বাড়তে পারে দাম, এই ৩ শেয়ারে নজর রাখতে বললেন খোদ আনন্দ রাঠির ম্যানেজার

Published:

Stock For Invest

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শেয়ারবাজারের (Stock Market) নতুন সপ্তাহ শুরু হচ্ছে আগামীকাল থেকেই। কাজেই, সোমবার স্টক মার্কেট খোলার পর কোন কোন শেয়ারের দাম অনেকটা বাড়তে পারে তা নিয়ে কৌতুহল রয়েছে বিনিয়োগকারীদের মধ্যে। এ নিয়ে মুখ খুলেছেন আনন্দ রাঠির টেকনিক্যাল রিসার্চ বিভাগের সিনিয়র ম্যানেজার গণেশ ডংরে। তাঁর দাবি, সোমবার শেয়ারবাজার খোলার পর তিনটি শেয়ার আলোচনায় থাকতে পারে (Stock For Invest)। বর্তমানে তাঁর নজরে রয়েছে ওই তিন শেয়ার। সবচেয়ে বড় কথা, সোমবার থেকেই এই তিন শেয়ারের দাম বাড়তে পারে বলেই মনে করছেন তিনি!

দাম বাড়তে পারে এই তিন শেয়ারের

আন্তর্জাতিক বাজারে অস্থিরতার কারণে গত সপ্তাহে ধাক্কা খেয়েছিল ভারতীয় শেয়ারবাজার। সেনসেক্স থেকে নিফটি পড়েছিল অনেকটাই। তাই নতুন সপ্তাহে খুব ভেবেচিন্তে বিনিয়োগ করবেন বিনিয়োগকারীরা। আনন্দ রাঠির টেকনিক্যাল রিসার্চ বিভাগের ম্যানেজার গণেশ বাবুও এ নিয়ে যথেষ্ট সতর্ক। তবে তিনি মনে করছেন, আগামীকাল থেকেই তিনটি শেয়ারের দামে বদল আসতে পারে।

বিশেষজ্ঞ গণেশ বাবুর দাবি, আগামীকাল থেকে যে তিনটি শেয়ারের দামে বদল আসতে পারে তার মধ্যে প্রথমে রয়েছে রিয়েল স্টেট সংস্থা DLF এর শেয়ার। তাঁর বক্তব্য, এই শেয়ারটি আগামীকাল যথেষ্ট চর্চায় থাকতে পারে। বিনিয়োগকারীদের 645 টাকা থেকে 650 টাকার মধ্যে এই শেয়ারটি কেনার পরামর্শ দিয়েছেন তিনি। তিনি জানিয়েছেন, এই শেয়ারটির দাম খুব শীঘ্রই 680 টাকায় পৌঁছে যেতে পারে। যেখানে বর্তমানে এই শেয়ারটির দাম 650 টাকা 50 পয়সা।

আরও পড়ুন: “এবার তোমাদের পালা!” সৌদি আরব ভুলে পাকিস্তানে হামলা চালাতে পারে হুথিরা

আনন্দ রাঠির টেকনিক্যাল রিসার্চ বিভাগের ওই ম্যানেজারের বেছে নেওয়া তিনটি শেয়ারের তালিকায় দু’নম্বরে রয়েছে PN Gadgil Jewellers এর শেয়ার। তিনি মনে করেন, আগামী দিনে এই শেয়ারের দাম 640 টাকায় পৌঁছে যেতে পারে। বিশেষ করে আগামীকাল শেয়ারবাজার খোলার পরেই এই সংস্থার শেয়ারের দামে বড়সড় বদল আসতে পারে বলেই মনে করছেন গণেশ বাবু। বর্তমানে এই  শেয়ারের দাম 609 টাকা 30 পয়সা। তবে তিনি এও জানিয়েছেন শেয়ারটি কিনতে হলে 600 টাকা থেকে 605 টাকার মধ্যে দাম থাকাকালীন কেনা ভাল। এর পাশাপাশি দাম বাড়তে পারে HPCL এর শেয়ারের। গণেশ বাবু জানিয়েছেন, এই সংস্থার একটি শেয়ারের দাম বেড়ে 368 টাকা হয়ে যেতে পারে। যেখানে বর্তমানে এই শেয়ারের দাম 354 টাকা 90 পয়সা।

( বিদ্র: শেয়ার বাজারে বিনিয়োগ আর্থিক দিক থেকে ঝুঁকি সাপেক্ষ। শুধুমাত্র এই প্রতিবেদনটি দেখেই কোনও স্টকে বিনিয়োগ করার সিদ্ধান্ত নেবেন না। এই খবরটি মূলত পাঠকদের কাছে শেয়ার বাজার সম্পর্কিত তথ্য পৌঁছে দেওয়ার জন্য তৈরি। বিনিয়োগ সংক্রান্ত যেকোনও সিদ্ধান্তের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।)