ফিলিপিনস থেকে ভারতে এলেন প্রধানমন্ত্রী, বহু গুরুত্বপূর্ণ এই সফরে ঘুম উড়বে চিন-পাকিস্তানের!

Published:

Modi Quad

বিক্রম ব্যানার্জী, কলকাতা: দুই দিনের গুরুত্বপূর্ণ ফিলিপিনস সফর শেষ করে বুধবার ভারতে (India) ফিরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। মণিলায় গিয়ে 23তম আসিয়ান-ভারত শীর্ষ সম্মেলন, 21তম পূর্ব এশিয়া সম্মেলন এবং সপ্তম কোয়াড (Modi Quad) নেতাদের বৈঠকে অংশ নিয়েছিলেন দেশের চৌকিদার। এছাড়াও ফিলিপিনসের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়রের সাথেও দ্বিপাক্ষিক বৈঠক করেছেন তিনি। তবে নরেন্দ্র মোদির এই সফরের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো কোয়াড বৈঠক। ভারত, আমেরিকা, জাপান ও অস্ট্রেলিয়ার এই জোটে সমুদ্র নিরাপত্তা, সাপ্লাই চেন, নতুন প্রযুক্তি, সাইবার নিরাপত্তা এবং দুর্যোগ মোকাবিলায় সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। আর তাতেই চিন্তা বাড়ছে চিন, পাকিস্তানের মতো দেশগুলির!

চিন্তায় চিন, পাকিস্তান!

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কোয়াডকে ভারতের জন্য একটি গঠনমূলক এবং বিশ্বাসযোগ্য অংশীদারিত্ব বলে উল্লেখ করেছেন। মণিলায় হয়ে যাওয়া বৈঠকে ইন্দো-প্যাসিফিক মেরিটাইম সার্ভিল্যান্স কো-অপারেশন নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে বলেই খবর। এক্ষেত্রে সমুদ্রে নজরদারি বাড়ানো থেকে শুরু করে চোরাচালান এবং অবৈধ মাছ শিকারীদের মোকাবিলায় একসাথে কাজ করবে চার দেশ।

জানা যাচ্ছে, 2027 সালের মার্চ মাস নাগাদ গুয়ামে  ‘এক্সারসাইজ সি ড্রাগন’-এর সময় অনুষ্ঠিত হতে পারে প্রথম সামরিক মহড়া। খনিজের নিরাপদ সরবরাহ থেকে শুরু করে সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং গুরুত্বপূর্ণ প্রযুক্তিতে সহযোগিতা বাড়ানোর উপর জোর দিয়েছে দেশগুলি। সবচেয়ে বড় কথা, কোয়াড দেশগুলি ইতিমধ্যেই একটি নতুন বিজনেস ফোরাম চালু করার বিষয়েও উদ্যোগী হয়েছে। এ নিয়ে ভারতের তরফে জানানো হয়, 2027 সালে মুম্বইয়ে প্রথম কোয়াড বিজনেস লিডার্স ফোরাম অনুষ্ঠিত হবে।

বলে রাখা প্রয়োজন, কোয়াডের পাশাপাশি আসিয়ান-ভারত  বৈঠকেও একাধিক উদ্যোগের কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যেখানে দীর্ঘমেয়াদী সমুদ্র সহযোগিতা, গুরুত্বপূর্ণ খনিজ, পারমাণবিক শক্তি থেকে শুরু করে যুব সংযোগ এবং প্রযুক্তিগত সহযোগিতার মতো বিষয়গুলিও রয়েছে। এমনকি, আসিয়ানভুক্ত দেশগুলির পর্যটকদের জন্য ফ্রি ই-ভিসার মতো সুবিধাগুলি নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন: IPL এ দাপট বাড়াচ্ছে আমেরিকা, শাহরুখের KKR চলে যাচ্ছে মার্কিন সংস্থার হাতে!

এখন প্রশ্ন, কোয়াড কেন পাকিস্তান, চিনের জন্য চিন্তার? সহজ ভাষায় বলতে গেলে, মোদির সফর ও কোয়াডের নতুন উদ্যোগে ইন্দো-প্যাসিফিকে ভারত, আমেরিকা, জাপান ও অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়াচ্ছে। বিশেষ করে সমুদ্র নিরাপত্তা থেকে শুরু করে প্রযুক্তি ও সাপ্লাই চেনে দেশগুলির যৌথ পদক্ষেপ চিনের জন্য বড়সড় চ্যালেঞ্জ তৈরি করতে পারে। একই সাথে ভারতের কৌশলগত শক্তি বৃদ্ধি পাকিস্তানের জন্য যথেষ্ট উদ্বেগের।

google button