প্রীতি পোদ্দার, কলকাতা: বাঙালিদের হেঁশেলে এমন কিছু রান্না রয়েছে যা হার মানাবে একাধিক সুস্বাদু রেসিপিকে (Recipe)। আর সেগুলির মধ্যে অন্যতম হল কচুর লতি দিয়ে চিংড়ি (Prawn With Kochur Loti)। আসলে বাঙালির কাছে চিংড়ি মানেই হয় নারকেল দিয়ে মালাইকারি অথবা সর্ষে-পোস্ত বাটা দিয়ে ভাপা করা হয়। কিন্তু সেই রান্নায় আসতে চলেছে খানিক টুইস্ট। অনেকেই বাড়িতে কচুর লতি (Kachur Loti) রাঁধেন। তার সঙ্গে যদি এই নারকেল কোরা দিয়ে চিংড়ি রাঁধা হয়, তার স্বাদ হবে অতুলনীয়। চলুন, আর দেরি না করে এক নজরে জেনে নেওয়া যাক কীভাবে এই লতি রান্না করা হয়।
উপকরণ
কচুর লতি দিয়ে চিংড়ি মাছ বানানোর জন্য যে যে উপকরণগুলো দরকার, সেগুলি হল – লতি, নারকেল কোড়ার পেস্ট, কুচো চিংড়ি, বড় চিংড়ি, পেঁয়াজ কুচি, শুকনো লঙ্কা, আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, নুন, সর্ষের তেল।
রান্নার পদ্ধতি
চিংড়ি মাছের লতি বানানোর জন্য প্রথমে বাজার থেকে আনা লতিগুলোকে ভালো করে সাইজ অনুযায়ী কেটে নিতে হবে। এবার সেই লতিগুলোকে ভালো করে জল দিতে এগিয়ে নিতে হবে। এবার একটি পাত্রে কেটে রাখা লতিগুলোর মধ্যে নারকেল কোড়ার পেস্ট, কুচো চিংড়ি, বড় চিংড়ি, পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে মেখে নিতে হবে।
আরও পড়ুন: সবজিতে বিরক্তি! বাড়িতেই কুমড়ো দিয়ে বানিয়ে ফেলুন দুর্দান্ত ‘তিলবাহারি’
এবার ওই মিশ্রণটির মধ্যে শুকনো লঙ্কা, আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, নুন এবং সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নিতে হবে। অন্যদিকে কড়াই চাপিয়ে তাতে অনেকটা সর্ষের তেল গরম করে নিতে হবে। এরপর মেখে রাখা লতিগুলোকে ঢেলে দিতে হবে। এবং দিতে হবে সামান্য জল। প্রায় ৮-১০ মিনিট ঢেকে রাখতে হবে যতক্ষণ না জল টেনে মশলায় পরিণত করতে হবে। এরপর মশলা কষানো হয়ে গেলেই তৈরি চিংড়ি মাছের লতি।










