সৌভিক মুখার্জী, কলকাতা: সাফল্য কখনও কোনও কিছুতে আটকে থাকে না। আর স্টার্টআপের দুনিয়াতে ‘না’ শুনতে শুনতে অনেকেই হাল ছেড়ে দেয়। তবে আশীষ মহাপাত্র যেন এক অন্য ধাতুতে গড়া। আইআইটি খড়গপুরের এই প্রাক্তনী প্রমাণ করছেন যে, জেদ আর সঠিক পরিকল্পনা থাকলে বিফলতাকেও সাফল্যে রূপান্তরিত করা যায়। আর আজ তাঁর সংস্থা OfBusiness ভারতের সবথেকে জনপ্রিয় ইউনিকর্ন (Success Story)।
কীভাবে শুরু হল তাঁর স্বপ্ন?
আসলে ২০১৫ সালে যখন আশীষ মহাপাত্র তাঁর ব্যবসার পরিকল্পনা নিয়ে বিনিয়োগকারীদের দরজায় ঘুরছিলেন, ঠিক তখনই একের পর এক প্রত্যাখ্যান ছিল তাঁর নিত্যসঙ্গী। একে একে ৭৩ বার তাঁর আইডিয়া রিজেক্ট হয়। বিশেষ করে ম্যানুফ্যাকচারিং ও ইনফ্রাস্ট্রাকচার সেক্টরকে সহজ করার যে স্বপ্ন তিনি দেখিয়েছিলেন, সেখানে কোনও ইনভেস্টর আগ্রহ দেখায়নি। তবে আশীষ সেখানে দমে যাননি। প্রতিটি না থেকে নতুন কিছু শেখেন, আর নিজের মডেলকে আরও উন্নত করে নেন।
তিনি বুঝতে পেরেছিলেন যে, ছোট ও মাঝারি শিল্পের জন্য কাঁচামাল কেনা এবং অর্থের যোগান পাওয়া ঠিক কতটা কঠিন। আর তাঁর কোম্পানি OfBusiness মূলত সেই সমস্যাগুলোকে সমাধান করে। প্রথমত, শিল্প সংস্থাকে কাঁচামাল কিনতে সাহায্য করে। দ্বিতীয়ত, সাপ্লাইয়ার ফাইন্যান্সিং এবং প্রজেক্ট ফাইন্যান্সিং এর সুবিধা দেয় এবং তৃতীয়ত, একই ছাদের নিচে ব্যবসার যাবতীয় প্রয়োজনীয় পরিষেবা নিশ্চিত করে।
একেবারে রকেটের গতিতে উত্থান
২০২১ সালে OfBusiness ভারতের ইউনিকর্ন ক্লাবে প্রবেশ করেছিল। আর এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। ২০২৫ সালের এপ্রিল মাসের পরিসংখ্যান অনুযায়ী, কোম্পানির ভ্যালুয়েশন প্রায় ৫ বিলিয়ন ডলার ছাড়িয়ে গিয়েছে। যেখানে ২০২০-২১ সালে কোম্পানির আয় ছিল প্রায় ১৭৫৭ কোটি টাকা, সেখানে মাত্র কয়েক বছরের ব্যবধানে ২০২৫ সালের মার্চ মাস নাগাদ সেই আয় ২২,৫০০ কোটি টাকা ছাড়িয়ে যায়।
আরও পড়ুন: ভারতকে সমর্থক এই ৬ শক্তিশালী মুসলিম দেশ, একটি পাকিস্তানের লজ্জার কারণ!
তবে আজকালকার স্টার্টআপগুলো যেখানে শুধুমাত্র ইউজার বানানোর নেশায় টাকা উড়িয়ে বেড়ায়, আশীষ মহাপাত্র সেখানে শুরু থেকেই লাভের উপর জোর দিয়েছিলেন। আর বিনিয়োগকারীরা তাঁর এই প্রফিট ফাস্ট মডেল নিয়েই হাসিঠাট্টা শুরু করলেও তিনি নিজের সিদ্ধান্তে অনড় ছিলেন, যা তাঁর আজকের এই প্রতিফলন।










