শিক্ষকদের জন্য বড় স্বস্তি! সরকারি চাকরিতে ২৫ বছরের পুরনো নিয়ম বাতিল করল রাজ্য সরকার

Published:

government job Teacher

আনিষা চৌধুরী, কলকাতা: সরকারি চাকরির ক্ষেত্রে দুইয়ের বেশি সন্তান (Two-Child Norm) থাকলেই আর অযোগ্য বলে বিবেচিত হতে হবে না চাকরিপ্রার্থীদের। এই নিয়ম নিয়ে এবার বিরাট সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। শুধু নতুন চাকরির ক্ষেত্রেই নয়, ইতিমধ্যে সরকারি চাকরিতে কর্মরত ব্যক্তিদের জন্যও মিলবে স্বস্তি। তৃতীয় সন্তান জন্মানোর কারণে যাঁদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত বা শাস্তিমূলক পদক্ষেপ চলছে, তাঁদের ক্ষেত্রেও বড়সড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার মন্ত্রিসভার বৈঠকে এই সংক্রান্ত প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে।

২৫ বছরের পুরনো নিয়মে বদল

দীর্ঘ ২৫ বছর ধরে মধ্যপ্রদেশে সরকারি চাকরির ক্ষেত্রে চালু ছিল দুই সন্তানের বাধ্যবাধকতা। ২০০১ সালের ২৬ জানুয়ারি থেকে কার্যকর হওয়া এই নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট তারিখের পর কারও তৃতীয় সন্তান জন্মালে তিনি সরকারি চাকরির জন্য অযোগ্য বলে বিবেচিত হতেন। এমনকি কর্মরত সরকারি কর্মীদের ক্ষেত্রেও দুইয়ের বেশি সন্তান থাকাকে নিয়মবিরোধী কাজকর্ম হিসেবে গণ্য করা হত।

এবার সেই নিয়মে বদল আনার সিদ্ধান্ত নিয়েছে মোহন যাদবের সরকার। সাধারণ প্রশাসন দফতরের সিভিল সার্ভিস রুলস, ১৯৬১ এবং সিভিল সার্ভিসেস (কন্ডাক্ট) রুলস, ১৯৬৫ সংশোধনের প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সরকারের এই সিদ্ধান্ত কার্যকর হলে তৃতীয় সন্তান জন্মানোর কারণে যাঁদের বিরুদ্ধে বর্তমানে বিভাগীয় তদন্ত বা শাস্তিমূলক পদক্ষেপ চলছে, তা বন্ধ করে দেওয়া হবে।

বিভিন্ন দফতর মিলিয়ে এই ধরনের প্রায় ৮ থেকে ১০ হাজার মামলা বিচারাধীন রয়েছে। স্কুলশিক্ষা, উচ্চশিক্ষা, স্বাস্থ্য এবং চিকিৎসাশিক্ষা দফতরে এই সংক্রান্ত অভিযোগের সংখ্যা বেশি। শুধু স্কুলশিক্ষা দফতরের ৩০ হাজারেরও বেশি শিক্ষক এই সিদ্ধান্তের ফলে উপকৃত হতে পারেন বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: রেজিস্ট্রেশন নম্বর ছাড়াই MBBS! হালিশহরের ৫ বছর ধরে ডাক্তারি করছে সাবির আলী

তবে এই সিদ্ধান্তের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ শর্তও রেখেছে সরকার। ২০০১ সালের পর যাঁদের বিরুদ্ধে ইতিমধ্যেই চূড়ান্ত নির্দেশ জারি হয়েছে অথবা যাঁদের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে, তাঁদের পুরনো মামলা নতুন করে খোলা হবে না। অর্থাৎ, যাঁদের বিরুদ্ধে এখনও তদন্ত বা বিভাগীয় পদক্ষেপ চলছে, তাঁরাই মূলত এই সিদ্ধান্তের সুবিধা পাবেন।

google button