হরমুজের চিন্তা নেই, এই দেশ থেকে সবচেয়ে বেশি LPG আমদানি করল ভারত

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: মধ্যপ্রাচ্যের অশান্তি এবং হরমুজ প্রণালী (Strait Of Hormuz) দিয়ে জ্বালানি সরবরাহের ক্ষেত্রে বিঘ্ন ঘটায় জ্বালানি নিরাপত্তা নীতিতে কিছু বদল আনতে বাধ্য হয়েছে ভারত (India LPG Import)। জ্বালানি নিয়ে তীব্র অনিশ্চয়তার মধ্যে এবার একটি মাত্র দেশ থেকে সবচেয়ে বেশি LPG আমদানি করছে নয়া দিল্লি। হ্যাঁ, ইকুইরাস সিকিউরিটিজের প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে কাতারকে ছাপিয়ে ভারতের সর্ববৃহৎ LNG সরবরাহকারী দেশ হয়ে উঠেছে আমেরিকা। গত মে মাস থেকে জুলাই মাস পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পের দেশ থেকে LNG আমদানি উল্লেখযোগ্য হারে বেড়েছে ভারতের।

হরমুজ সমস্যার মধ্যেও আমেরিকা থেকে বিপুল LNG কিনছে ভারত

প্রকাশ্যে আসা রিপোর্ট অনুযায়ী, চলতি বছরের মে মাস থেকে গত জুলাই মাস পর্যন্ত কাতার থেকে ভারতের LNG আমদানি কমেছে অন্তত 91 শতাংশ। ঠিক একইভাবে আমেরিকা থেকে আবার এই সময়ের মধ্যে ভারতের LPG বা LNG আমদানি বৃদ্ধি পেয়েছে 253 শতাংশ। সহজ ভাষায় বলতে গেলে, বিগত দিন গুলিতে কাতারের বদলে আমেরিকা থেকে বিপুল পরিমাণ LNG কিনেছে ভারত। এর জন্য অবশ্য বড় আর্থিক ক্ষতির ধাক্কা সামলাতে হচ্ছে নয়া দিল্লিকে।

রিপোর্ট বলছে, কাতার থেকে LNG সরবরাহ উল্লেখযোগ্য ভাবে কমে যাওয়ায় আমেরিকা সহ অন্যান্য দেশের কাছ থেকে LPG এর মূল রসদ অর্থাৎ LNG বা লিকুইড ন্যাচারাল গ্যাস কিনতে গিয়ে 3,000 কোটি টাকারও বেশি অর্থের ক্ষতি হয়েছে ভারতের। যদিও গত মার্চ মাসে ভারতে কাতারের LNG সরবরাহ ব্যাহত হয়ে যাওয়ায় পাশে দাঁড়িয়ে ছিল আমেরিকা। হরমুজ প্রণালীতে সমস্যা থাকা সত্ত্বেও ভারত আমেরিকার মাধ্যমে নিজেদের LPG এর চাহিদা পূরণ করেছিল।

 

অবশ্যই পড়ুন: কলকাতায় মর্মান্তিক দুর্ঘটনা, ঠাকুরপুকুর থেকে আসা বাস পিষে দিল মহিলাকে

তবে যে কথা না বললেই নয়, কাতারের কাছ থেকে LNG কিনতে যে অর্থ খরচ হয়েছে ভারতের, আমেরিকার কাছ থেকে LNG কেনার ক্ষেত্রে প্রতি এমএমবিটিতে 2 থেকে 3 ডলার অর্থ বেশি লেগেছে কেন্দ্রীয় সরকারের। আর সেই সূত্র ধরেই, মার্চ থেকে এপ্রিলের মধ্যে ভারতের LNG কেনার গড় মূল্য টন প্রতি 499 ডলার থেকে বেড়ে 602 ডলার হয়ে গিয়েছিল। অর্থাৎ প্রায় 20.06 শতাংশ বৃদ্ধি পেয়েছিল খরচ। তাতে এই নির্দিষ্ট সময়ে LNG আমদানি 22 শতাংশেরও বেশি হ্রাস পেলেও ভারতকে কিন্তু প্রায় 353 মিলিয়ন ডলারের অতিরিক্ত অর্থ দিয়ে LNG কিনতে হয়েছে। আর তা থেকেই আশঙ্কা বাড়ছে হয়তো আগামী দিনে ভারতে বাড়তে পারে গ্যাসের দাম।