অনলাইনেই চেক করা যাচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডারের স্ট্যাটাস, পোর্টালে যুক্ত হল নতুন অপশন

Published:

Annapurna Bhandar

সৌভিক মুখার্জী, কলকাতা: অফলাইনের পাশাপাশি অনলাইনেও অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Bhandar) প্রকল্পের ফর্ম ফিলাপ চলছে। তবে এতদিন পর্যন্ত অনলাইনে অন্নপূর্ণার স্ট্যাটাস চেক করা যাচ্ছিল না। কিন্তু এবার সোশ্যাল রেজিস্ট্রি পোর্টালের মাধ্যমেই আপনার আবেদন সাবমিট হয়েছে কিনা তা খুব সহজেই চেক করে নিতে পারবেন। পোর্টালে নতুন অপশন যোগ করা হল রাজ্য সরকারের তরফ থেকে। এবার নিশ্চয়ই ভাবছেন কীভাবে চেক করবেন? জানতে আগ্রহী হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

অনলাইনে চেক করা যাবে অন্নপূর্ণা ভাণ্ডারের স্ট্যাটাস

অন্নপূর্ণা ভাণ্ডারের স্ট্যাটাস চেক করার জন্য আপনাকে প্রথমে যে কোনও ব্রাউজার থেকে সোশ্যাল রেজিস্ট্রির অফিসিয়াল পোর্টালে (https://socialregistry.wb.gov.in) ভিজিট করতে হবে। তারপর যেভাবে আবেদন করেছিলেন ঠিক সেভাবেই নিজের মোবাইল নম্বর দিয়ে লগইন করতে হবে। তবে অবশ্যই প্রথমে জেলা সিলেক্ট করতে হবে এবং যে মোবাইল নম্বর দিয়ে আবেদন করেছিলেন সেই মোবাইল নম্বর বসাতে হবে। তারপর মোবাইলে একটি ওটিপি আসবে। সেই ওটিপি ইনপুট করে সাবমিট অপশনটিতে ক্লিক করতে হবে।

এরপর যদি আপনি অনলাইনে আবেদন করে থাকেন তাহলে আপনার সামনে অ্যাপ্লিকেশন সাবমিটেড অপশন দেখাবে, এবং আপনি সেখান থেকে আপনার আবেদন ফর্ম ডাউনলোড করে নিতে পারবেন। তবে যদি আপনি অফলাইনে আবেদন করে থাকেন এবং আপনার আবেদন এখনও পর্যন্ত অনলাইন পোর্টালে না তোলা হয়, তাহলে নতুন আবেদনপত্র খুলবে। সেখান থেকে আপনি সরাসরি আবেদন করে নিতে পারবেন। তবে আপনার আবেদন সাবমিট হলে আপনি সেই ফর্ম ডাউনলোড করেই দেখে নিতে পারবেন আপনার বর্তমান আবেদনের স্ট্যাটাস।

আরও পড়ুন: গিয়েছিলেন সন্তানকে বাঁচাতে, ফুটবল বিশ্বকাপের মাঝেই মৃত্যু তারকা ফুটবলারের স্ত্রীয়ের

সেক্ষেত্রে আপনি আবেদন ফর্মটি খুললে বিভিন্ন রকম অপশন দেখাতে পারে। যেমন অ্যাপ্রুভড অর্থাৎ আপনার আবেদন গৃহীত হয়েছে। এছাড়া ভেরিফাইড লেখা থাকতে পারে। সেক্ষেত্রে আপনার জমা দেওয়া নথি সফলভাবে যাচাই করা হয়েছে। তাছাড়া পেমেন্ট প্রসিড অপশন থাকতে পারে। এটার মানে আপনার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এছাড়া পেন্ডিং ভেরিফিকেশন দেখাতে পারে। অর্থাৎ আপনার আবেদন এখনও পর্যন্ত ভেরিফাই করা হয়নি। সরকারি আধিকারিকরা ভেরিফাই করলেই আপনার অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডারের ৩০০০ টাকা ঢুকবে।