বিক্রম ব্যানার্জী, কলকাতা: 16 আগস্টের মধ্যে গ্যাসের EKYC না করলে ডবল দামে কিনতে হবে সিলিন্ডার (Gas Cylinder)। এমন আশঙ্কাতেই তড়িঘড়ি LPG-র EKYC (LPG EKYC) করছিলেন গ্রাহকরা। কেন্দ্রীয় সরকারের তরফেও জানিয়ে দেওয়া হয়েছিল, গ্যাসের সংযোগ নিরবিচ্ছিন্ন রাখতে এই কাজ করা বাধ্যতামূলক। তবে গ্রাহকদের স্বার্থে এবার EKYC সম্পূর্ণ করার মেয়াদ বাড়িয়ে দিল কেন্দ্র। সেই মতোই, নতুন তারিখ জানিয়ে নির্দেশিকা পাঠানো হয়েছে গ্যাস ডিলারদের।
গ্যাসের EKYC সম্পূর্ণ করার মেয়াদ বাড়ল
কেন্দ্রীয় সরকারের তরফে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল, যেসব গ্রাহকরা নির্ধারিত সময়ের মধ্যে EKYC প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবেন না তাঁদের অতিরিক্ত অর্থ দিয়ে গ্যাস সিলিন্ডার কিনতে হবে। তবে গ্যাসের কানেকশন নিরবিচ্ছিন্ন রাখতে ঠিক কত টাকা অতিরিক্ত দিতে হবে সেই নির্দিষ্ট পরিমাণ না জানানো হলেও অনেকেই ধারণা করে নিয়েছিলেন অন্তত ডবল দাম দিয়েই কিনতে হবে রান্নার গ্যাস।
মোটা টাকা খসিয়ে রান্নার গ্যাস কিনতে হবে জানতেই একেবারে পড়িমড়ি করে EKYC করতে ছুটেছিলেন গ্রাহকরা। একাংশ বাড়িতে বসে অনলাইন অ্যাপের মাধ্যমে এই প্রক্রিয়া সম্পূর্ণ করলেও একটা বড় অংশের গ্রাহক ডিলার অফিসে গিয়ে লাইন দিয়ে গ্যাসের EKYC করেছিলেন। সূত্রের খবর, এখনও অনেকেই এই প্রয়োজনীয় কাজ করে উঠতে পারেননি। মূলত সে কারণেই এবার গ্রাহকদের কথা চিন্তা করে EKYC-র মেয়াদ বাড়াল নরেন্দ্র মোদি সরকার।
অবশ্যই পড়ুন: দাম কমল TATA-র এই জনপ্রিয় শেয়ারের, এখন না বিনিয়োগ করলে পস্তাবেন?
আপাতত যা খবর, সরকারের তরফে সবুজ সংকেত পাওয়ার পরই ইনডেন থেকে শুরু করে ভারত গ্যাস এবং HP গ্যাস কোম্পানির তরফে গ্রাহকদের জানানো হয়েছে 16 আগস্ট নয় বরং আগামী 23 আগস্ট পর্যন্ত গ্যাসের EKYC করার সুযোগ পাবেন তাঁরা। সেই মর্মেই প্রত্যেক গ্যাস ডিলারকে নাকি স্পষ্ট নির্দেশ দিয়েছে সংস্থাগুলি! সেই খবর নিশ্চিত করেছেন ইনডেন এলপিজি কুকিং গ্যাস ডিলার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি বিজন বিশ্বাস। যদিও এ নিয়ে আনুষ্ঠানিকভাবে সরকারের তরফে কোনও ঘোষণা এখনও পর্যন্ত আসেনি। তবে সূত্রের যা খবর, গ্রাহকদের স্বস্তি দিতে EKYC করার সময় সপ্তাহখানেক বেড়েই গেল।










