২০১২ তে বাজাজের ১০ টাকার শেয়ারে ৫০,০০০ রাখলে আজ কত পেতেন জানেন?

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শেয়ারবাজারে (Stock Market) বিনিয়োগ করে কয়েকশো কোটি টাকার মালিক হয়েছেন, একটু খুঁজলে এমন বিনিয়োগকারীও (Investors) পাওয়া যায়। আসলে শেয়ারে টাকা রেখে মালামাল হতে ভাগ্য প্রয়োজন। সাম্প্রতিক বছরগুলিতে সেই ভাগ্যের জোরেই বেশ কয়েকটি সংস্থার শেয়ারে অর্থ রেখে কোটি কোটি টাকা ঘরে তুলেছেন বিনিয়োগকারী। তেমনই একটি শেয়ার হল বাজাজ ফিন্যান্স লিমিটেড (Bajaj Stock)। আজ থেকে 14 বছর আগে অর্থাৎ 2012 সালে একজন বিনিয়োগকারী যদি এই শেয়ারে মাত্র 50 হাজার টাকা বিনিয়োগ করতেন তবে আজকের দিনে দাঁড়িয়ে তাঁর কাছে থাকতো 54 লাখ টাকারও বেশি।

50,000 বিনিয়োগ করে মিলেছে 54 লাখেরও বেশি

ভারতীয় শেয়ারবাজারের অত্যন্ত জনপ্রিয় একটি স্টক বাজাজ ফিন্যান্স লিমিটেড। আজ থেকে 14 বছর আগে এই সংস্থার একটি শেয়ারের দাম ছিল 10 টাকার কাছাকাছি। আর্থিক সেই সময়ে যদি কেউ এই সংস্থার শেয়ারে মাত্র 50,000 টাকা বিনিয়োগ করতেন তবে আজকের দিনে অর্থাৎ 2026 সালে দাঁড়িয়ে তাঁকে পেছনে ফিরে তাকাতে হতো না। বলে রাখা প্রয়োজন, 2012 সাল থেকে এই সংস্থা বিনিয়োগকারীদের বোনাস শেয়ার দেওয়ার সাথে সাথে শেয়ার স্প্লিটও করেছে।

সহজ করে বলতে গেলে, 2012 তে বাজাজের 10 টাকার শেয়ারে যদি কেউ 50,000 টাকা বিনিয়োগ করতেন তবে তাঁর কাছে থাকতো 5,000 শেয়ার। তবে অর্থ বাড়তে থাকে 2013 সাল থেকে। এই বছর বাজাজ তাদের শেয়ার স্প্লিট করার সিদ্ধান্ত নিয়েছিল। যার ফলে উপকৃত হয়েছিলেন বিনিয়োগকারী। এই সিদ্ধান্তের তিন বছরের মধ্যেই 2016 সালে ফের শেয়ার স্প্লিট এবং বোনাস শেয়ার দেওয়ার কথা ঘোষণা করে সংস্থাটি। সবশেষে গত বছর এই সংস্থা বিনিয়োগকারীদের মোটা বোনাস দেওয়ার সাথে সাথে শেয়ার স্প্লিট করেছিল।

আরও পড়ুন: পাকিস্তানের সাথে সিন্ধু জল চুক্তি কার্যকরের রায় বিশ্বব্যাঙ্ক গঠিত আদালতের, উড়িয়ে দিল ভারত

এবার আসা যাক আসল কথায়, পরপর তিনবার সংস্থাটির বোনাস শেয়ার দেওয়ার সিদ্ধান্ত এবং শেয়ার স্প্লিট করার ঘোষণার পর বিনিয়োগকারীর 5,000 শেয়ার বেড়ে দাঁড়ায় 5,15,000 শেয়ারে। আজকের দিনে দাড়িয়ে বাজাজের একটি শেয়ারের দাম রয়েছে 1,064 টাকা। অর্থাৎ 2012 সালে যদি কেউ এই সংস্থার শেয়ার 50,000 টাকা বিনিয়োগ করতেন তবে আজকের দিনে দাঁড়িয়ে তাঁর মোট সম্পদের পরিমাণ হতো 5,15,000 শেয়ার × 1,064 টাকা অর্থাৎ 54 কোটি 79 লাখ 60 হাজার টাকা। ভাবা যায়!

( বিদ্র: শেয়ার বাজারে বিনিয়োগ আর্থিক দিক থেকে ঝুঁকি সাপেক্ষ। শুধুমাত্র এই প্রতিবেদনটি দেখেই কোনও স্টকে বিনিয়োগ করার সিদ্ধান্ত নেবেন না। এই খবরটি মূলত পাঠকদের কাছে শেয়ার বাজার সম্পর্কিত তথ্য পৌঁছে দেওয়ার জন্য তৈরি। বিনিয়োগ সংক্রান্ত যেকোনও সিদ্ধান্তের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।)