২০২৬ এ সূর্যগ্রহণ কোন কোন দিন? দেখুন দিনক্ষণ, সময়সূচী ও স্থান

Published:

Surya Grahan 2026

সৌভিক মুখার্জী, কলকাতা: ২০২৬ সালে সূর্যগ্রহণ দুটি কবে কত তারিখে হবে (Surya Grahan 2026)? এই প্রতিবেদনে আজ আমরা জানাবো আগামী বছর অর্থাৎ ২০২৬ সালে সূর্যগ্রহণের দিনক্ষণ থেকে শুরু করে তিথি নক্ষত্র এবং আচারবিধি। পাশাপাশি কোথা থেকে দেখা যাবে, আধ্যাত্মিক গুরুত্ব সহ বিস্তারিত বিবরণ। এমনকি প্রতিটি সূর্যগ্রহণ (Solar Eclipse 2026) কীরকম হবে এবং কখন, কোথা থেকে দেখা যাবে সবটাই জানুন আজকের প্রতিবেদনে। এছাড়া মানব জীবনের স্বাস্থ্য, ব্যবসা বা আধ্যাত্মিক উন্নতির উপর সূর্যগ্রহণের প্রভাব আলোচনা করা হল।

২০২৬ সালে সূর্যগ্রহণ কোন কোন দিন?

পঞ্জিকা অনুযায়ী জানা যাচ্ছে, ২০২৬ সালে সূর্যগ্রহণ হবে দুই দিন। আর সেগুলি হল—

  • প্রথম গ্রহণ: ১৭ ফেব্রুয়ারি, ২০২৬। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে এই গ্রহণটি হবে।
  • দ্বিতীয় গ্রহণ: ১২ আগস্ট, ২০২৬। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে এই গ্রহণটি হবে।

২০২৬ সালে সূর্যগ্রহণের সময়সূচী

২০২৬ সালের প্রথম সূর্যগ্রহণটির সময়সূচী রয়েছে নিম্নরূপ—

  • গ্রহণ শুরু হবে ১৭ ফেব্রুয়ারি, বিকেল ৩:২৬ মিনিটে।
  • গ্রহণ শেষ হবে ১৭ ফেব্রুয়ারি, সন্ধ্যা ৭:৫৭ মিনিটে।

দ্বিতীয় সূর্যগ্রহণ নিয়ে যদি কথা বলি তাহলে—

  • গ্রহণ শুরু হবে ১২ আগস্ট, বুধবার রাত ৯:০৪ মিনিটে।
  • গ্রহণ শেষ হবে ১৩ আগস্ট, মধ্যরাত অর্থাৎ ভোর ৪:২৫ মিনিটে।

সূর্যগ্রহণ ২০২৬ একঝলকে

বিষয়

তথ্য

টপিক

সূর্যগ্রহণ ২০২৬

প্রথম গ্রহণের তারিখ

১৭ ফেব্রুয়ারি, ২০২৬

প্রথম গ্রহণের সময়সূচী

বিকেল ৩:২৬ থেকে সন্ধ্যা ৭:৫৭

দ্বিতীয় গ্রহণের তারিখ

১২ আগস্ট, ২০২৬

দ্বিতীয় গ্রহণের সময়সূচী

রাত ৯:০৪ থেকে ভোর ৪:২৫

প্রথম গ্রহণের ধরন

বলয় আকার সূর্যগ্রহণ

দ্বিতীয় গ্রহণের ধরন

পূর্ণগ্রাস সূর্যগ্রহণ

ভারত থেকে দেখা যাবে?

না

কোন কোন জায়গা থেকে দেখা যাবে এই সূর্যগ্রহণ ২০২৬ ?

