ভিড় যতই হোক, এই কার্ড থাকলেই মেল ও এক্সপ্রেস ট্রেনে আসন নিশ্চিত! ঘোষণা রেলের

Published:

Indian Railways On UDID cards

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিশেষভাবে সক্ষম যাত্রীদের জন্য বড় ভাবনা ভারতীয় রেলের (Indian Railways)। রেলের তরফে জানানো হয়েছে, এবার থেকে বিশেষ সক্ষম প্রত্যেক যাত্রী মেল এবং এক্সপ্রেস ট্রেনের অসংরক্ষিত দিব্যাঙ্গজন কোচে ভ্রমণ করতে পারবেন। তবে এক্ষেত্রে তাঁদের কাছে থাকতে হবে UDID কার্ড। অর্থাৎ বৈধ ইউনিক ডিসেবিলিটি আইডি কার্ড থাকলে তবেই দিব্যাঙ্গজন কোচে ভ্রমণ করা যাবে। এমনকি ট্রেনে ভিড় হলেও নিজদের আসন পেয়ে যাবেন তাঁরা!

হঠাৎ কেন এমন পদক্ষেপ রেলের?

রেলমন্ত্রকের তরফে জানানো হয়েছে, প্রতিবন্ধী ক্ষমতায়ন বিভাগের তরফে জারি করা বৈধ UDID কার্ডধারী প্রত্যেক বিশেষভাবে সক্ষম যাত্রী ভারতীয় রেলের মেল এবং এক্সপ্রেস ট্রেনের দিব্যঙ্গজন কোচে যাত্রা করতে পারবেন। একই সাথে নির্দিষ্ট ভাড়ার উপর ছাড় পাওয়ার জন্যেও এই বিশেষ কার্ডটি প্রযোজ্য।

রেল জানিয়েছে, একজন বিশেষভাবে সক্ষম ব্যক্তির কাছে UDID কার্ড থাকলে তিনি দিব্যাঙ্গজন কামরা সহ দ্বিতীয় শ্রেণীর লাগেজ কাম ব্রেক ভ্যানেও উঠতে পারবেন। ভারতীয় রেলের তরফে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে, একজন যোগ্য সুবিধাভোগীই যাতে ট্রেনে নিজের আসন পেতে পারেন সেটা নিশ্চিত করতেই এমন ব্যবস্থা। তবে যদি বিশেষভাবে সক্ষম অর্থাৎ যোগ্য ব্যক্তি ছাড়া অন্য কেউ ট্রেনের এই কোচগুলিতে যাতায়াত করেন সেক্ষেত্রে তাঁদের বিরুদ্ধে 1989 সালের রেল আইনের বিধান অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যেই রেলের এই নির্দেশিকা পাওয়ার পরই তৎপর হয়েছে ভারতীয় রেলের অন্তর্ভুক্ত বিভিন্ন জোনাল রেলওয়ে ডিভিশন।

অবশ্যই পড়ুন: তাপপ্রবাহ অতীত, কিছুক্ষণেই স্বস্তির বৃষ্টি ৫ জেলায়, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া?

প্রসঙ্গত, ভারতীয় রেলের বিভিন্ন মেল এবং এক্সপ্রেস ট্রেনে বিশেষভাবে সক্ষম বা প্রতিবন্ধী হিসেবে পরিচিত ব্যক্তিদের ভ্রমণ নিশ্চিত করতে যে UDID কার্ড চালু করা হয়েছে সেটি দিব্যাঙ্গজন কার্ড বা ই-টিকিটিং ফটো আইডেন্টিটি কার্ড হিসেবেও পরিচিত। এই ধরনের কার্ড পেতে গেলে ভারতীয় রেলের অফিসিয়াল পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে।