যন্ত এই ভাষণের সময় বা কোথায় সম্প্রসারিত হবে সেই সম্পর্কে কোনও তথ্য জানানো হয়নি।

তবে সিদ্ধার্থশঙ্কর রায়ের আমলে মাসিক বেতার বার্তা দেওয়ার রীতি প্রচলিত ছিল। এছাড়া প্রফুল্ল চন্দ্র সেনও তৎকালীন সময়ে একাধিকবার বেতার বার্তা দিয়েছিলেন রাজ্যবাসীর উদ্দেশ্যে। কিন্তু বাম জমানা বা তৃণমূল, দীর্ঘ ৫০ বছরে বেতার বার্তা শোনার অভিজ্ঞতা হয়নি রাজ্যবাসীর। দীর্ঘ প্রায় ৫ দশক পর পশ্চিমবঙ্গের কোনও মুখ্যমন্ত্রী এবার বেতার বার্তা দেবেন। এমনকি সরকার গঠন করে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, উন্নয়নের সঙ্গে এই সরকার বাংলার ঐতিহ্য রক্ষা করবে। আর সেই বক্তব্যের প্রতিফলন এবারের এই কর্মসূচির মাধ্যমে পালিত হবে বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন: মমতার গাড়িতে কাদা-পাথর ছুঁড়েছিল তৃণমূল কর্মীই? প্রমাণ দিয়ে দাবি অর্জুন সিং-র

এদিকে বেতার বার্তার পাশাপাশি প্রধান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচির আওতায় এসেছে পশ্চিমবঙ্গ। এমনকি ৯ তারিখ থেকে শুরু হয়েছে এই কর্মসূচি। এই উপলক্ষে গোটা রাজ্যজুড়ে চলছে বিশেষ আয়োজন। পাশাপাশি এবারে স্বাধীনতা দিবসে রেড রোডে কুচকাওয়াজে অংশগ্রহণ করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এমনটাই খবর। কিন্তু বাম বা তৃণমূল জমানার পর, এই প্রথমবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বেতার বার্তা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।

আরও