বিক্রম ব্যানার্জী, কলকাতা: প্রকাশ্যে এসেছে কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) প্লেয়ার রিটেনশন তালিকা। বাদ গিয়েছেন 12 জন জনপ্রিয় ক্রিকেটার। তবে এবার বড়সড় ট্রেডের অপেক্ষায় শাহরুখ খানের ম্যানেজমেন্ট! কয়েকটি রিপোর্ট বলছে, ক্যামেরন গ্রিন নয়, বরং যশস্বী জয়সওয়ালের বিনিময়ে কলকাতার দীর্ঘদিনের সঙ্গী সুনীল নারিনকে (Sunil Narine) ট্রেড করার প্রস্তাব দিয়ে দিয়েছে রাজস্থান রয়্যালস। এখন প্রশ্ন, নিজেদের ব্রহ্মাস্ত্রকে কি আদৌ ছাড়বে কলকাতা?
নারিনকে ছেড়ে দেবে KKR?
প্রাথমিকভাবে শোনা গিয়েছিল, জয়সওয়ালের বদলে কলকাতা নাইট রাইডার্স দলের অলরাউন্ডার ক্যামেরন গ্রিন সহ আরও একজন ভারতীয় প্লেয়ারকে ট্রেড করার পরিকল্পনা করছিল রাজস্থান। তবে রিপোর্ট বলছে, সিদ্ধান্ত বদলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অন্যতম সফল দলটি। এবার তারা নজরে রেখেছে কলকাতার দীর্ঘদিনের সঙ্গী তথা অভিজ্ঞ অলরাউন্ডার সুনীল নারিনকে।
সূত্রের যা খবর, বর্তমানে অভিজ্ঞতার দিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে RR। কাজেই অন্য কোনও প্লেয়ারকে না নিলেও শুধুমাত্র নারিনকে দলে নিতেই প্রস্তাব দেখেছে বৈভব সূর্যবংশীদের ফ্র্যাঞ্চাইজি। তবে কলকাতা এত পুরনো প্লেয়ারকে ছাড়বে কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে নানা মহলেই। অনেকেই আবার মনে করছেন, যেহেতু কলকাতার কাছে এই মুহূর্তে অধিনায়ক নেই, ফলে যশস্বীকে পেতে নারিনকে ছেড়েও দিতে পারে তারা।
আরও পড়ুন: ভারতে জাহাজ বানাবে Samsung! দেশে হতে পারে বড় বিনিয়োগ
প্রসঙ্গত, এদিকে গ্রিনকে কলকাতা রিটেইন করিয়ে নিতেই জল্পনা বাড়ে যশস্বীকে দলে পেতেই নাকি তাঁকে ট্রেড করতে পারে কলকাতা। তবে রাজস্থানের এই প্রস্তাবে সেই চাল একপ্রকার ভেস্তে গেছে শাহরুখের ফ্র্যাঞ্চাইজির! যদিও এ নিয়ে আনুষ্ঠানিকভাবে মুখ খোলেনি কোনও দলই। কাজেই, এখন দেখার শেষ পর্যন্ত জয়সওয়ালকে পেতে ঠিক কোন পথে পা বাড়ায় তিনবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।










