নজরে রাখে বাংলাদেশ, সেই চিকেনস নেকে চতুর্থ রেললাইন বসানোর অনুমোদন কেন্দ্রের

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতের জন্য কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোর (Siliguri Corridor) বা চিকেনস নেক। উত্তরবঙ্গের এই অঞ্চলে নজর পেতে রেখেছে বাংলাদেশ! এবার সেই গুরুত্বপূর্ণ অংশের মধ্যে দিয়েই চতুর্থ রেললাইন (Indian Railways) নির্মাণের অনুমোদন দিয়ে দিল কেন্দ্রীয় সরকার। মনে করা হচ্ছে, শিলিগুড়ি করিডোরে চতুর্থ রেললাইন স্থাপনের জন্য নরেন্দ্র মোদি সরকারের এই অনুমতি ভবিষ্যতে দেশের রেল যোগাযোগ ব্যবস্থাকে অত্যন্ত মসৃণ এবং সহজ করে তুলবে।

শিলিগুড়ি করিডোরেই তৈরি হবে রেললাইন

শিলিগুড়ি করিডোরের মধ্য দিয়ে চতুর্থ রেললাইন স্থাপন প্রসঙ্গে কথা বলতে গিয়ে নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তব জানিয়েছেন, “এই সেকশনে চতুর্থ লাইন স্থাপনের প্রস্তাবেও অনুমোদন দিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। এর আগে এই অংশে তৃতীয় লাইন বসানোর অনুমতি দিয়েছিল কেন্দ্র।” এছাড়াও তিন মাইল ঘাট এবং বাগডোগরার মধ্যবর্তী 29 কিলোমিটার ডবল লাইনের ভূগর্ভস্থ প্রকল্পটির পরিকাঠামোগত উন্নয়ন নিয়েও পদক্ষেপ নিচ্ছে রেল।

নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের ওই জেনারেল ম্যানেজার জানিয়েছেন, সব রকম চেষ্টা চলছে। নিউ জলপাইগুড়ি স্টেশনের পুনর্নির্মাণের কাজ চলছে জোর কদমে। আশা করা যাচ্ছে, আগামী 2027 সালের এপ্রিল মাসের মধ্যেই শেষ হয়ে যাবে এই কাজ। এখানেই শেষ নয়, শ্রীবাস্তব বাবু এও বলেন,  রাধিকাপুর থেকে শুরু করে জোগবানি, বালুরঘাট স্টেশন থেকেও একে একে নতুন লোকাল ট্রেন পরিষেবা শুরু হবে!

 

এদিন রেলের ওই জেনারেল ম্যানেজার এও বলেন, বারসই সেকশনে দ্রুতগতিতে কাজ চলছে। এইসব প্রকল্পের কাজ শেষ হয়ে গেলেই পুরো রেল করিডোরটিতে আমূল পরিবর্তন আসবে। যাত্রী সুবিধার কথা মাথায় রেখে সব রকম ব্যবস্থা নেবে রেল কর্তৃপক্ষ। একই সাথে যাত্রী থেকে শুরু করে পণ্য পরিবহনের চাহিদা মেটাতে কাটিহার ডিভিশনে পরিকাঠামের সম্প্রসারণের কাজ চলছে।

অবশ্যই পড়ুন: আটকে রেখেছিল পুরনো সরকার, ৩ মাসে শেষ চিংড়িঘটার বড় কাজ, ডিসেম্বরেই চলবে মেট্রো?

প্রসঙ্গত, চিকেনস নেক ভারতের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। উত্তরাখণ্ডের সরু এই ভূখণ্ডটির দৈর্ঘ্য 60 কিলোমিটারের কাছাকাছি। অনেকেই হয়তো জানেন, এই শিলিগুড়ি করিডোর বা এই অংশ ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিকে মূল ভূখণ্ডের সাথে যুক্ত করে। এবার সেই শিলিগুড়ি করিডোরের মধ্যেই চতুর্থ লাইন স্থাপন করতে চলেছে রেল। তাতে উপকৃত হবেন সীমান্তবর্তী মানুষ থেকে শুরু করে সকলেই!