বিক্রম ব্যানার্জী, কলকাতা: গোটা ছবিটা সৌরভ গাঙ্গুলিকে (Sourav Ganguly) নিয়ে। তাই দাদার ছোটবেলা থেকে বড় হওয়া সবটাই থাকবে সিনেমায়। সৌরভের বায়োপিকের নাম কী হবে তা এখনও চূড়ান্ত না হলেও জোর কদমে চলছে ছবির শ্যুটিং। জানা গিয়েছে, মূলত কলকাতা এবং মুম্বই এই দুই জায়গায় হবে মহারাজ সৌরভের বায়োপিকের শ্যুটিং। দাদার চরিত্রে অভিনয় করছেন রাজকুমার রাও। বৃহস্পতিবার কলকাতার এরিয়ান ক্লাবে ছবির শ্যুটিং চলাকালীন সৌরভের মতো করেই অভিনয়ে নিজেকে পুরোপুরি মেলে ধরতে দেখা গেল বলি অভিনেতা রাজকুমারকে।
এরিয়ান ক্লাবে দাদার চরিত্রে ধরা পড়লেন রাজকুমার
সূর্য প্রায় মাথার উপরে। মাঠে দৌড়াচ্ছেন সৌরভ গাঙ্গুলি।। হ্যাঁ, ছবির দৃশ্য অনুযায়ী দাদার ভূমিকা মাঠে ঘাম ঝরাতে দেখা গেল রাজকুমার রাওকে। গালে সান গার্ড রং। পর্দার নায়ক নাকি খোদ সৌরভ গাঙ্গুলি, বোঝাই যাচ্ছিল না। এদিন মাঠে কসরৎ চলাকালীন দাদাকে দেখে ব্যারিকেডের এপাশ থেকে হাত নাড়াতে থাকল খুদে সমর্থকরা। তারাও যে এই ছবিরই অংশ। কিছুক্ষণের মধ্যেই দেখা গেল সৌরভ গাঙ্গুলির এক খুদে ভক্ত জামা খুলে বন বন করে ঘোরাল। কিছু সময়ের জন্য যা মনে করিয়ে দিয়েছিল লর্ডসের ঘটনা।
পরবর্তীতে শ্যুটিং গড়াতেই দেখা গেল দাদার ভূমিকায় রাজকুমার রাও ব্যাট হাতে শট খেলছেন। সবটাই ক্যামেরা বন্দি হচ্ছে পরিচালক বিক্রমাদিত্য মেটওয়ানীর হাত ধরে। মাঠে ধরা পরল চূড়ান্ত কর্মব্যস্ততা। মাঝে একবারের জন্য মেকআপ ভ্যানে গিয়ে আধ ঘণ্টার মধ্যেই আবার মাঠে ফিরে আসেন রাজকুমার। তারপর আবার শুরু শ্যুটিং। এদিন এরিয়ান ক্লাবের মাঠে সৌরভের ক্রিকেট খেলার দৃশ্য ক্যামেরা বন্দি করার সাথে সাথে সৌরভের বাড়ির সামনের অংশ হলো শ্যুটিং।
সৌরভ এবং ডোনার প্রেম ক্যামেরা বন্দী করার সময় দেখা গেল, দোতলার বারান্দায় দাঁড়িয়েচুলে বিনুনী করা এক কিশোরী। তাকিয়ে রয়েছেন পাশের বাড়ির গেটের দিকে। ছবির মেজাজ আরও বাড়ল যখন সৌরভের মা নিরূপা গাঙ্গুলির ভূমিকায় সামনে এসে দাঁড়ালেন অপরাজিতা আঢ্য। তুখোর অভিনয় দিয়ে সকলের নজর কাড়লেন তিনি। সব মিলিয়ে, এভাবেই দফায় দফায় গোটা দিন ধরে চলল শ্যুটিং।
The shooting of Sourav Ganguly’s biopic is in full swing across various locations in Kolkata, with Bollywood actor Rajkummar Rao stepping into the shoes of ‘Dada’. From Eden Gardens to Behala and even Dukhiram Coaching Centre — where the legend’s cricketing journey began — the… pic.twitter.com/603HX1AjVi
— RevSportz Global (@RevSportzGlobal) May 28, 2026
অবশ্যই পড়ুন: বৈভব সূর্যবংশীকে নিজের উত্তরসূরি হিসেবে বেছে নিলেন ক্রিস গেইল! দিলেন নতুন নাম
প্রসঙ্গত, মাঝে শোনা গিয়েছিল সৌরভের বাবা চন্ডী গাঙ্গুলির ভূমিকায় অভিনয় করবেন বোম্যান ইরানি। তবে পরবর্তীতে দেখা গেল বাঙালি সৌরভের বাবার চরিত্রে অভিনয় শুরু করলেন শাশ্বত চট্টোপাধ্যায়। অর্থাৎ মা এবং বাবার ভূমিকায় অপরাজিতা এবং শ্বাশ্বতর জুটি। ওদিকে রাজকুমার ওরফে সৌরভের স্ত্রীয়ের ভূমিকায় ডোনার জায়গায় দেখা যাবে তান্যা মানিকতলাকে।










