মাইলেজ ২৬কিমি, মাত্র ৫.২ লাখে মিলছে মারুতির ৭ সিটার গাড়ি 

Published:

Suzuki Eeco

সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের গাড়ির বাজারে মারুতি সুজুকির (Maruti Suzuki) আধিপত্য যে কতটা জোরালো তা কনতুন রে কিছু বলার অপেক্ষা রাখে না। 2026 সালের মার্চ মাসের রিপোর্ট সেই তথ্যকে আবারো প্রমাণিত করল। হ্যাঁ, মারুতির সবথেকে সাশ্রয়ী 7-সিটার ভ্যান মারুতি ইকো (Suzuki Eeco) রেকর্ড গড়ল। গত এক মাসেই 11,333 জন গ্রাহক এই গাড়িটি কিনেছে, যা কিনা গত বছরের তুলনায় প্রায় 924 ইউনিট বেশি। আর বাজেট সেগমেন্টের মধ্যে আজও এর বিকল্প যে কিছু নেই তা এই পরিসংখ্যাই জলজ্যান্ত প্রমাণ।

কেন এত জনপ্রিয় মারুতি ইকো?

আসলে ইকোর জনপ্রিয়তার প্রধান কারণ হল এর বহুমুখী ব্যবহার আর সাশ্রয়ী দাম। মাত্র 5.18 লক্ষ টাকা থেকেই এর দাম শুরু, যা সাধারণ মধ্যবিত্ত থেকে শুরু করে নিম্নবিত্ত পরিবারেরাও কিনতে পারে। এর পাশাপাশি ট্যাক্সি এবং স্কুল ভ্যান চালকদের কাছে অত্যন্ত নির্ভরযোগ্য কার এটি। আর 5 সিটার এবং 7 সিটার, উভয় ভেরিয়েন্টে এই গাড়ি পাওয়া যায়। এছাড়াও বাণিজ্যিক প্রয়োজন মতে কার্গো এবং অ্যাম্বুলেন্স ভেরিয়েন্টেও এটি কেনার সুযোগ থাকে।

নিরাপত্তায় রয়েছে বড় চমক

আসলে সময়ের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে মারুতি ইকোর সুরক্ষা ব্যবস্থায় বিরাট বদল এনেছে কোম্পানি। এখন এই গাড়িতে ছয়-ছয়টি এয়ারব্যাগের সুরক্ষা রয়েছে। এছাড়াও এতে রয়েছে ABS-এর সাথে EBD ব্রেকিং সিস্টেম, রিভার্স পার্কিং সেন্সর, ইঞ্জিন ইমোবিলাইজার, শিশুদের নিরাপত্তার জন্য চাইল্ড লক সহ মোট 11টি গুরুত্বপূর্ণ সেফটি ফিচার, যা এই গাড়িটিকে আরও অন্যান্য করে তুলেছে।

এদিকে নতুন ইকোতে দেওয়া রয়েছে মারুতির সবথেকে দামি K সিরিজের 1.2 লিটার পেট্রোল ইঞ্জিন। আর এটি পেট্রোলে 80.76 PS পাওয়ার এবং সিএনজিতে 71.65 PS পাওয়ার উৎপন্ন করতে পারে। পাশাপাশি মাইলেজের দিক থেকেও সেরা এই গাড়িটি। পেট্রোলে প্রতি লিটারে প্রায় 19.7 কিলোমিটার এবং সিএনজিতে প্রতি কেজিতে 26.78 কিলোমিটার মাইলেজ দেয় মারুতির এই ইকো গাড়ি। সেই কারণে দীর্ঘ রুটে যাত্রার জন্য এটি পকেটের উপর একদমই বাড়তি চাপ দেয় না, তা বলার অপেক্ষা রাখে না।

আরও পড়ুন: দৈনিক ১২ টাকায় মিলবে ১৮০ দিনের আনলিমিটেড ডেটা! দারুণ প্ল্যান আনল Vi

এদিকে মারুতি ইকোর ভিতরেও রয়েছে সব আধুনিকতার ছোঁয়া। হ্যাঁ, মারুতি এস-প্রেসো বা সেলেরিওর আদলে এতে এখন ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার এবং নতুন স্টিয়ারিং হুইল দেওয়া হচ্ছে। আর পুরনো স্লাইডিং এসি কন্ট্রোলের বদলে এখন রয়েছে রোটারি ইউনিট, যা কিনা কেবিনকে আরও প্রিমিয়াম লুক দিচ্ছে। পাশাপাশি উচ্চতা বেশি হওয়ার কারণে এবং আকারে কম্প্যাক্ট হওয়ার কারণে শহরের ঘিঞ্জি রাস্তায় এই গাড়ি চালানো সহজ।

google button