সহেলি মিত্র, কলকাতা: সকল সকাল এলপিজি গ্যাস সিলিন্ডারের (LPG Cylinder Price) দাম নিয়ে মিলল সুখবর। অবশেষে দীর্ঘ কয়েক মাস পর দাম কমল গ্যাস সিলিন্ডারের। হ্যাঁ একদম। ঠিক শুনেছেন। কেন্দ্রীয় সরকার (Central Government) ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১৮৩.৫০ টাকা কমিয়েছে। এই হ্রাসের পর, এর দাম আগের ৩,১১৩.৫০ টাকা থেকে কমে এখন ২,৯৩০ টাকা হয়েছে। চলুন আরও বিশদে জেনে নেওয়া যাক।
দাম কমল রান্নার গ্যাসের
জানা গিয়েছে, এই বছর প্রথমবারের মতো বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমেছে। ২০২৬ সালের জানুয়ারিতে দিল্লিতে এর দাম ছিল ১৬৯১.৫০ টাকা, যা জুনে প্রায় দ্বিগুণ বেড়ে যায়। ২০২৬ সালের মার্চে এর দাম দুবার বেড়েছিল। ১ মার্চ বাণিজ্যিক সিলিন্ডারের দাম ২৮ টাকা এবং ৭ মার্চ ১১৪.৫০ টাকা বেড়েছিল। মে মাসে এর দাম বিপুল ৯৯৩ টাকা বেড়ে দিল্লিতে সরাসরি ৩০৭১.৫০ টাকায় পৌঁছে যায়। ১ জুন এর দাম আরও ৪২ টাকা বেড়েছিল। ব্যবসায়ীদের মাথায় রীতিমতো বাজ ভেঙে পড়েছিল। তবে এবার কিছুটা হলেও স্বস্তি পেলেন তারা।
নয়াদিল্লিতে ১৯ কিলোগ্রামের বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমে ২,৯৩০ টাকা হয়েছে।কলকাতায়, ঘরোয়া সিলিন্ডারের দাম এখনো ৯৬৮ টাকা রয়েছে, আর বাণিজ্যিক সিলিন্ডারের দাম এখন ৩,০৮১.৫০ টাকা, যা আগে ৩,২৫৫.৫০ টাকা ছিল। একইভাবে, লখনউতে দাম ৩,২৩৬ টাকা থেকে কমে ৩,০৫২.৫ টাকা এবং কলকাতায় ৩,২৫৫.৫০ টাকা থেকে কমে ৩,০৮১.৫০ টাকা হয়েছে। পাটনায় এখন একটি বাণিজ্যিক সিলিন্ডার ৩,২২৭ টাকায় পাওয়া যাবে। যদিও ঘরোয়া রান্নার গ্যাসের দামে কোনওরকম বদল ঘটেনি।
Prices of the 19 KG Commercial cylinder have been slashed by Rs 183.50 from today. A 19 Kg cylinder will cost Rs 2930 in Delhi from today. Prices of 5 kg FTL have also been reduced by Rs 13 from today. 5 kg FTL will cost Rs 808.50 in Delhi: Sources pic.twitter.com/pzNGml1z7q
— ANI (@ANI) July 1, 2026
পেট্রোলের ওপর রপ্তানি শুল্ক বাড়াল কেন্দ্র
অন্যদিকে কেন্দ্রীয় সরকার পেট্রোল রপ্তানির উপর বিশেষ অতিরিক্ত আবগারি শুল্ক (SAED) প্রতি লিটারে ১.৫ টাকা থেকে বাড়িয়ে ৪ টাকা করেছে, যা আজ ১ জুলাই থেকে কার্যকর হয়েছে। অন্যদিকে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের প্রবণতার পরিপ্রেক্ষিতে সরকার ডিজেল এবং এভিয়েশন ফুয়েল (এটিএফ) রপ্তানিকারকদের উল্লেখযোগ্য সুবিধা দিয়েছে। ডিজেল রপ্তানির উপর শুল্ক প্রতি লিটারে ১৪ টাকা থেকে কমিয়ে ৮.৫ টাকা করা হয়েছে, এবং এটিএফ-এর উপর কর প্রতি লিটারে ১২.৫ টাকা থেকে কমিয়ে ৭.৫ টাকা করা হয়েছে।










