রেল স্টেশনে মহার্ঘ হল খাবার, জানুন কীসের কত দাম বাড়ল?

Published:

Railway Station Food Price

সহেলি মিত্র, কলকাতা: আপনারও কি রেল স্টেশনে (Train station) গিয়ে সেখানকার খাবার খেতে ভালো লাগে? তাহলে আপনার জন্য রইল অত্যন্ত জরুরী খবর। এবার রেলস্টেশনে গিয়ে খাবার খাওয়া ভুলতে হবে, কারণ এক থাকায় সেই খাবারের দাম (Railway Station Food Price) বেশ খানিকটা বেড়ে যাচ্ছে বলে খবর। সে দূরপাল্লার হোক কিংবা কাছেপিঠে হোক, রেল স্টেশনে গিয়ে অনেকেই খাবার খেতে পছন্দ করেন। তবে এবার সকলের সেই সাধের খাবারের ওপর কোপ পড়তে চলেছে। বড়া পাও থেকে শুরু করে আরও নানা জিনিসের খাবারের দাম বেড়েছে রেল স্টেশনগুলিতে।

খাবারের দাম বাড়ল রেল স্টেশনগুলিতে

জনা গিয়েছে, মধ্য রেলওয়ের (Central Railways) অন্তর্গত রেল স্টেশনগুলিতে বড়া পাও-এর দাম বাড়াচ্ছে, এবং নতুন দর ১ জুন থেকে কার্যকর হতে চলেছে। এই নতুন সংশোধনের ফলে, স্টেশনগুলিতে ৫০ গ্রাম আলুর বড়ার দাম ১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়াও, বড়ার সাথে পরিবেশিত একটি পাও-এর দাম এখন থেকে বেড়ে ৫ টাকা হবে। এছাড়াও আগামী দিন থেকে ভেজ সিঙ্গারা ২০ টাকা, ২০ টাকায় ভেজ পাফ এবং ২০ টাকায় সাবুদানা বড়া বিক্রি হবে। যাত্রীদের প্রিয় পাও ভাজি এখন থেকে ৫০ টাকায় বিক্রি হবে এবং ভেজ পিজ্জাও ৫০ টাকার নতুন দামে বিক্রি করা হবে ১ জুন থেকে। এর ফলে স্বাভাবিকভাবেই সাধারণ রেল যাত্রীদের পকেটের ওপর বিরাট চাপ ফেলবে।

আরও পড়ুনঃ কনফার্ম টিকিট সত্ত্বেও মেলেনি সিট! ২০,০০০ টাকা ক্ষতিপূরণ দিতে হবে রেলকে

এখানেই শেষ নয়, মধ্য রেলের অন্তর্গত স্টেশনগুলিতে ১ জুন থেকে দক্ষিণ ভারতীয় খাবারের মধ্যে, মাসালা দোসা বিক্রি হবে ৩৫ টাকা এবং সাম্বার/চাটনি সহ দুটি ইডলি মিলবে ৩০ টাকায়। তবে, মিসল পাও-এর দাম ৩৫ টাকা, কচুরি ১৫ টাকা এবং ডাবেলি ২০ টাকা-এর মতো কিছু খাবারের দাম অপরিবর্তিত রয়েছে।

বিশেষ নির্দেশ রেলের

রেল প্রশাসন স্টলগুলিকে নির্দেশ দিয়েছে যে, এই মূল্যবৃদ্ধির পাশাপাশি বিক্রেতাদের অবশ্যই তাদের খাবারের মান উন্নত করতে হবে। যাত্রীদের সুবিধার জন্য, সমস্ত দোকানদারকে তাদের দোকানে নতুন মূল্য তালিকা প্রদর্শন করতে হবে। অতিরিক্ত মূল্য আদায়ের অভিযোগের সমাধান এবং খাবারের মান নিশ্চিত করার জন্য স্টেশনগুলিতে নিয়মিত পরিদর্শন করা হবে।