অক্টোবরের শুরুতেই টানা ৩ দিন ছুটি স্কুল-কলেজ, অফিস! দেখুন নবান্নের হলিডে লিস্ট

Published:

October Holiday

সৌভিক মুখার্জী, কলকাতা: সেপ্টেম্বরের প্রায় শেষ। অক্টোবর মানেই দুর্গাপুজো। একটানা বন্ধ থাকবে রাজ্যের স্কুল-কলেজ, সরকারি অফিস, আদালত। তবে পুজোর আগেই, অর্থাৎ অক্টোবর মাসের শুরুতেই টানা ৩ দিন ছুটির সুযোগ পাবেন সরকারি কর্মচারীদের সাথে স্কুল-কলেজের পড়ুয়ারা। সরকারি ছুটির পাশাপাশি রয়েছে একাধিক সাপ্তাহিক ছুটি। দেখে নিন নবান্নের হলিডে লিস্ট (October Holiday)।

অক্টোবরের শুরুতেই টানা ৩ দিনের ছুটি

পুজোর আগে যারা ছোটখাটো ট্রিপের পরিকল্পনা করছেন, তাদের জন্য এই ৩ দিন হতে পারে দারুণ অপশন। সরকারি ছুটি তো রয়েছেই। তার পাশাপাশি রয়েছে সাপ্তাহিক ছুটিও। এই দিনগুলোতে পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি অফিস, স্কুল-কলেজ সবকিছুই বন্ধ থাকবে। আসলে আগামী ২ অক্টোবর পড়ছে গান্ধী জয়ন্তী। জাতির জনক মহাত্মা গান্ধীর জন্ম জয়ন্তী উপলক্ষে এই দিনটিতে শুধু পশ্চিমবঙ্গ নয়, বরং গোটা দেশের সমস্ত সরকারি বা বেসরকারি স্কুল-কলেজ, অফিস, আদালত সবকিছুই বন্ধ থাকে। তাই এই দিনটিতে একটি সরকারি ছুটি থাকছেই।

গান্ধী জয়ন্তী উপলক্ষে স্কুল-কলেজের পড়ুয়াদের পাশাপাশি সরকারি কর্মচারীরাও পাবেন ছুটির সুযোগ। তবে মজার বিষয়, এ বছর গান্ধী জয়ন্তী পড়ছে শুক্রবার। সেক্ষেত্রে পরের দু’দিন অর্থাৎ ৩ এবং ৪ অক্টোবর শনি ও রবিবার হওয়ায় সাপ্তাহিক ছুটির সুযোগ পাবে স্কুল-কলেজের পড়ুয়াদের পাশাপাশি সরকারি কর্মচারীরা। যদিও শনিবার সব সরকারি অফিস ও স্কুল-কলেজে ছুটি থাকে না, কিন্তু দেশের বেশিরভাগ বেসরকারি প্রতিষ্ঠানের ঝাঁপ বন্ধ থাকে শনিবার। সঙ্গে তো রবিবার ছুটি থাকছেই। ফলে একটানা মিলবে ৩ দিন ছুটির সুযোগ।

আরও পড়ুন: বেতন বৃদ্ধির সাথে বিনামূল্যে বিদ্যুৎ, অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি নিয়ে বড় উদ্যোগ মুখ্যমন্ত্রীর

তবে শনিবার ছুটি না থাকলেও একটি ক্যাজুয়াল লিভ নেওয়া যেতে পারে। সেক্ষেত্রে সেই সমস্ত কর্মচারী বা স্কুল-কলেজের পড়ুয়ারাও পাবে একটানা ৩ দিন ছুটির সুবিধা। তবে এর পাশাপাশি গোটা অক্টোবর মাসজুড়ে মিলবে একাধিক ছুটির সুযোগ। দুর্গাপুজো ১৫ অক্টোবর থেকে শুরু হওয়ায়, ১৫ তারিখ থেকে একটানা ২৪ অক্টোবর পর্যন্ত শুধুমাত্র পুজোর ছুটিই মিলবে। এমনকি এবার পশ্চিমবঙ্গ সরকারের তরফে ২২ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত পুজোর জন্য অতিরিক্ত ছুটির ঘোষণা করা হয়েছে। তার পাশাপাশি ২৫ অক্টোবর সাপ্তাহিক ছুটি এবং ২৬ অক্টোবর লক্ষ্মীপুজোর জন্য অতিরিক্ত ছুটি থাকবে।

google button