সৌভিক মুখার্জী, কলকাতা: ২০২৬ সালের অমাবস্যা কোন কোন দিন পড়ছে (Amavasya 2026)? কোন মাসে কোন দিন অমাবস্যা পড়ছে আর অমাবস্যা সম্পূর্ণ সময়সূচী কি রয়েছে অর্থাৎ অমাবস্যা কখন লাগবে আর কখন ছাড়াবে তিথি নক্ষত্র কি রয়েছে? কারণ হিন্দু ধর্মে পূর্ণিমার পাশাপাশি আমাবস্যা কেউ বিশেষ গুরুত্ব দেওয়া হয় বিশ্বাস করা হয় অমাবস্যা দিন ধান তর্পণ স্নান ইত্যাদি করলে পিতৃপুরুষের আশীর্বাদ লাভ হয় আর জীবন থেকে সমস্ত বাধা দূর হয়। পাশাপাশি অসভ্য শক্তির বিনাশ ঘটে তবে ২০২৬ সালের অমাবস্যার সময়সূচী এবং সম্পূর্ণ তথ্য জানতে হলে অবশ্যই পড়ুন এই প্রতিবেদনটি।
জানুয়ারি মাসের অমাবস্যা
পঞ্জিকা অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি মাসে অমাবস্যা পড়ছে ১৮ তারিখ, রবিবার। আর এটিকে মাঘী অমাবস্যা বলা হচ্ছে। এই অমাবস্যার সময়সূচী রয়েছে নিম্নরূপ—
- অমাবস্যা তিথি শুরু হবে ১৮ জানুয়ারি রাত ১২:০৩ মিনিটে।
- অমাবস্যা তিথি শেষ হবে ১৯ জানুয়ারি রাত ১:২১ মিনিটে।
ফেব্রুয়ারি মাসের অমাবস্যা
পঞ্জিকা অনুযায়ী, ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি এই অমাবস্যাটি পড়ছে, যেটি মঙ্গলবার। আর এটিকে ফাল্গুনী অমাবস্যা বলা হচ্ছে। এই অমাবস্যার সময়সূচী রয়েছে নিম্নরূপ—
- অমাবস্যা তিথি শুরু হবে ১৬ ফেব্রুয়ারি বিকেল ৫:৩৪ মিনিটে।
- অমাবস্যা তিথি শেষ হবে ১৭ ফেব্রুয়ারি বিকেল ৫:৩০ মিনিটে।
মার্চ মাসের অমাবস্যা
২০২৬ সালের মার্চ মাসের অমাবস্যা পড়ছে ১৮ তারিখ, বুধবার। এই অমাবস্যাটি চৈত্র অমাবস্যা হিসেবে পালন করা হবে। এর সময়সূচী রয়েছে নিম্নরূপ—
- অমাবস্যা তিথি শুরু হবে ১৮ মার্চ সকাল ৮:২৫ মিনিটে।
- অমাবস্যা তিথি শেষ হবে ১৯ মার্চ সকাল ৮:৫২ মিনিটে।
এপ্রিল মাসের অমাবস্যা
পঞ্জিকা বলছে, ২০২৬ সালের এপ্রিল মাসের অমাবস্যা পড়বে ১৭ এপ্রিল, শুক্রবার। এটিকে বৈশাখী অমাবস্যা হিসেবে পালন করা হবে। আর এই অমাবস্যার সময়সূচী রয়েছে নিম্নরূপ—
- অমাবস্যা তিথি শুরু হবে ১৬ এপ্রিল রাত ৮:১১ মিনিটে।
- অমাবস্যা তিথি শেষ হবে ১৭ই এপ্রিল সন্ধ্যা ৫:২১ মিনিটে।
মে মাসের অমাবস্যা
পঞ্জিকা বলছে, ২০২৬ সালে মে মাসের অমাবস্যা পড়ছে ১৬ তারিখ অর্থাৎ শনিবার। এই অমাবস্যা তিথিকে জ্যৈষ্ঠ অমাবস্যা হিসাবে পালন করা হবে। এই অমাবস্যার সময়সূচী রয়েছে নিম্নরূপ—
