মাত্র ১টা শেয়ার কিনলেই মিলবে ৫০৬ টাকা! বাম্পার অফার দিচ্ছে এই সংস্থা

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শেয়ার বাজারের (Stock Market) ব্যাপক অনিশ্চয়তার মধ্যেও বড় ঘোষণা করল 3M ইন্ডিয়া লিমিটেড। সংস্থাটি জানিয়েছে, তারা এবার তাদের বিনিয়োগকারীদের প্রতি শেয়ার পিছু মোটা টাকার লভ্যাংশ দেবে। সংস্থাটি ইতিমধ্যেই এই ডিভিডেন্ট দেওয়ার একটি নির্দিষ্ট রেকর্ড ডেট ঘোষণা করে দিয়েছে। কোম্পানিটির তরফে পাওয়া তথ্য অনুযায়ী, তারা আগামী সপ্তাহে যোগ্য বিনিয়োগকারীদের মোটা টাকা লভ্যাংশ দেবে। জানলে অবাক হবেন, এই সংস্থা এবার তার বিনিয়োগকারীদের প্রত্যেক শেয়ার পিছু 506 টাকা করে দেবে!

একটি শেয়ার কিনলেই মিলবে 506 টাকা!

স্টক এক্সচেঞ্জে ফাইলিং এর সময় 3M ইন্ডিয়া লিমিটেড জানিয়েছে, তারা তাদের বিনিয়োগকারীদের প্রত্যেক শেয়ারে 346 টাকার বিশেষ লভ্যাংশ এবং 160 টাকার চূড়ান্ত লভ্যাংশ দিতে চলেছে। এর অর্থ হল এই সংস্থার শেয়ারের বিনিয়োগ করে থাকলে যোগ্য বিনিয়োগকারীরা প্রত্যেক শেয়ারের সাথে সাথে 506 টাকা করে লভ্যাংশ পেয়ে যাবেন।

সংস্থাটি খুব পরিষ্কারভাবে জানিয়েছে, তারা আগামী 17 জুলাই তাদের বিনিয়োগকারীদের এই লভ্যাংশ দেবে। অর্থাৎ কোম্পানিটির কাছ থেকে মোটা টাকার লভ্যাংশ পেতে হলে 16 জুলাইয়ের মধ্যে এই সংস্থার শেয়ারে বিনিয়োগ করে ফেলতে হবে। তাতে 17 তারিখ কোম্পানির রেকর্ড বুকে নাম থাকলেই পেয়ে যাবেন শেয়ার প্রতি 506 টাকা ডিভিডেন্ড।

বলাই বাহুল্য, এই সংস্থাটি 2022 সালে প্রথমবারের মতো বিনিয়োগকারীদের লভ্যাংশ দিয়েছিল। সেবার অবশ্য প্রত্যেক শেয়ারে 850 টাকা করে দেওয়া হয়েছিল এই কোম্পানির তরফে। এর পরের বছরই আবার এই কোম্পানি তাদের বিনিয়োগকারীদের প্রত্যেক শেয়ারে 100 টাকা করে ডিভিডেন্ট দেওয়ার কথা ঘোষণা করেছিল।

অবশ্যই পড়ুন: বর্ষায় বাড়ছে সাপের উপদ্রব? প্রাণে বাঁচতে এই ঘরোয়া উপায়গুলো মেনে চলুন

প্রসঙ্গত, গতকাল অর্থাৎ শুক্রবার 3M ইন্ডিয়া লিমিটেডের একটি শেয়ারের দাম 1 শতাংশ বেড়ে 35,357 টাকা 30 পয়সায় বন্ধ হয়েছিল। তবে বিগত এক মাসে এই সংস্থার শেয়ার থেকে 11.80 শতাংশ রিটার্ন পেয়েছিলেন বিনিয়োগকারীরা। তবে এক বছরে এই কোম্পানি থেকে 18 শতাংশ রিটার্ন পাওয়া গিয়েছে। বিশেষজ্ঞরা আশা করছেন, ভবিষ্যতে এই সংস্থা থেকে মোটা টাকা আয় করতে পারবেন বিনিয়োগকারীরা।

( বিদ্র: শেয়ার বাজারে বিনিয়োগ আর্থিক ঝুঁকি সাপেক্ষ। শুধুমাত্র এই প্রতিবেদনটি পড়ে কোনও স্টকে বিনিয়োগ করবেন না। এই খবরটি মূলত পাঠকদের কাছে শেয়ার বাজার সম্পর্কিত তথ্য পৌঁছে দেওয়ার জন্য তৈরি। নিয়োগ সংক্রান্ত যেকোনও সিদ্ধান্তের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।)