পঞ্জিকা বলছে, প্রথম যে সূর্যগ্রহণটি হবে সেটি হবে বলয় আকার সূর্যগ্রহণ। আর এটি জাম্বিয়া, জিম্বাবুয়ে, মোজাম্বিক, দক্ষিণ আফ্রিকার দক্ষিণাঞ্চল, মরিশাস, চিলি, আর্জেন্টিনা ও নামেবিয়া থেকে দেখা যাবে। ভারত থেকে এই সূর্যগ্রহণ দৃশ্যমান হবে না।

এবার দ্বিতীয় সূর্যগ্রহণ নিয়ে যদি কথা বলি, তাহলে এটি হবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। এটি ইউরোপীয় বিভিন্ন দেশ কানাডা, রাশিয়ার উত্তর-পূর্বাঞ্চল, উত্তর-পশ্চিম আফ্রিকার দেশগুলি মূলত গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, আর্কটিক, উত্তর স্পেন, আটলান্টিক মহাসাগর, পর্তুগাল, ফ্রান্স, যুক্তরাজ্যসহ বেশ কিছু দেশে দেখা যাবে। এই গ্রহটিও ভারত থেকে দৃশ্যমান হবে না।

কখন হয় সূর্যগ্রহণ?

সূর্যগ্রহণ শুধুমাত্র জ্যোতির্বিদ্যা সংক্রান্ত ঘটনা নয়, বরং ভৌগোলিক দিক থেকেও গুরুত্বপূর্ণ। কারণ, সূর্য, চাঁদ এবং পৃথিবীর গতিপথের ফলাফল এটি। আমরা সকলেই জানি, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে এবং নিজের অক্ষের উপরেও ঘোরে। চাঁদ পৃথিবীর উপগ্রহ হওয়ায় তা পৃথিবীর চারদিকে ঘোরে। আর এই পরিস্থিতিতে সূর্যের আলো সরাসরি পৃথিবীতে পৌঁছয়। আর চাঁদ সেই আলোকে প্রতিফলিত করে। তবে চাঁদ সূর্য ও পৃথিবীর যখন মাঝখানে অবস্থান করে, তখন সূর্যের রশ্মি পৃথিবীতে এসে পৌঁছতে পারে না। আর এহেন পরিস্থিতিতে চাঁদের ছায়া পৃথিবীতে পরে। সেই কারণে সূর্যকে আংশিক বা সম্পূর্ণরূপে দেখা যায় না। একে সূর্যগ্রহণ বলা হয়।

২০২৬ এর সূর্যগ্রহণের সময় মেনে চলুন এই সাবধানতাগুলি

বলে রাখি, ২০২৬ সালে সূর্যগ্রহণ আপনার জন্মবার্ষিক বা গোচরের রাশির উপর নির্ভর করে সরাসরি আপনার উপর প্রভাব ফেলতে পারে। তাই যদি কোনও নির্দিষ্ট রাশিচক্র গ্রহণের দ্বারা প্রভাবিত হয়, তাহলে অবশ্যই সতর্কতা অবলম্বন করুন। যেমন—

  • সরাসরি না তাকানো: সরাসরি মোটেও গ্রহণের দিকে তাকাবেন না। গ্রহণের সময় অতিবেগুনি রশ্মি চোখের জন্য ক্ষতিকর।
  • মনকে শান্তি দেওয়া: গ্রহণের সময় মন সবসময় সংবেদনশীল থাকে। তাই মনকে শান্তি দিন এবং ধীরে ধীরে শ্বাস নেওয়ার চেষ্টা করুন।
  • মন্ত্র জপ: গ্রহণের সময় মন্ত্র জপ করলে বিশেষ ফল পাওয়া যায়। বিশেষ করে “ওম আদিত্যয় বিদ্মহে দিবাকরয়া ধীমহি তন্নো সূর্যাঃ প্রচোদয়াৎ” মন্ত্রটি জপ করার চেষ্টা করুন।
  • খাবার না খাওয়া: সূর্যগ্রহণ চলাকালীন ভারী খাবার খাওয়া এড়িয়ে চলুন এবং বাইরে বের হবেন না।
  • ঝগড়া, উত্তেজনা এড়ানো: গ্রহণ চলাকালীন ঝগড়া, উত্তেজনা বা নেতিবাচকতার সংস্পর্শে থাকবেন না। শরীর এবং মানসিক ক্লান্তি দেখা দিতে পারে।
  • শুভ কাজ এড়িয়ে চলা: এছাড়া গ্রহণের সময় বিয়ে, গৃহস্থলীর কাজ বা নতুন চাকরি শুরু করা মোটেও ইতিবাচক নয়।
  • খাবারে তুলসী পাতা: যদি খাবার রান্না করা থাকে, তাহলে সেগুলোতে তুলসী পাতা দিয়ে রাখুন। মোটেও খাবার খাবেন না।
  • চুল, দাড়ি না কাটা: চুল কাটা, শেভ করা বা তেল মালিশ করবেন না।
  • মন্দিরে না যাওয়া: গ্রহণ চলাকালীন মন্দির পরিদর্শন করবেন না বা প্রতিমা স্পর্শ করবেন না।

