রাজ্য সরকারের উপর চাপ বাড়াতে DA মামলায় নয়া পদক্ষেপ

Published:

Bengal DA Case
Follow

সহেলি মিত্র, কলকাতা: বাংলার মহার্ঘ্য ভাতা ডিএ মামলায় (Bengal DA Case) নয়া মোড়। এবার সরকারি কর্মীদের তরফে নতুন এক পদক্ষেপ নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ডিএ (Dearness allowance) ইস্যুতে ভারত সভার আয়োজন করা হয়েছে। দুপুর ২টো থেকে বিকেল ৫টা অবধি সভা হবে বলে জানালেন ডিএ মামলার অন্যতম মামলাকারী মলয় মুখোপাধ্যায়। সেইসঙ্গে এক ভিডিও বার্তায় ডিএ নিয়ে তিনি যা বললেন তা সকলকে চমকে দিয়েছে। নিশ্চয়ই ভাবছেন কী হয়েছে? তাহলে বিশদে জানতে চোখ রাখুন আজকের এই লেখাটির ওপর।

DA মামলায় নয়া আপডেট

এখন নিশ্চয়ই ভাবছেন আচমকা ভাবছেন যে কনফেডারেশন অফ স্টেট গর্ভনমেন্ট এমপ্লয়িজের তরফে এরকম সিদ্ধান্ত কেন নেওয়া হল? এই বিষয়ে মলয়বাবু (Malay Mukherjee) জানিয়েছেন, ডিএ মামলায় তাঁদের যারা প্রত্যক্ষভাবে সাহায্য করেছেন তাঁদের সম্মান জানাতেই আজ এই বিশেষ সভার আয়োজন করা হয়েছে। সাধারণ অবসরপ্রাপ্ত কর্মচারী সমাজ থেকে শুরু করে ডিএ মামলার সঙ্গে জড়িত সরকারি কর্মীদের এই ভারত সভায় যোগ দেওয়ার জন্য কাতর আবেদন জানিয়েছেন মলয় মুখোপাধ্যায়।

আরও পড়ুনঃ পশ্চিমী ঝঞ্ঝা, নিম্নচাপের জেরে বৃষ্টি দক্ষিণবঙ্গের ৫ জেলায়, আজকের আবহাওয়া

সাম্প্রতিক এক বিজ্ঞপ্তি অনুযায়ী, আজ মঙ্গলবার ভারত সভা হলে বিশেষ অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে। উপস্থিত থাকতে পারেন সম্মানীয় আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সর্দার আমজাদ আলী, ফিরদৌস শামিম, প্রবীর চ্যাটার্জী মাসুম আলী সর্দার এবং মাননীয়া গোপা বিশ্বাস বলে খবর।

ডিএ নিয়ে সুপ্রিম রায়

এমনিতেই পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ নিয়ে সুপ্রিম কোর্টের ঐতিহাসিক নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ৩১ মার্চের মধ্যে ২৫% বকেয়া মেটানোর সময়সীমা। এদিকে সরকারের তরফে এই বিষয়ে এখনো কোনো হেলদোল না দেখে সরকারি কর্মীরা রাজ্যের মুখ্যসচিবের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেছে। যাইহোক, এখন দেখার সরকার ডিএ নিয়ে কোনো পদক্ষেপ নেয় কিনা।