বিক্রম ব্যানার্জী, কলকাতা: কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) দলের মালিকানায় বড়সড় বদল আসতে পারে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অন্যতম সফল ফ্রাঞ্চাইজির সহ মালিক জয় মেহতা, এবার তাঁর KKR এ থাকা 45 শতাংশ অংশীদারিত্বের অর্ধেকটাই বিক্রি করে দিতে চলেছেন বলেই দাবি করছে ক্রিকবাজের রিপোর্ট। সেক্ষেত্রে সব ঠিক থাকলে, আমেরিকার সংস্থা Ares Management-এর হাতে চলে যেতে পারে কলকাতার মালিকানা (KKR Ownership)। যা খবর, প্রায় 400 মিলিয়ন ডলারে নিজের অংশীদারিত্ব বিক্রি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের পথে জয়। সেক্ষেত্রে, KKR এর মালিকানা মার্কিন সংস্থার হাতে চলে গেলে, IPL এ দাপট বাড়বে আমেরিকার!
শাহরুখের KKR এর মালিকানা চলে যাচ্ছে আমেরিকার হাতে!
এই মুহূর্তে কলকাতা নাইট রাইডার্স দলে 55 শতাংশ অংশীদারিত্ব রয়েছে শাহরুখ খানের। কিং খানের রেড চিলিস এন্টারটেইনমেন্ট এর হাতে এই মুহূর্তে কলওকাতার অধিকাংশ অংশীদারিত্ব থাকলেও 45 শতাংশ অংশীদারিত্ব ধরে রেখেছে জয় মেহতার মেহতা গ্রুপ। এবার সেই অংশীদারিত্ব থেকে 22.5 শতাংশ অংশীদারিত্ব বিক্রি করে দেওয়ার পথে জুহি চাওলার স্বামী। আর সেই সবটাই কিনতে পারে আমেরিকার সংস্থা Ares Management। সেটা হলে কলকাতার অন্যতম বড় অংশীদার হয়ে উঠবে তারা।
প্রায় 400 মিলিয়ন ডলারে চুক্তিটি সম্পন্ন হলে কলকাতা নাইট রাইডার্স ফ্রাঞ্চাইজির মোট মূল্যায়ন দাঁড়াতে পারে 1.78 বিলিয়ন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় 16,600 কোটি টাকায়। মনে করা হচ্ছে, গোটা চুক্তিটি হতে পারে অল ক্যাশ লেনদেনে। যদিও চুক্তি সম্পন্ন হওয়ার আগে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে আনুষ্ঠানিক অনুমোদন প্রয়োজন। সেক্ষেত্রে বোর্ডের বেশ কিছু পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে সংশ্লিষ্ট সংস্থাগুলিকে।
আরও পড়ুন: দেশের জন্য ১৪ কোটি ত্যাগ, IPL না খেলার সিদ্ধান্ত ট্রাভিস হেডের
উল্লেখ্য, আগামী ডিসেম্বর মাসে রয়েছে IPL 2027 এর মিনি নিলাম।। তার আগে গতকাল ডেডলাইন মেনে নিজেদের ধরে রাখা এবং ছেড়ে দেওয়া প্লেয়ারের তালিকা প্রকাশ করেছে কলকাতা সহ অন্যান্য দলগুলি। এবছর শাহরুখ খানের দল মোট 12 জন দাপুটে প্লেয়ারকে ছেড়ে দিয়েছে। ধরে রেখেছে 17 জনকে। সেই সূত্রে কলকাতার হাতে 41 কোটি 65 লাখ টাকা রয়েছে।