- অমাবস্যা তিথি শুরু হবে ১৬ মে সকাল ৫:১১ মিনিটে।
- অমাবস্যা তিথি শেষ হবে ১৭ মে রাত ১:৩০ মিনিটে।
জুন মাসের অমাবস্যা
জুন মাসের অমাবস্যা পড়ছে ১৪ তারিখ অর্থাৎ রবিবার। এই অমাবস্যাটিকে আধিকা অমাবস্যা হিসাবে পালন করা হবে। এই অমাবস্যার সময়সূচী রয়েছে নিম্নরূপ—
অমাবস্যা তিথি শুরু হবে ১৪ জুন দুপুর ১২:১৯ মিনিটে।
অমাবস্যা তিথি শেষ হবে ১৫ জুন সকাল ৮:২৩ মিনিটে।
জুলাই মাসের অমাবস্যা
পঞ্জিকা অনুযায়ী জানা গিয়েছে, ২০২৬ সালের জুলাই মাসের অমাবস্যা পড়বে ১৪ তারিখ অর্থাৎ মঙ্গলবার। এই অমাবস্যা তিথিতে আষাঢ় অমাবস্যা হিসাবে পালন করা হবে। এই অমাবস্যার সময়সূচী রয়েছে নিম্নরূপ—
- অমাবস্যা তিথি শুরু হবে ১৩ জুলাই সন্ধ্যা ৬:৪৯ মিনিটে।
- অমাবস্যা তিথি শেষ হবে ১৪ জুলাই বিকাল ৩:১২ মিনিটে।
আগস্ট মাসের অমাবস্যা
আগস্ট মাসের অমাবস্যা তিথি পড়ছে ১২ আগস্ট, ২০২৬ অর্থাৎ বুধবার। এই অমাবস্যা তিথিটিকে শ্রাবণ অমাবস্যা হিসেবে পালন করা হবে। এই অমাবস্যার সময়সূচী রয়েছে নিম্নরূপ—
- অমাবস্যা তিথি শুরু হবে ১২ আগস্ট রাত ১:৫২ মিনিটে।
- অমাবস্যা তিথি শেষ হবে ১২ আগস্ট রাত ১১:০৬ মিনিটে।
সেপ্টেম্বর মাসের অমাবস্যা
সেপ্টেম্বর মাসের অমাবস্যাটি পড়ছে ১০ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার। এই অমাবস্যা তিথিটিকে ভাদ্রপদ অমাবস্যা হিসেবে পালন করা হবে। এই অমাবস্যার সময়সূচী রয়েছে নিম্নরূপ—
- অমাবস্যা তিথি শুরু হবে ১০ সেপ্টেম্বর সকাল ১০:৩৩ মিনিটে।
- অমাবস্যা তিথি শেষ হবে ১১ সেপ্টেম্বর সকাল ৮:৫৬ মিনিটে।
অক্টোবর মাসের অমাবস্যা
পঞ্জিকা অনুযায়ী জানা গিয়েছে, ২০২৬ সালে অক্টোবর মাসের অমাবস্যা পড়বে ১০ তারিখ অর্থাৎ শনিবার। এই অমাবস্যা তিথিকে আশ্বিন অমাবস্যা হিসাবে পালন করা হবে। এই অমাবস্যার সময়সূচী রয়েছে নিম্নরূপ—
- অমাবস্যা তিথি শুরু হবে ৯ অক্টোবর রাত ৯:৩৫ মিনিটে।
- অমাবস্যা তিথি শেষ হবে ১০ অক্টোবর রাত ৯:১৯ মিনিটে।
নভেম্বর মাসের অমাবস্যা
নভেম্বর মাসের অমাবস্যাটি পড়ছে ৯ তারিখ অর্থাৎ সোমবার। এই অমাবস্যাটিকে কার্তিক অমাবস্যা হিসাবে পালন করা হবে। আর এই অমাবস্যার সময়সূচী রয়েছে নিম্নরূপ—
- অমাবস্যা তিথি শুরু হবে ৮ নভেম্বর সকাল ১১:২৭ মিনিটে।
- অমাবস্যা তিথি শেষ হবে ৯ নভেম্বর দুপুর ১২:৩১ মিনিটে।
ডিসেম্বর মাসের অমাবস্যা
