ইণ্ডি জোটের প্রতিবাদ কর্মসূচি থেকে নিজেদের দূরে সরিয়ে নিল CJP! মমতার সাথে দেখা করেই ঘোষণা

Published:

Abhijeet On India

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইন্ডি জোটের তরফে আয়োজিত প্রতিবাদ কর্মসূচিতে (India Protest) অংশ নিচ্ছে না ককরোচ জনতা পার্টি। এমনটাই জানিয়েছেন CJP-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে (Abhijeet Dipke)। আজ অর্থাৎ পহেলা নভেম্বর, দিল্লির রামলীলা ময়দানে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar) বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেছে বিরোধী জোট। প্রাথমিকভাবে সেই কর্মসূচিকে সমর্থন করলেও রবিবার রামলীলা ময়দানে যাচ্ছেন না অভিজিৎ, সৌরভরা। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দিল্লিতে দেখা করার পরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দেন অভিজিৎ।

ঠিক কী জানান অভিজিৎ দীপকে?

একেবারে প্রথম থেকেই মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে পথে নেমেছিল আরশোলারা। তবে বিগত দিনগুলিতে আইনি জটিলতায় জড়িয়ে কার্যত নিজেদের সরিয়ে নিয়েছে CJP! এমতাবস্থায়, পহেলা নভেম্বর দিল্লির রামলীলা ময়দানে বিরাট প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছিলেন রাহুল গান্ধীরা। সেই কর্মসূচিকে সমর্থন জানালেও এবার অভিজিৎ কার্যত জানিয়ে দিলেন প্রতিবাদস্থলে উপস্থিত থাকবেন না তাঁরা কেউই!

শনিবার, দিল্লিতে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করেন অভিজিৎ। সেখানে তাঁর সাথে সৌজন্য সাক্ষাতের পর বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দীপকে একেবারে খোলাখুলি জানিয়ে দেন, তিনি শুধুমাত্র তৃণমূল নেত্রীকে কৃতজ্ঞতা জানাতে এসেছিলেন। CJP প্রধানের কথায়, “আমি শুধুমাত্র দিদিকে ধন্যবাদ জানাতে এসেছি কারণ, যন্তর মন্তরে যখন নিটের প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে আমরা প্রথম প্রতিবাদ শুরু করেছিলাম দিদি ছাত্র যুবদের সমর্থন করেছিলেন। দিল্লি পুলিশ যখন সৌরভ দাস, আশুতোষ রাঙ্কাদের গ্রেফতার করেছিল দিদি তখনও আমাদের পাশের দৃঢ়ভাবে দাঁড়িয়ে ছিলেন।”

 

আরও পড়ুন: পঞ্চম টি-টোয়েন্টিতে টিম ইন্ডিয়া থেকে বাদ পড়তে পারেন এই ৩ প্লেয়ার, এন্ট্রি নেবেন কারা?

রামলীলা ময়দানে বিরোধী জোটের প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ নিয়ে অভিজিৎ স্পষ্ট করে জানান, “আমরা রবিবারের প্রতিবাদ কর্মসূচিকে সমর্থন জানাই। কিন্তু ককরোচ জনতা পার্টি একটি স্বাধীন সংগঠন এবং একটি নিরপেক্ষ মঞ্চ, আমরা এটাকে সেভাবেই রাখতে চাই। CJP এই ভোট চুরির বিরুদ্ধে লড়াই করে যাওয়া সমস্ত দল, সংগঠনকে সমর্থন করে।” এক কথায়, এদিক অভিজিৎ একেবারে বুঝিয়ে দিয়েছেন বিরোধী জোটের কর্মসূচিকে সমর্থন করলেও রামলীলা ময়দানে সরাসরি CJP-র কেউ যাচ্ছেন না। অনেকেই মনে করছেন, চাপে পড়ে শেষ পর্যন্ত বিরোধী জোটের কর্মসূচি থেকে নিজেদের সরিয়ে নিলেন অভিজিৎরা।

google button