বিক্রম ব্যানার্জী, কলকাতা: আজও বিনিয়োগকারীদের ভরসার জায়গা লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন (Life Insurance Corporation) বা LIC। বিভিন্ন সময়ে এই সরকারি সংস্থাটি তাদের বিনিয়োগকারীদের ফ্রিতে শেয়ার বিলি করে থাকে। কিছুদিন আগেই সংস্থাটি তাদের বোনাস শেয়ারের ঘোষণা করেছিল। এবার নতুন করে LIC-র বোনাস শেয়ার নিয়ে উঠে এলো বড় খবর। জানা যাচ্ছে, ভারতীয় সংস্থাটি তাদের বিনিয়োগকারীদের ফ্রিতে শেয়ার দেওয়ার কথা ঘোষণা করেছে। তবে এক্ষেত্রে রয়েছে একটি শর্ত।
আবারও ফ্রিতে শেয়ার দিচ্ছে LIC?
আজ অর্থাৎ মঙ্গলবার, ভারতীয় সংস্থা লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন তাদের লক্ষাধিক বিনিয়োগকারীর জন্য বোনাস শেয়ারের ঘোষণা করেছে। সংস্থাটি একেবারে স্পষ্ট করে জানিয়েছে, তাদের প্রত্যেক যোগ্য বিনিয়োগকারী একটি শেয়ারের বদলে আরেকটি শেয়ার সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন। অর্থাৎ ফ্রিতে শেয়ার পাওয়ার শর্ত, অন্তত একটি শেয়ার আপনাকে কিনতেই হবে। এক কথায় বাই ওয়ান গেট ওয়ান শেয়ার অফার রেখেছে এই সরকারি সংস্থাটি। যদিও ঠিক কবে থেকে আনুষ্ঠানিকভাবে বোনাস শেয়ার দেওয়া শুরু হবে তা এখনও জানায়নি ভারতীয় বীমা সংস্থাটি।
বলাই বাহুল্য, শেষবারের মতো আজ শেয়ারবাজার বন্ধ হওয়ার আগে পর্যন্ত লাইফ ইন্সুরেন্স কর্পোরেশনের শেয়ারের দাম 802 টাকা 80 পয়সায় দাঁড়িয়েছিল। তবে বেশ কয়েকজন বিশেষজ্ঞ বলছেন, সাম্প্রতিক সময়ে এই সংস্থার শেয়ারের দাম যেভাবে বাড়ছে তাতে আগামী দিনে LIC-র একটি শেয়ারের দাম 820 থেকে 830 টাকা হয়ে গেলে অবাক হওয়ার কিছু থাকবে না। ইতিমধ্যেই একাধিক ব্রোকারেজ ফার্ম ভারতের জনপ্রিয় সংস্থাটির শেয়ারে বিনিয়োগের পরামর্শ দিয়েছে।
অবশ্যই পড়ুন: ফ্রিজে বাড়ছে ব্যাকটেরিয়ার সংক্রমণ! ভুলেও রাখবেন না এই ৫ খাবার
প্রসঙ্গত, ভারতীয় সংস্থা লাইফ ইন্সুরেন্স কর্পোরেশনের শেয়ারের দাম গত এক বছরে 5 শতাংশের বেশি কমেছে। তবে দু বছরের হিসেবে এই সংস্থা বিনিয়োগকারীদের 17 শতাংশেরও বেশি রিটার্ন প্রদান করেছে। যেখানে তিন বছরে এই সংস্থার পজিশনাল বিনিয়োগকারীরা 42 শতাংশ রিটার্ন পেয়েছেন। বহু অভিজ্ঞ বিনিয়োগকারীর মতে, LIC-র শেয়ারের দাম আগামী 5 থেকে 10 বছরে অনেকটাই বেড়ে যেতে পারে।










