সহেলি মিত্র, কলকাতাঃ আপনিও কি ট্রেনে (Train) ভ্রমণ করতে ভালোবাসেন? প্রিমিয়াম কোচে উঠতে ইচ্ছুক কিন্তু বাজেট কম? তাহলে আপনার জন্য রইল আজকের এই খবরটি। এবার আপনিও চাইলে স্লিপার ক্লাসের খরচে এসি কামরায় ভ্রমণ করতে পারবেন। শুনে চমকে গেলেন তো? কিন্তু এটাই সত্যি। কী করে এমনটা সম্ভব হবে নিশ্চয়ই ভাবছেন? তাহলে চলুন জেনে নেবেন।
স্লিপারের খরচে ভ্রমণ করুন ট্রেনের এসি কামরায়
বর্তমান সময়ে বহু মানুষ ট্রেনে ভ্রমণ করতে ভালোবাসেন। ফলে ভারতীয় রেল যাত্রীদের জন্য নানা ধরনের সুবিধা প্রদান করে আসছে। আজ আপনাদের তেমনই একটি সুবিধা সম্পর্কে তথ্য দেব। অনেকেই হয়তো খেয়াল করেন না বা জানেন না যে ট্রেনের টিকিট বুক করার সময় যাত্রীরা ‘Auto Upgradation’ বিকল্প পান। এই পরিষেবার মাধ্যমে যাত্রীরা তাঁদের টিকিটের শ্রেণি উন্নত করতে পারেন। অর্থাৎ স্লিপার ক্লাসের টিকিট বুক করা যাত্রীরা বিনামূল্যে তাদের টিকিট থার্ড এসি-তে আপগ্রেড করতে পারবেন।
আরও পড়ুনঃ স্লিপারের টিকিট কেটে যেতে পারবেন এসি ক্লাসে, শুধু করতে হবে এই কাজ
সেক্ষেত্রে যাত্রীরা অনলাইনে বা অফলাইনে টিকিট বুক করার সময় অটো-আপগ্রেড বিকল্পটি বেছে নিতে পারেন। অটো-আপগ্রেড সুবিধার মাধ্যমে যাত্রীরা ফাঁকা থাকা সিট সাপেক্ষে থার্ড এসি, সেকেন্ড এসি বা ফার্স্ট এসি কোচে আপগ্রেড করতে পারেন। সবথেকে বড় কথা, এই আপগ্রেডের জন্য যাত্রীদের একটা টাকাও অতিরিক্ত খরচ করতে হবে না।
কীভাবে সুবিধা লাভ করবেন?
আপনি আপনার ভ্রমণের আগে বা ভ্রমণের সময় টিকিট আপগ্রেড করতে পারেন। যে যাত্রীরা ভ্রমণের সময় টিকিট আপগ্রেড করবেন, তাদের একটি অতিরিক্ত ফি দিতে হবে। তবে, বুকিং করার সময় যদি তারা অটোমেটিক আপগ্রেড বিকল্পটি বেছে নেন, তাহলে তারা বিনামূল্যে তাদের টিকিট আপগ্রেড করতে পারবেন। আসন আপগ্রেড শুধুমাত্র ট্রেনের মধ্যেই করা যাবে। জানিয়ে রাখি, ভারতীয় রেল ২০০৬ সালে অটো-আপগ্রেডেশন স্কিম চালু করে। রিজার্ভেশন ফর্মের একেবারে উপরে যাত্রীদের অটো-আপগ্রেড করার বিকল্প দেওয়া হয়। এই বিকল্পটি IRCTC অ্যাপ এবং অনলাইন পোর্টালেও পাওয়া যায়।










