সহেলি মিত্র, কলকাতাঃ মহিলা রেল যাত্রীদের জন্য রইল দারুণ সুখবর। বিশেষ করে আপনিও যদি নতুন মা হয়ে থাকেন তাহলে রেলের (Indian Railways) তরফে এক অভিনব ব্যবস্থা করা হয়েছে। মা হওয়া সহজ কথা নয়। তার ওপর একরত্তি শিশুকে নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার সমস্যা কাকে বলে তা একমাত্র শুধু মায়েরাই বোঝেন। ছোট বাচ্চাদের নিয়ে ট্রেনে ভ্রমণ করা মায়েদের জন্য কোনো চ্যালেঞ্জের চেয়ে কম নয়, বিশেষ করে যখন স্টেশনের ভিড়ের মধ্যে তাঁদের বাচ্চাদের স্তন্যপান করাতে হয়। তবে আর চিন্তা নেই, এই অসুবিধাটি উপলব্ধি করে, ভারতীয় রেল একটি প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে।
নতুন মায়েদের জন্য বিশেষ ব্যবস্থা করল রেল
হ্যাঁ, রেল নতুন মায়েদের জন্য একটি বিশেষ সুবিধা চালু করেছে, যার তথ্য রেল মন্ত্রক নিজেই ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে জানিয়েছে। এখন দেশজুড়ে প্রায় ৫০০টি রেল স্টেশনে বিশেষ ‘বেবি ফিডিং রুম’ (Baby Feeding Room) তৈরি করা হয়েছে, যাতে মায়েরা সম্পূর্ণ গোপনীয়তা ও স্বাচ্ছন্দ্যে তাঁদের সন্তানদের যত্ন নিতে পারেন, নিজের বুকের দুধ সন্তানকে কোনও ঝামেলা বা লোক চক্ষুর ভয়েই খাওয়াতে পারেন। রেল কর্তৃপক্ষ ওয়েটিং রুমগুলোতে পর্দা ও পার্টিশনও করেছে, যার ফলে ভ্রমণের সময় শিশুদের যত্ন নেওয়া আগের চেয়ে আরও নিরাপদ ও সহজ হয়েছে।
কী জানাল রেল?
রেল মন্ত্রক ইন্সটাগ্রামে একটি পোস্টের মাধ্যমে এই তথ্যটি জানিয়েছে। পোস্টটিতে বলা হয়েছে, “মা ও শিশুদের সুবিধার জন্য ভারতীয় রেলের উদ্যোগ… স্তন্যপান কক্ষ: প্রায় ৫০০টি রেল স্টেশনে স্তন্যপান কক্ষ রয়েছে। অপেক্ষা কক্ষগুলিতে গোপনীয়তার জন্য পর্দার ব্যবস্থা করা হয়েছে। এদিকে রেলের এহেন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে।
माताओं की सुविधा और शिशुओं की देखभाल, हमारी प्राथमिकता।#MotherAndChildCare #PassengerAmenities #WomenFriendlyRailways pic.twitter.com/PkPViSyh2n
— Ministry of Railways (@RailMinIndia) August 27, 2026
প্রায় ৫০০টি রেল স্টেশনে শিশু খাওয়ানোর রুম রয়েছে। রেল কর্তৃপক্ষ এখন এই চমৎকার সুবিধাটি আরও বেশি স্টেশনে প্রসারিত করার লক্ষ্য নিয়েছে। আগামী দিনে এটি আরও সম্প্রসারিত করা হবে, যাতে সারা দেশের মায়েরা স্টেশনে সম্পূর্ণ গোপনীয়তা এবং শিশুযত্নের সুবিধা উপভোগ করতে পারেন।










