বিক্রম ব্যানার্জী, কলকাতা: জরুরী পরিস্থিতিতে ট্রেনের তৎকাল টিকিট (Tatkal Ticket Booking) কাটা নিয়ে বেশ কিছু সমস্যার সম্মুখীন হন যাত্রীরা। বিশেষ করে ব্যস্ততার সময় অনলাইনে IRCTC ওয়েবসাইট থেকে তৎকাল টিকিট কাটতে গিয়ে ল্যাগ, লগ ইন বা পেমেন্ট সংক্রান্ত সমস্যার কারণে আটকে যায় বুকিং। আসলে অল্প সময়ের মধ্যে প্রচুর সংখ্যক ইউজার একসাথে ওয়েবসাইটে টিকিট বুক(Tatkal Ticket Booking Online) করার ফলে এই ধরনের সমস্যা তৈরি হয়। এবার সেই সমস্যার সমাধান করে যাত্রীদের তৎকাল টিকিট বুকিং পরিষেবা আরও দ্রুত এবং সহজ করতে বড় পদক্ষেপ নিল রেল (Indian Railways)।
তৎকাল টিকিট কাটতে আর হবে না সমস্যা!
ভবিষ্যতে আর যাতে তৎকাল টিকিট কাটতে গিয়ে যাত্রীদের সমস্যার সম্মুখীন হতে না হয়, সেজন্যই এবার টিকিট বুকিং ব্যবস্থায় বদলে ফেলছে IRCTC। ভারতীয় রেলের একটি সূত্র বলছে, তৎকাল টিকিট বুকিং আরও দ্রুত এবং উন্নত করতে গোটা সিস্টেম আপগ্রেড করতে চলেছে IRCTC। এর ফলে বর্তমানে যেখানে প্রত্যেক মিনিটে 32 হাজার তৎকাল টিকিট বুক করা যায়, অত্যাধুনিক টিকিট বুকিং সিস্টেমে সেই সংখ্যাটা বেড়ে হবে দেড় লাখেরও বেশি।
সহজ ভাষায় বলতে গেলে, বর্তমান সময়ে তৎকাল টিকিট বুকিং করতে লগ ইন থেকে শুরু করে পেমেন্টের ক্ষেত্রে ওয়েবসাইটে যে সমস্যা হয় সেসব তো আর হবেই না সেইসাথে একেবারে দ্রুত গতিতে বুক হয়ে যাবে আপনার তৎকাল টিকিট। IRCTC অনলাইন টিকিট বুকিং ব্যবস্থাকে আরও উন্নত এবং শক্তিশালী করলে মাত্র এক মিনিটের মধ্যে একসাথে 1 লাখ 50 হাজারেরও বেশি তৎকাল টিকিট বুক করে নিতে পারবেন যাত্রীরা। এতে অল্প সময়ে একসাথে অধিক সংখ্যক যাত্রী যেমন তৎকাল টিকিট বুক করতে পারবেন সেই সাথে ল্যাগের মতো সমস্যার সম্মুখীন হতে হবে না আর।
আরও পড়ুন: ঋতব্রত শিবিরের শেষের শুরু? কালীঘাট তৃণমূলে ফিরে এলেন জয়ী বিধায়ক
নাম প্রকাশে অনিচ্ছুক রেলের এক কর্মকর্তা জানিয়েছেন, ভারতীয় রেল অনলাইন টিকিট বুকিং ব্যবস্থাকে এতটাই উন্নত করার চেষ্টা করছে যাতে প্রতি মিনিটে একসাথে লাখ লাখ মানুষ তৎকাল টিকিট বুক করতে পারেন এবং তার জন্য যাতে ওয়েবসাইটে কোনরকম স্লো নেস বা বাফারিং না হয় সে দিকটাও নজর রাখা হচ্ছে। রেল বলছে, অনলাইন টিকিট বুকিং ব্যবস্থাকে উন্নত করার সাথে সাথে জরুরি পরিস্থিতিতে ইনকয়ারি বা অনুসন্ধান সংক্রান্ত সিস্টেমও আরও শক্তিশালী হবে।










