অনন্যা সরকার, কলকাতা: গত মে মাসের ১৪ তারিখ বেরিয়েছে উচ্চ মাধ্যমিক (Higher Secondary) এর ফল। আর এখন একমাসের মধ্যেই পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE)-এর তরফে প্রকাশ করা হল পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি (PPS) ও পোস্ট পাবলিকেশন রিভিউ (PPR)-এর ফল। স্ক্রুটিনি ও রিভিউয়ের পর নম্বর বেড়েছে না কমেছে দেখার জন্য সরাসরি শিক্ষা সংসদের দেওয়া ওয়েবসাইটে যেতে হবে শিক্ষার্থীদের।
পিপিএস ও পিপিআর-এর ফল দেখার পদ্ধতি
১. পিপিএস ও পিপিআর-এর ফল দেখতে পড়ুয়াদের প্রথমে যেতে হবে পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ প্রদত্ত ওয়েবসাইটে – https://wbchseapp.wb.gov.in/portal/dashboard_student
২. এই পেজে লগইন আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করলে দেখা যাবে ফলাফল।
তবে ছাত্রছাত্রীদের স্ক্রুটিনি ও রিভিউ হওয়া পরিবর্তিত মার্কশিটগুলি আগামী ১২ থেকে ১৯ মের মধ্যে সংগ্রহ করতে পারবে বিদ্যালয়গুলি। শিক্ষা সদনের আঞ্চলিক কার্যালয়গুলি থেকে স্কুল কর্তৃপক্ষ বা তাদের অনুমোদিত ব্যক্তিদের হাতে মার্কশিট ও শংসাপত্রগুলি তুলে দেওয়া হবে। তবে নতুন মার্কশিট পেতে পুরোনোগুলি ফেরত দিতে হবে।
আরও পড়ুনঃ কৃষি দুধকুমার, অর্থ স্বপন দাশগুপ্ত! শিল্প কার হাতে? দেখুন শুভেন্দু সরকারের মন্ত্রিসভার লিস্ট
চলতি বছর ৬ লক্ষ ২৬ হাজার ২৫৮ জন ছাত্রছাত্রী উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছেন। যদিও সারা রাজ্যে মোট ৬ লক্ষ ৩৫ হাজার ৯৩১ জন পরীক্ষার্থী নাম নথিভুক্ত করেন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৫ লক্ষ ৭১ হাজার ৩৫৫ জন, পাশের হার ছিল ৯১.২৩%। এর মধ্যে ছাত্রীদের পাশের হার ৯২.৪৭% এবং ছাত্রদের পাশের হার ৮৯.৭১%।










