২০২৮ থেকেই নিষিদ্ধ সিএনজি অটো, আর হবে না রেজিস্ট্রেশন

Published:

CNG auto

সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্যজুড়ে নিষিদ্ধ সিএনজি অটো (CNG Auto)। ২০২৮ সাল থেকেই কার্যকর নতুন নিয়ম। ক্রমবর্ধমান বায়ু দূষণ নিয়ন্ত্রণের তাগিদে সরকার এবার পর্যায়ক্রমে সিএনজি অটো বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। জানা গিয়েছে, এই উদ্যোগের আওতায় শহরজুড়ে সিএনজি অটোর নতুন রেজিস্ট্রেশন পর্যায়ক্রমে বন্ধ করা হবে, এবং ২০২৮ সাল থেকে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হবে।

রাজ্যে বন্ধ সিএনজি অটো

রিপোর্ট অনুযায়ী, দিল্লি-এনসিআর এলাকায় বায়ু দূষণের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। নয়ডা, গাজিয়াবাদ, গুরুগ্রাম, ফরিদাবাদ এবং সোনিপত, এই জায়গাগুলিতে আর নতুন করে সিএনজি অটো রেজিস্ট্রেশন হবে না বলেই জানানো হয়েছে। এমনকি ধাপে ধাপে তা এনসিআর অঞ্চলের অন্যান্য জায়গাতেও বাস্তবায়ন হবে। সরকারের পরিকল্পনা অনুযায়ী, ২০২৯ এর জানুয়ারি মাস থেকে এনসিআর-র বাকি জেলাগুলিতে সিএনজি অটো রেজিস্ট্রেশন নিষিদ্ধ করা হবে। পাশাপাশি বর্তমানে যে অটোগুলি চলছে, সেগুলিকেও অবিলম্বে রাস্তা থেকে সরিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

সরকারের মূল উদ্দেশ্যই হল দূষণ কমানো। কারণ, দিল্লি-এনসিআর এলাকায় সাম্প্রতিক সময়গুলিতে বায়ুদূষণ সবথেকে বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। আর যানবাহনের ধোঁয়া বায়ু দূষণের সবথেকে বড় কারণ। সরকারের মতে, ধাপে ধাপে সিএনজি চালিত অটো বন্ধ করলে দূষণ অনেকটাই নিয়ন্ত্রণে আসবে এবং বায়ুর মান উন্নত হবে। কিন্তু এই সিদ্ধান্তের ফলে সিএনজি অটোচালক বা নতুন গাড়ি ক্রেতাদের উপর কতটা প্রভাব পড়বে তা এখনই বলা যাচ্ছে না।

আরও পড়ুন: সরকারের সমালোচনা করলেই অন্নপূর্ণা যোজনা থেকে নাম বাদ! হুঁশিয়ারি বিজেপি নেতার

তবে শুধু সিএনজি অটো নয়, বরং বায়ু দূষণ রুখতে দিল্লি সরকার পেট্রোল চালিত স্কুটার বা বাইকের রেজিস্ট্রেশনও বন্ধ করবে বলে জানিয়েছিল। ২০২৮ সাল থেকেই বন্ধ হবে এই রেজিস্ট্রেশন। এমনকি রাজ্যজুড়ে ইলেকট্রিক গাড়ি ব্যবহার বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এমনকি একইসঙ্গে দিল্লি ও এনসিআর অঞ্চলগুলিতে ২০২৭ সাল থেকে শুধুমাত্র এন১ ক্যাটাগরির হালকা বৈদ্যুতিক যানবাহন পণ্য পরিবহনের জন্য রেজিস্ট্রেশনের অনুমোদন দেওয়া হবে। এর পাশাপাশি পেট্রোল বা ডিজেল চালিত এন২ ক্যাটাগরির পণ্যবাহী যানবাহনের উপর নিষেধাজ্ঞা জারি থাকবে।