সৌভিক মুখার্জী, কলকাতা: দুর্গতির শেষ নেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। সই জালিয়াতি কাণ্ড থেকে শুরু করে কয়লা পাচার, ত্রাণ দুর্নীতি এমনকি মাটি চুরির অভিযোগে একাধিক থানায় দায়ের করা হয়েছে অভিযোগ। এমনিতেই ২০২০ সালে আমফানের সময় ২৫০ কোটি টাকা ত্রাণ দুর্নীতির অভিযোগ ওঠে অভিষেকের বিরুদ্ধে। এমনকি সঙ্গে তাঁর দলও যুক্ত ছিল বলে খবর। বুধবার সকালে আবার ৩০০ কোটি টাকার মাটি চুরির অভিযোগ দায়ের করা হয়েছে সাংসদের বিরুদ্ধে।
ফের অভিষেকের বিরুদ্ধে অভিযোগ
আসলে গত তিনদিন তিনটি পৃথক মামলায় অভিষেককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কোনওদিন ইডির দফতরে হাজিরা দিচ্ছেন তিনি, কোনওদিন সিআইডির দফতরে। এমনকি ঘণ্টার পর ঘণ্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আর এবার নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারেই তাঁর বিরুদ্ধে দায়ের করা হল জোড়া এফআইআর। সূত্রের খবর, বুধবার সকালে প্রায় ৩০০ কোটি টাকা মাটি চুরির অভিযোগে কালিতলা আশুতি থানায় সাংসদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।
এদিকে গত মঙ্গলবার রাতে প্রায় ২৫০ কোটি টাকার আমফান ত্রাণ দুর্নীতির বিরুদ্ধে বিষ্ণুপুর থানায় একটি এফআইআর দায়ের করা হয়। পাশাপাশি আরও একাধিক ধারায় মামলা চলছে তাঁর বিরুদ্ধে। আর মাটি চুরি থেকে শুরু করে ত্রাণ দুর্নীতি, এই জোড়া মামলায় অভিষেক এবং তাঁর অনুগামীদের নামে উল্লেখ করেছে অভিযোগকারীরা। ফলত, দুটি মামলায় আর্থিক অনিয়মের অভিযোগ প্রায় সাড়ে ৫০০ কোটি টাকা।
আরও পড়ুন: বদলে যাচ্ছে IPL-র সময়, ২০২৭-এ কবে থেকে শুরু টুর্নামেন্ট? জানুন
না বললেই নয়, অভিষেকের বিরুদ্ধে গত শনিবার দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের করেছিলেন বিজেপির নেতা অভিজিৎ দাস ওরফে ববি। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ডায়মন্ড হারবার কেন্দ্রের প্রার্থী ছিলেন তিনি। তাঁর দাবি, উচ্চপদস্থ আধিকারিক এবং পঞ্চায়েত স্তরের জনপ্রতিনিধিদের একাংশ এই দুর্নীতির সঙ্গে জড়িত, এবং তাঁদের মূল মাথা ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনকি তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়েছে। যার ফলে সবমিলিয়ে যে দিনের পর দিন বিপদ বাড়ছে তৃণমূল সাংসদের তা বলার অপেক্ষা না।










