বিক্রম ব্যানার্জী, কলকাতা: রানাঘাট (Ranaghat) তথা গোটা নদীয়ার যাত্রীদের জন্য সুখবর। রাজ্যে পালাবদল হতেই কল্যাণী-রানাঘাট-কৃষ্ণনগর রুটে তৃতীয় রেললাইন বা থার্ড লাইন তৈরির কাজে গতি বাড়াতে পারে রেল। আর এই কাজ শেষ হয়ে গেলেই রানাঘাটের বুকের উপর থেকে যেতে পারে ভারতীয় রেলের গর্বের ট্রেন বন্দে ভারত (Vande Bharat Express)। তবে শুধু এই সেমি হাই স্পিড ট্রেনই নয়, বরং থার্ড লাইনের কাজ শেষ হয়ে গেলে এই রুটে আরও কিছু প্রিমিয়াম ট্রেন চালাতে পারে ভারতীয় রেল। এমনটাই ইঙ্গিত দিলেন রানাঘাট উত্তর-পশ্চিমের বিধায়ক পার্থ সারথি চট্টোপাধ্যায়। তাঁর কথায়, বন্দে ভারত নিয়ে আশায় বুক বাঁধছে রানাঘাটবাসী।
রানাঘাট থেকে চলবে বন্দে ভারত?
বাংলায় ডবল ইঞ্জিন সরকার ক্ষমতায় আসতেই গতি পেয়েছে রাজ্যের একগুচ্ছ রেল প্রকল্প। বিশেষ করে নতুন নতুন প্রকল্পগুলিতে অনুমোদন দিচ্ছে রেলমন্ত্রক। এমতাবস্থায়, সম্প্রতি রানাঘাট রেলওয়ে জংশনের অত্যাধুনিক জিআরপি অফিস বা থানার উদ্বোধন অনুষ্ঠানে এসে বড় কথা জানালেন রানাঘাট উত্তর-পশ্চিমের বিধায়ক পার্থসারথি। এদিন রানাঘাট স্টেশনের উন্নতি নিয়ে কথা বলার পাশাপাশি গোটা নদীয়া জেলার রেল যোগাযোগ ব্যবস্থায় জোয়ার আনতে ভারতীয় রেল যে সেটাও জানান বিধায়ক।
এদিনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে বক্তব্য রাখতে গিয়ে রানাঘাট উত্তর-পশ্চিমের MLA জানিয়েছিলেন, কল্যাণী-রানাঘাট এবং কৃষ্ণনগর সেকশনের তৃতীয় রেল লাইনের কাজ শেষ হয়ে গেলেই এই অংশে ছুটতে পারে বন্দে ভারতের মতো অত্যাধুনিক প্রিমিয়াম ট্রেন! বিধায়কের কথায়, “আগে কল্যাণী-রানাঘাট-কৃষ্ণনগরের থার্ড লাইনের কাজটা শেষ হয়ে যাক। তারপর একে একে সব হবে!”
অবশ্যই পড়ুন: ট্রাইব্যুনাল নিয়ে এবার রাজ্যকে সুপ্রিম কোর্টে যাওয়ার পরামর্শ কলকাতা হাই কোর্টের
কয়েকটি সূত্র মারফত খবর, উত্তর-পূর্ব ভারতকে সংযোগক সাইরাং এক্সপ্রেসের মতো ট্রেনের স্টপেজ হতে পারে রানাঘাট। তবে শুধু সাইরাং নয়, এর থেকেও অত্যাধুনিক এবং উন্নতমানের ট্রেনও দাঁড়াবে রানাঘাট স্টেশনে। এও শোনা গিয়েছে, আগামী দিনে যাতে 24 কোচের দূরপাল্লার ট্রেন দাঁড়াতে পারে এবং যাত্রীরা যাতে বিনা কষ্টে উঠতে নামতে পারেন সেজন্যেই রানাঘাটের প্ল্যাটফর্মগুলিরও দৈর্ঘ্য বাড়ানো হতে পারে। যদিও সবটাই আপাতত প্রাথমিক পর্যায়ে রয়েছে।










