ভারতকে সমর্থক এই ৬ শক্তিশালী মুসলিম দেশ, একটি পাকিস্তানের লজ্জার কারণ!

Published:

India's Muslim Friend Countries see the list

বিক্রম ব্যানার্জী, কলকাতা: নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে বহু দেশের সাথে সম্পর্ক সুগভীর হয়েছে ভারতের (India’s Muslim Friend Countries)। সেই তালিকায় রয়েছে একাধিক মুসলিম দেশও। অনেকেই হয়তো জানেন না, পৃথিবীতে এমন বেশ কিছু মুসলিম দেশ রয়েছে যাঁরা সরাসরি না হলেও আড়ালে থেকে ভারতকে সমর্থন করে। সেই তালিকায় রয়েছে উপসাগরীয় দেশগুলিও। আসলে বিগত বছরগুলিতে নানাভাবে এই দেশগুলির বাণিজ্যিক অংশীদার হয়ে উঠেছে ভারত। তাতে প্রভাবিত হয়েছে দ্বিপাক্ষিক সম্পর্কও।

এই 5 মুসলিম দেশ ভারতের সমর্থক!

সংযুক্ত আরব আমিরশাহী

কমবেশি অনেকেই জানেন, সংযুক্ত আরব আমিরশাহী এবং ভারত পরস্পর বহুদিনের বন্ধু। 2024-25 আর্থিক বছরে এই দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ 100 বিলিয়ন ডলার ছাড়িয়ে গিয়েছে। চলতি বছরের জানুয়ারিতে দুই দেশ আনুষ্ঠানিকভাবে একটি প্রতিরক্ষা অংশীদারিত্ব চুক্তিতে স্বাক্ষর করেছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, UAE তে বর্তমানে 35 লাখেরও বেশি ভারতীয় বসবাস করেন। শুধু তাই নয়, ভারতের এই বন্ধু দেশ ইরান সংঘাতের মাঝেই পাকিস্তানের কাছ থেকে 3.5 বিলিয়ন ডলারের পুরনো অর্থ ফেরত চেয়েছিল। তাতে বেজায় লজ্জায় পড়েছিল ইসলামাবাদ!

সৌদি আরব

একটা সময় সৌদি আরব পাকিস্তানের সবচেয়ে কাছের বন্ধু থাকলেও আজকের দিনে দাঁড়িয়ে ভারতের সাথে এই উপসাগরীয় দেশটির ঘনিষ্ঠতায় নতুন মাত্রা জুড়েছে। সৌদি আরব ভারতের জ্বালানি এবং অবকাঠামোগত খাতে 100 বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। 2024 সালে এই দুই দেশের সেনাবাহিনী প্রথমবারের মতো যৌথ মহড়ায় অংশগ্রহণ করেছিল। এছাড়াও ভারত সৌদি আরবকে সবরকম ভাবে সাহায্যের প্রতিশ্রুতি দিয়ে রেখেছে আগে থেকেই।

ওমান

উপসাগরীয় দেশগুলির তালিকায় ওমান ভারতের বহু পুরনো কৌশলগত অংশীদার। এই দেশটির সাথে নয়া দিল্লির বন্ধুত্ব আজও অটুট। ভারত মহাসাগরে ভারতের নিরাপত্তার জন্য ডুকম বন্দরে ভারতের প্রবেশাধিকার রয়েছে। যা ভারতের নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত বছরের ডিসেম্বরে দুই দেশের মধ্যে একটি বড় অর্থনৈতিক চুক্তিও স্বাক্ষরিত হয়। যা ভারত এবং ওমানের মধ্যে বাণিজ্যের একটি নতুন পথ খুলে দিয়েছে।

ইন্দোনেশিয়া

অনেকেই হয়তো জানেন না, ইন্দোনেশিয়া কিন্তু ভারতের বৃহত্তম মুসলিম জনগোষ্ঠী। এই দুই দেশের সম্পর্ক শতাব্দী প্রাচীন সংস্কৃতিক সম্পর্কের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। অ্যাক্ট ইস্ট নীতির আওতায় ভারতের জন্য ইন্দোনেশিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত বছর ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রধান অতিথি হিসেবে ভারতের প্রজাতন্ত্র দিবস উদযাপনে অংশ নিয়েছিলেন।

মিশর

ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ বন্ধু দেশ মিশর। রাষ্ট্রপতি আবদেল ফাত্তাহ আল সিসির নেতৃত্বে মিশর ভারতের একটি বিশেষ কৌশলগত অংশীদার হিসেবে আত্মপ্রকাশ করেছিল। ভারতের তেজস যুদ্ধবিমান ও দ্রুভ হেলিকপ্টার কেনার ব্যাপারে আগ্রহ দেখিয়েছিল মিশর। বিগত দিন গুলিতে ভারতের সাথে ঘনিষ্ঠতা ক্রমশ বেড়েছে মিশরের।

অবশ্যই পড়ুন: ভাগ্য বদলাচ্ছে KKR-র, পাঞ্জাবের দুর্দিনে স্বপ্নপূরণের পথে রাহানের দল

কাতার

এই মুহূর্তে কাতার ভারতের সবচেয়ে বড় গ্যাস সরবরাহকারী দেশ। 2030 সালের মধ্যে দুই দেশ তাদের বাণিজ্য 30 বিলিয়ন ডলারে নিয়ে যাওয়ার লক্ষ্য স্থির করেছে। এই দুই দেশ বর্তমান সময়ে একে অপরের অন্যতম বৃহৎ অংশীদার। তবে কাতার ছাড়াও কুয়েত, ইরান, বাহরাইনের মতো দেশগুলিও ভারতের খুব কাছের বন্ধু।

আরওIndiaPakistan