গর্ভবতী মহিলাদের জন্য সতর্কবার্তা

সূর্যগ্রহণ গর্ভবতী মহিলাদের জন্য বিশেষ প্রভাব ফেলে। তাই গর্ভাবস্থায় শক্তি প্রবাহ বেশি সংবেদনশীল হয়ে থাকে। আর গ্রহণ বা মানসিক কম্পন শিশু বিকাশের উপরও প্রভাব ফেলতে পারে। সেই কারণে গর্ভবতী মহিলাদের একটু সতর্কতা অবলম্বন করে চলতে হয়। মোটেও এই সময় ঘর থেকে বের হবেন না। আর সেলাই, ছুরি-কাঁচি, কাটা বা খোসা ছাড়ানো এড়িয়ে চলুন। পাশাপাশি গ্রহণের সময় কোনও খাবার খাবেন না। আর টিভিতে গ্রহণ দেখা এড়িয়ে চলুন। ভারী কাজও করবেন না।

২০২৬ এ কীভাবে দেখবেন সূর্যগ্রহণ?

সূর্যগ্রহণ বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে এক অসাধারণ দৃশ্য। বিশ্বজুড়ে মানুষ ক্যামেরা, টেলিস্কোপ বা বিশেষ ফিল্টার ব্যবহার করেই এই দৃশ্য দেখে থাকে। মনে রাখবেন, খালি চোখে সূর্যগ্রহণ দেখা সবথেকে ক্ষতিকর। এর ফলে রেটিনার স্থায়ী ক্ষতি হতে পারে। এমনকি দৃষ্টি শক্তিও চিরতরে হারিয়ে যেতে পারে। তাই অবশ্যই সার্টিফাইড সোলার ফিল্টার, গ্রহণের বিশেষ চশমা কিংবা বৈজ্ঞানিক সৌর টেলিস্কোপ ব্যবহার করে সূর্যগ্রহণ দেখার চেষ্টা করুন।

আরও পড়ুন: ২০২৬-এ পৌষ সংক্রান্তি কত তারিখে? দেখুন দিনক্ষণ, তিথি নক্ষত্র ও আচারবিধি

সূর্যগ্রহণের আধ্যাত্মিক গুরুত্ব

সূর্যগ্রহণ বহু শতাব্দী ধরে মানবজাতির কাছে এক ঐতিহাসিক রহস্য ও শ্রদ্ধার বিষয়। বৈজ্ঞানিকভাবে সূর্যগ্রহণ সূর্য, চাঁদ এবং পৃথিবীর সারিবদ্ধতা হলেও আধ্যাত্মিক এবং ধর্মীয়ভাবেও এটি বিশেষ গুরুত্বপূর্ণ। পাশাপাশি জ্যোতিষশাস্ত্রের দিক থেকেও বিশেষ ভূমিকা রাখে। এই সময় সবকিছুই সম্বোধনশীল হয়ে ওঠে যা মানুষের চিন্তাভাবনা এবং প্রকৃতির উপর গভীর প্রভাব ফেলে। সূর্যগ্রহণের সময় ধ্যান, মন্ত্র জপ, দান বা আধ্যাত্মিক অনুশীলন সবসময় ফলপ্রসু হিসেবেই বিবেচনা করা হয়।

google button