পঞ্জিকা অনুযায়ী জানা গিয়েছে, ডিসেম্বর মাসের অমাবস্যা পড়ছে ৮ তারিখ অর্থাৎ মঙ্গলবার। এই অমাবস্যা তিথিকে মার্গশীর্ষ অমাবস্যা হিসাবে পালন করা হবে। এই অমাবস্যার সময়সূচী রয়েছে নিম্নরূপ—
- অমাবস্যা তিথি শুরু হবে ২৮ ডিসেম্বর ভোর ৪:১২ মিনিটে।
- অমাবস্যা তিথি শেষ হবে ৯ ডিসেম্বর সকাল ৬:২১ মিনিটে।
হিন্দু ধর্মে অমাবস্যার গুরুত্ব
হিন্দু ধর্মে পূর্ণিমার পাশাপাশি অমাবস্যাকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এই দিন পূর্বপুরুষদের স্মরণ, তর্পণ বা শ্রাদ্ধের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ। পিতৃপক্ষের আশীর্বাদ লাভ হয় এই দিন। এমনটাই বিশ্বাস করা হয়। বিশেষ করে নদীতে স্নান, দান বা বিশেষ পূজা করে পূর্বপুরুষদের আত্মার শান্তি দেওয়া হয়, আর নিজের আধ্যাত্মিক শুদ্ধিও মেলে। পাশাপাশি মানসিক শান্তির জন্য অনেকে এই দিন উপবাস করে থাকে। বিশেষ করে শনি অমাবস্যায় শনিদেবের এবং কৌশিকী অমাবস্যায় মা তারার পূজা করা হয়। তাহলে কৃপা বর্ষিত হয়।
আরও পড়ুন: ২০২৬-এ পূর্ণিমা কোন কোন দিন? দেখুন দিনক্ষণ, সময়সূচী ও পালনের নিয়ম
অমাবস্যা পালনের নিয়ম
অমাবস্যা বিভিন্ন উপায়ে পালন করা যায়। তার মধ্যে উল্লেখযোগ্য হল—
- পূর্বপুরুষদের পূজা বা তর্পণ: অমাবস্যার দিন এটি সবথেকে গুরুত্বপূর্ণ। কারণ, পিতৃপুরুষের আত্মার শান্তি কামনার জন্য তর্পণ বা শ্রাদ্ধ করা হয় অমাবস্যাতে।
- উপবাস এবং বিষ্ণু পূজা: অমাবস্যাতে মানসিক ও শারীরিক শান্তির জন্য উপবাস রাখতে হয় এবং ভগবান বিষ্ণুর পূজা করতে হয়।
- দান-ধ্যান: অমাবস্যার দিন দরিদ্রদেরকে খাদ্য, বস্ত্র দান করুন এবং ধ্যান বা জপ করুন। এতে কৃপা বর্ষিত হয়।
- প্রদীপ জ্বালানো: অমাবস্যার দিন বাড়ির মূল দরজার সামনে তিলের তেলের প্রদীপ জ্বালান। এটিকে শুভ বলেই বিবেচনা করা হয়।
- শিব পূজা: শ্রাবণী অমাবস্যার দিন শিবের পূজাও করা হয়।
অমাবস্যার দিন করবেন না এই কাজ
প্রসঙ্গত, অমাবস্যাকে হিন্দু ধর্মে নেতিবাচক হিসেবেই ধরা হয়। তাই এই দিন নতুন কোনও ব্যবসা বা শুভ কাজ করা এড়িয়ে চলুন। পাশাপাশি যতটা সম্ভব ভ্রমণ করা থেকে বিরত থাকুন এবং অমাবস্যার দিন মোটেও চুল বা নখ কাটবেন না। কারণ, এতে নেতিবাচক প্রভাব পড়ে। আর সবথেকে বড় ব্যাপার, নতুন পোশাক বা গাড়িও কিনবেন না। আমিষ খাওয়া থেকে বিরত থাকার চেষ্টা করুন।












