২০২৬-এ পূর্ণিমা কোন কোন দিন? দেখুন দিনক্ষণ, সময়সূচী ও পালনের নিয়ম

Published:

Purnima 2026

সৌভিক মুখার্জী, কলকাতা: ২০২৬ সালে পূর্ণিমা কোন কোন দিন (Purnima 2026)? কোন মাসে কোন পূর্ণিমা পড়ছে, আর পূর্ণিমার সময়সূচী কী রয়েছে, অর্থাৎ কখন পূর্ণিমা লাগছে কখন পূর্ণিমা ছাড়াচ্ছে? হিন্দু ধর্মে এমনিতেই পূর্ণিমা তিথিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। অনেকেই বিশেষ নিয়ম মেনে এই পূর্ণিমা ব্রত পালন করে। শুধু তাই নয়, জ্যোতির্বিদ্যা থেকে শুরু করে ধর্মীয় উৎসব, সাংস্কৃতিক উৎসবের সঙ্গেও পূর্ণিমা জড়িত। কিন্তু ২০২৬ সালের পূর্ণিমার সম্পূর্ণ সময়সূচী জানতে হলে অবশ্যই পড়ুন প্রতিবেদনটি।

জানুয়ারি মাসের পূর্ণিমা

পঞ্জিকা বলছে, আগামী বছর ২০২৬ সালের জানুয়ারি মাসের ৩ তারিখ অর্থাৎ শনিবার পূর্ণিমা পড়ছে। আর এটিকে পৌষ পূর্ণিমা হিসেবে আখ্যা দেওয়া হবে। পূর্ণিমার সময়সূচী রয়েছে নিম্নরূপ—

  • পূর্ণিমা তিথি শুরু হবে ২ জানুয়ারি সন্ধ্যা ৬:৫৩ মিনিটে।
  • পূর্ণিমা তিথি শেষ হবে ৩ জানুয়ারি বিকাল ৩:৩২ মিনিটে।

ফেব্রুয়ারি মাসের পূর্ণিমা

পঞ্জিকা অনুযায়ী, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের পূর্ণিমা পড়ছে ১ তারিখ অর্থাৎ ১ ফেব্রুয়ারি, রবিবার। এই পূর্ণিমাটিকে মাঘী পূর্ণিমা হিসেবেই পালন করা হবে। আর পূর্ণিমার সময়সূচী রয়েছে নিম্নরূপ—

  • পূর্ণিমা লাগবে ১ ফেব্রুয়ারি সকাল ৫:৫২ মিনিটে।
  • পূর্ণিমা তিথি শেষ হবে ২ ফেব্রুয়ারি রাত ৩:৩৮ মিনিটে।

মার্চ মাসের পূর্ণিমা

পঞ্জিকা বলছে, ২০২৬ সালের মার্চ মাসের পূর্ণিমা পড়বে ৩ তারিখ অর্থাৎ মঙ্গলবার। আর এই পূর্ণিমাটিকে ফাল্গুনী পূর্ণিমা হিসেবে পালন করা হবে। এই পূর্ণিমার সময়সূচী রয়েছে নিম্নরূপ—

  • পূর্ণিমা তিথি শুরু হবে ২ মার্চ সন্ধ্যা ৫:৫৫ মিনিটে।
  • পূর্ণিমা তিথি শেষ হবে ৩ মার্চ সন্ধ্যা ৫:০৭ মিনিটে।

এপ্রিল মাসের পূর্ণিমা

পঞ্জিকা অনুযায়ী, ২০২৬ সালের এপ্রিল মাসের পূর্ণিমা পড়বে ১ তারিখ অর্থাৎ বুধবার। আর এই পূর্ণিমাটিকে চৈত্র পূর্ণিমা হিসেবে পালন করা হবে। এই পূর্ণিমার সময়সূচী রয়েছে নিম্নরূপ—

  • পূর্ণিমা তিথি শুরু হবে ১ এপ্রিল সকাল ৭:০৬ মিনিটে।
  • পূর্ণিমা তিথি শেষ হবে ২ এপ্রিল সকাল ৭:৪১ মিনিটে।

