১ লাখ টাকা রেখে মিলেছে ৩৬ লাখ, ১৩ টাকার শেয়ারে বিনিয়োগ করেছিলেন নাকি?

Published:

Multibagger Stock Update

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারী বৈদ্যুতিক সরঞ্জাম শিল্পের সাথে যুক্ত সংস্থা এলেকন ইঞ্জিনিয়ারিংয়ের শেয়ারের (Multibagger Stock) দাম বুধবার এক ধাক্কায় 13 শতাংশ বেড়েছে (Stock Market)। যার জেরে স্টকটির দাম গিয়ে দাঁড়ায় 476 টাকা 90 পয়সায়। তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, এই কোম্পানির শেয়ার বিনিয়োগকারীদের মাত্র 6 বছরের মধ্যে বিপুল রিটার্ন দিয়েছে। এই সময়ের মধ্যে বিনিয়োগকারীদের গচ্ছিত অর্থ 3500 গুণ বা তারও বেশি বেড়েছে। 1 লাখ টাকাকে 36 লাখ টাকা বানিয়েছে এই শেয়ার। শেয়ারটির সংস্থায় বিনিয়োগ করেছেন খোদ প্রবীণ বিনিয়োগকারী বিজয় কেডিয়া।

1 লাখ টাকা হয়েছে 36 লাখ

আজ থেকে 6 বছর আগে অর্থাৎ 2020 সালের সেপ্টেম্বর মাসে এলেকনের একটি শেয়ারের দাম ছিল 13 টাকা থেকে সামান্য বেশি। ঠিক সেই সময় যেসব বিনিয়োগকারীরা ভরসা করে এই সংস্থার শেয়ারটিতে বিনিয়োগ করেছিলেন, আজকের দিনে দাঁড়িয়ে তাঁদের হাতে রয়েছে মোটা অর্থ। বলাই বাহুল্য, 2020 সালে 13 টাকার এই শেয়ারে যাঁরা মাত্র 1 লাখ টাকা রেখেছিলেন, 3500 শতাংশেরও বেশি রিটার্ন মিলিয়ে আজকের দিয়ে দাঁড়িয়ে তাঁদের হাতে রয়েছে 36 লাখ 60 হাজার টাকারও বেশি।

বলাই বাহুল্য, দীর্ঘ 52 সপ্তাহের মধ্যে এই সংস্থার শেয়ারের দাম সর্বোচ্চ 625 টাকা 45 পয়সা এবং সর্বনিম্ন 352 টাকায় গিয়ে দাঁড়িয়েছিল। জানিয়ে রাখা প্রয়োজন, শুধুমাত্র বিপুল রিটার্ন নয়, সেই সাথে এই সংস্থা 2007 সালের অক্টোবর মাসে নিয়োগকারীদের 2:1 অনুপাতে বোনাস শেয়ার দিয়েছিল। অর্থাৎ দুটি শেয়ারে বিনিয়োগ করে মিলেছিল একটি শেয়ার। এছাড়াও সংস্থাটি বিগত বছরগুলিতে শেয়ার স্প্লিটও করছে। তাতে আখেরে লাভ হয়েছে বিনিয়োগকারীদের।

আরও পড়ুন: চিন-ভুটান-পাকিস্তানের পিএমদের সাথে সাক্ষাৎ, ইগনোর মোদিকে! ভারতকে অপমান করছেন তারেক?

প্রসঙ্গত, এলেকন ইঞ্জিনিয়ারিং এ অংশীদারিত্ব রয়েছে প্রবীণ বিনিয়োগকারী বিজয় কেডিয়ার। বর্তমানে এই সংস্থাটিতে 1 শতাংশ অংশীদারিত্ব রয়েছে তাঁর। এছাড়াও 24টি মিউচুয়াল ফান্ডের এই সংস্থায় 5.78 শতাংশ অংশীদারিত্ব রয়েছে। কয়েকটি রিপোর্ট অনুযায়ী, আগামী দিনে এই সংস্থার শেয়ারে বিনিয়োগকারীর সংখ্যা ক্রমশ বাড়বে! ইতিমধ্যেই বেশকিছু ব্রোকারেজ ফার্মও এই সংস্থার শেয়ারটিকে বাই রেটিং দিয়েছেন।

( বিদ্র: শেয়ার বাজারে বিনিয়োগ আর্থিক দিক থেকে ঝুঁকি সাপেক্ষ। শুধুমাত্র এই প্রতিবেদনটি দেখেই কোনও স্টকে বিনিয়োগ করার সিদ্ধান্ত নেবেন না। এই খবরটি মূলত পাঠকদের কাছে শেয়ার বাজার সম্পর্কিত তথ্য পৌঁছে দেওয়ার জন্য তৈরি। বিনিয়োগ সংক্রান্ত যেকোনও সিদ্ধান্তের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।)