মে মাসে কি মিলবে যুবসাথীর ১৫০০ টাকা? এভাবে চেক করুন স্ট্যাটাস

Published:

Banglar Yuva Sathi

সহেলি মিত্র, কলকাতাঃ কবে মিলবে যুবসাথীর (Banglar Yuva Sathi) ১৫০০ টাকা? আদৌ মিলবে তো? এখন এই প্রশ্ন সকল মানুষের। মে মাসের ৫ তারিখ হয়ে গেলেও এখনও কেউ টাকা পাননি, তারওপর আবার সরকার বদল হয়েছে। তৃণমূল সরকারের পতন হয়ে বিজেপি ক্ষমতায় এসেছে। যদিও এখনও অবধি আনুষ্ঠানিক শপথগ্রহণ হয়নি। যাইহোক, এখন বেশিরভাগ মানুষ আশঙ্কায় ভুগছেন, তাঁরা হয়তো আর যুবসাথী প্রকল্পের আওতায় টাকা পাবেন না। সত্যিই কি তাই? তাহলে বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।

মে মাসে মিলবে যুবসাথীর টাকা?

পশ্চিমবঙ্গের পূর্বতন তৃণমূল সরকারের একটি জনকল্যাণমূলক কার্যক্রম ছিল। এই স্কিমটি মূলত রাজ্য জুড়ে বেকার যুবকদের জন্য। এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে ১৫০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছিল। বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০২৬ সালের রাজ্য বাজেটে এই যুব সাথী প্রকল্পের ঘোষণা করেছিলেন। পশ্চিমবঙ্গ সরকার ২০২৬ সালের ৭ই মার্চ এই প্রকল্পের অর্থ প্রদান শুরু করে এবং দ্বিতীয় কিস্তির অর্থ প্রদান শুরু হয় ২০২৬ সালের ৩০শে এপ্রিলের মধ্যে। আবেদন করার সময়কাল ছিল ১৫ই ফেব্রুয়ারি থেকে ২৬শে ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত। যাইহোক, এখন সরকার বদল হয়েছে। বিজেপি সরকার কি আর এই স্কিম চালাবে? এই মাসে ঢুকবে টাকা? এই প্রসঙ্গে সামনে এল বড় আপডেট।

আরও পড়ুনঃ এ মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবেন? মিলল বড় খবর

সূত্রের খবর, নতুন করে মন্ত্রিসভা গঠন থেকে শুরু করে শপথ গ্রহণ অনুষ্ঠানের মতো প্রশাসনিক কাজগুলি শেষ হতে বেশ অনেকটাই লেগে যাবে। ফলে, মে মাসের অনুদানের টাকা পেতে মাঝামাঝি বা মাসের শেষের দিকে টাকা মিলতে পারে। অর্থাৎ এখনও অবধি আশা আছে বলে খবর। যদিও এই টাকা কত তারিখ নাগাদ অ্যাকাউন্টে ক্রেডিট হবে সে সম্পর্কে কিছু জানা সম্ভব হয়নি। এরইসঙ্গে পূর্বতন সরকারের বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, কন্যাশ্রী, যুবশ্রী থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কি এই মাসে ঢুকবে? সেটা জানার জন্য কিছুটা হলেও অপেক্ষা করতে হবে সকলকে।

এভাবে স্টেটাস চেক করতে পারেন

  • প্রথমে আপনাকে https://apas.wb.gov.in/–এ গিয়ে স্ট্যাটস চেক করতে হবে।
  • তারপর হোমপেজে যুবসাথী অপশনে ক্লিক করুন।
  • সেখান থেকে চেক  Status অপশনটিতে ক্লিক করতে হবে।
  • এরপর যেই মোবাইল নম্বরটি দিয়ে আবেদন করেছিলেন, সেটা নির্দিষ্ট জায়গায় দিতে হবে।
    পাশাপাশি দিতে হবে ক্যাপচা।
  • এরপর আপনাকে গেট ওটিপি অপশনে ক্লিক করতে হবে। তাহলেই আপনার মোবাইলে আসবে ওটিপি।
  • সেই ওটিপি নির্দিষ্ট জায়গায় দিয়ে ভ্যারিফাই করুন।
  • আপনার আবেদনটি যদি সিস্টেমে তোলা হয়ে থাকে, তাহলে স্ক্রিনে অ্যাপ্লিকেশন নম্বর বা রেজিস্ট্রেশন নম্বর দেখতে পাবেন।