মে মাসের পূর্ণিমা

পঞ্জিকা অনুযায়ী, ২০২৬ সালের মে মাসে দুটি পূর্ণিমা পড়বে। আর প্রথমটি হবে ১ মে এবং দ্বিতীয়টি পড়বে ৩১ মে। ১ মে অর্থাৎ শুক্রবার যে পূর্ণিমাটি পড়বে, সেটিকে বৈশাখী পূর্ণিমা হিসাবে পালন করা হবে। আর ৩১ মে অর্থাৎ রবিবার যে পূর্ণিমাটি পড়বে, সেটিকে আধিকা পূর্ণিমা হিসাবে পালন করা হবে। তবে এই পূর্ণিমার আরেকটি মাহাত্ম্য রয়েছে। কারণ, এই পূর্ণিমাটিকে বুদ্ধ পূর্ণিমা হিসেবে পালন করা হয়। ১ মে পূর্ণিমার সময়সূচী রয়েছে নিম্নরূপ—

  • পূর্ণিমা তিথি শুরু হবে ৩০ এপ্রিল রাত ৯:১২ মিনিটে।
  • পূর্ণিমা তিথি শেষ হবে ১ মে রাত ১০:৫২ মিনিটে।

৩১ মে যে পূর্ণিমাটি রয়েছে তার সময়সূচী নিম্নরূপ—

  • পূর্ণিমা তিথি শুরু হবে ৩০ মে সকাল ১১:৫৭ মিনিটে।
  • পূর্ণিমা তিথি শেষ হবে ৩১ মে দুপুর ২:১৪ মিনিটে।

জুন মাসের পূর্ণিমা

পঞ্জিকা অনুযায়ী, ২০২৬ সালের জুন মাসে ২৯ তারিখে পূর্ণিমা তিথি পড়বে। আর এটি পড়ছে শুক্রবার। এই পূর্ণিমাটিকে জ্যৈষ্ঠ পূর্ণিমা হিসেবে পালন করা হবে। এই পূর্ণিমার সময়সূচী রয়েছে নিম্নরূপ—

  • পূর্ণিমা তিথি শুরু হবে ২৯ জুন রাত ৩:০৬ মিনিটে।
  • পূর্ণিমা তিথি শেষ হবে ৩০ জুন সকাল ৫:২৬ মিনিটে।

জুলাই মাসের পূর্ণিমা

পঞ্জিকা বলছে, ২০২৬ সালের জুলাই মাসে যে পূর্ণিমাটি পড়বে, সেটি হবে ২৯ তারিখ অর্থাৎ বুধবার। এই পূর্ণিমাটিকে আষাঢ় পূর্নিমা হিসেবে পালন করা হবে। এই পূর্ণিমার সময়সূচী রয়েছে নিম্নরূপ—

  • পূর্ণিমা তিথি শুরু হবে ২৮ জুলাই সন্ধ্যা ৬:১৮ মিনিটে।
  • পূর্ণিমা তিথি শেষ হবে ২৯ জুলাই রাত ৮:০৫ মিনিটে।

আগস্ট মাসের পূর্ণিমা

২০২৬ সালের আগস্ট মাসে পূর্ণিমা পড়বে ২৭ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার। এই পূর্ণিমাটিকে শ্রাবণ পূর্ণিমা হিসেবে পালন করা হবে। এই পূর্ণিমার সময়সূচী রয়েছে নিম্নরূপ—

  • পূর্ণিমা তিথি শুরু হবে ২৭ আগস্ট সকাল ৯:০৮ মিনিটে।
  • পূর্ণিমা তিথি শেষ হবে ২৮ আগস্ট সকাল ৯:৪৮ মিনিটে।

সেপ্টেম্বর মাসের পূর্ণিমা

পঞ্জিকা অনুযায়ী, ২০২৬ সালের সেপ্টেম্বর মাসের পূর্ণিমাটি পড়বে ২৬ তারিখ অর্থাৎ শনিবার। এই পূর্ণিমাটিকে ভাদ্রপদ পূর্ণিমা হিসেবে পালন করা হবে। এই পূর্ণিমার একটি আধ্যাত্মিক গুরুত্বও রয়েছে। এই পূর্ণিমার সময়সূচী রয়েছে নিম্নরূপ—

  • পূর্ণিমা তিথি শুরু হবে ২৫ সেপ্টেম্বর রাত ১১:০৬ মিনিটে।
  • পূর্ণিমা তিথি শেষ হবে ২৬ সেপ্টেম্বর রাত ১০:১৮ মিনিটে।

অক্টোবর মাসের পূর্ণিমা

২০২৬ সালের অক্টোবর মাসের পূর্ণিমাটি পড়বে ২৫ তারিখ অর্থাৎ রবিবার। এই পূর্ণিমাটিকে আশ্বিনী পূর্ণিমা হিসেবে পালন করা হবে। এই পূর্ণিমার সময়সূচী রয়েছে নিম্নরূপ—

