সহেলি মিত্র, কলকাতাঃ একটা দুর্যোগ কাটতে না কাটতেই আরও এক দুর্যোগের (Weather Today) দোরগোড়ায় দাঁড়িয়ে বাংলা। একদিকে যেমন শক্তিশালী স্কোয়াল ফ্রন্ট তৈরি হচ্ছে, তেমনই আবার তৈরি হল নিম্নচাপ অক্ষরেখা। আলিপুর আবহাওয়া অফিসের তুফে জানানো হয়েছে, একটি নিম্নচাপ অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে ওড়িশার ওপর দিয়ে দক্ষিণ ছত্তিশগড় পর্যন্ত সমুদ্রপৃষ্ঠ থেকে ১.৫ কিমি উচ্চতায় বিস্তৃত রয়েছে। অপরদিকে বেশ কিছু সিস্টেম এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢোকায় বাংলায় নতুন করে ঝড় বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে। আজ বৃহস্পতিবার যেমন জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে শুক্রবার থেকে ফের ভারী বৃষ্টির ভ্রূকুটি রয়েছে বাংলায়।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই আসা যাক আজ সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী আজ বৃহস্পতিবার হালকা থেকে মাঝারি পরিমানে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায়। বাকি জেলাগুলির আবহাওয়া মোটের উপর শুষ্ক থাকবে। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইবে বলে হলুদ সর্তকতা জারি করা হয়েছে ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায়।
হাওয়া অফিস আরও জানিয়েছে, আগামী ৩ দিনে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ধীরে ধীরে ২ থেকে ৩ ডিগ্রি অবধি বৃদ্ধি পাবে। এর পরবর্তী সময়ে ২ থেকে ৪ ডিগ্রি হ্রাস পাবে।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার আসা যাক আজ সারাদিন উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। এদিন বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং জেলায়। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা হাওয়া বইবে।
আগামীকালের আবহাওয়া
আগামীকাল অর্থাৎ শুক্রবার থেকে নতুন করে দুর্যোগ শুরু হবে উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। দক্ষিণবঙ্গের কথা বললে শুক্রবার হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টির জন্য কমলা সর্তকতা জারি করা হয়েছে বাঁকুড়া, পুরুলিয়া,পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায়। বৃষ্টির পাশাপাশি ঘন্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে উল্লেখিত জেলাগুলিতে। বাকি জেলাগুলিতে ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া সঙ্গে বৃষ্টির জন্য হলুদ সর্তকতা জারি করা হয়েছে।
এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। দক্ষিণবঙ্গের পাশাপাশি এদিন থেকে উত্তরবঙ্গেও ফুলদমে বৃষ্টিপাত চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। শুক্রবার ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। এছাড়াও শিলাবৃষ্টির সঙ্গে কালবৈশাখীর জন্য বিশেষ সত