  • পূর্ণিমা তিথি শুরু হবে ২৫ অক্টোবর সকাল ১১:৫৫ মিনিটে।
  • পূর্ণিমা শেষ হবে ২৬ অক্টোবর সকাল ৯:৪১ মিনিটে।

নভেম্বর মাসের পূর্ণিমা

পঞ্জিকা অনুযায়ী, নভেম্বর মাসের এই পূর্ণিমাটি পড়বে ২৪ তারিখ অর্থাৎ মঙ্গলবার। এই পূর্ণিমাটিকে কার্তিক পূর্ণিমা হিসেবে পালন করা হবে। এই পূর্ণিমার সময়সূচী রয়েছে নিম্নরূপ—

  • পূর্ণিমা তিথি শুরু হবে ২৩ নভেম্বর রাত ১১:৪২ মিনিটে।
  • পূর্ণিমা তিথি শেষ হবে ২৪ নভেম্বর রাত ৮:২৩ মিনিটে।

ডিসেম্বর মাসের পূর্ণিমা

পঞ্জিকা অনুযায়ী, ২০২৬ সালের ডিসেম্বর মাসের এই পূর্ণিমাটি অনুষ্ঠিত হবে ২৩ তারিখ অর্থাৎ বুধবার। এই পূর্ণিমাটিকে মার্গশীর্ষ পূর্ণিমা হিসেবে পালন করা হবে। এই পূর্ণিমার সময়সূচী রয়েছে নিম্নরূপ—

  • পূর্ণিমা তিথি শুরু হবে ২৩ ডিসেম্বর সকাল ১০:৪৭ মিনিটে।
  • পূর্ণিমা তিথি শেষ হবে ২৪ ডিসেম্বর সকাল ৬:৫৭ মিনিটে।

আরও পড়ুন: ২০২৬ এ সূর্যগ্রহণ কবে কত তারিখে পড়ছে? দেখুন দিনক্ষণ, সময়সূচী ও স্থান

হিন্দু ধর্মে পূর্ণিমার গুরুত্ব

হিন্দু ধর্মে পূর্ণিমা তিথিকে সবথেকে গুরুত্বপূর্ণ ও শুভ তিথি হিসেবেই পালন করা হয়। এটিকে আধ্যাত্মিক উন্নতি, ইতিবাচক শক্তি আকর্ষণ বা গুরু-শিষ্যের সম্পর্কে উন্নতি হিসেবে মনে করা হয়। বিশেষ করে গুরু পূর্ণিমা হিন্দু ধর্মে সবথেকে জনপ্রিয়। আষাঢ় মাসের পূর্ণিমা তিথিকেই গুরু পূর্ণিমা হিসাবে পালন করা হয়। আর এই পূর্ণিমার দিন দান, ধ্যান, পবিত্র স্নান করলে মানসিক শান্তি এবং পরিবারে সুখ সমৃদ্ধি ফিরে আসে বলে বিশ্বাস করা হয়।

কীভাবে পালন করবেন পূর্ণিমা?

যারা পূর্ণিমা পালন করতে চান তাদেরকে অবশ্যই কিছু নিয়ম মানতে হয়। যেমন—

  • স্নান করা: পূর্ণিমার দিন সকালবেলা যে কোনও পবিত্র নদী বা পুকুরে স্নান করে নিতে হয়। বিশেষ করে গঙ্গাস্নান করলে ফল পাওয়া যায়।
  • উপবাস: পূর্ণিমার দিন সূর্যোদয় থেকে শুরু করে চন্দ্রোদয় পর্যন্ত উপবাস করতে হয়। সম্পূর্ণ উপবাস সম্ভব না হলে ফল বা দুধ খেতে পারেন।
  • খাবারদাবার: পূর্ণিমার দিন লবণ, চাল, ডাল, শস্য বা আমিষ খাবার না খাওয়া উচিত। বিশেষ করে দুধ বা ফল ইত্যাদি খাওয়া যেতে পারে।
  • পূজা: পূর্ণিমার দিন সত্যনারায়ণ, শিব, বিষ্ণু বা লক্ষ্মীর পূজা করলে আশীর্বাদ কামনা হয় বলে বিশ্বাস করা হয়। পাশাপাশি পূর্ণিমার দিন গুরুপূজাও করতে পারেন।
  • দান-ধ্যান: পূর্ণিমার দিন গরিবদের বস্ত্র, খাদ্য বা অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী দান করা সবথেকে পূর্ণের কাজ বলে বিবেচনা করা হয়।
আরওPurnima
google button