গান্ধী জয়ন্তীতে এই শহরগুলিতে বন্ধ মাংসের দোকান, জারি নির্দেশিকা

Published:

meat shop closed (1)

আনিষা চৌধুরী, কলকাতা: আগামী ২ অক্টোবর গান্ধী জয়ন্তী (Gandhi Jayanti), মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে দেশের একাধিক শহরে ওইদিন মাংস বিক্রি (Meat shops) ও পশু জবাই বন্ধ রাখার নির্দেশ জারি করা হয়েছে। হায়দরাবাদ থেকে রায়পুর, রাজকোট থেকে বেঙ্গালুরু, বিভিন্ন পুরসভা ও স্থানীয় প্রশাসনের তরফে এই নির্দেশিকা প্রকাশ করা হয়েছে।

হায়দরাবাদে কী নির্দেশ?

গ্রেটার হায়দরাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশন (GHMC)-এর আওতায় ২ অক্টোবর সমস্ত গরু, ভেড়া ও ছাগল জবাইখানা বন্ধ থাকবে। GHMC কমিশনার আরভি কার্নান ১৯৫৫ সালের GHMC Act-এর Section 533(b) অনুযায়ী এই নির্দেশ জারি করেছেন। নির্দেশ কার্যকর করতে হায়দরাবাদ পুলিশের সহযোগিতাও চাওয়া হয়েছে। শুধু দোকান বন্ধ নয়, সেদিন শহরের নির্দিষ্ট এলাকায় পশু জবাইও করা যাবে না। ২০২৫ সালেও গান্ধী জয়ন্তীর দিন GHMC এলাকায় একই ধরনের নিষেধাজ্ঞা জারি হয়েছিল।

রায়পুরেও মাংস-মাটন বিক্রি বন্ধ

ছত্তিশগড়ের রায়পুরে ২ অক্টোবর গোটা মিউনিসিপ্যাল কর্পোরেশন এলাকায় মাংস ও মাটন বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জবাইখানা এবং মাংস-মাটনের দোকান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। হোটেলেও ওইদিন মাংস বা মাটন বিক্রি করতে গিয়ে ধরা পড়লে তা বাজেয়াপ্ত করে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।

রাজকোটে মাছ ও চিকেন বিক্রিতেও নিষেধাজ্ঞা

গুজরাটের রাজকোটেও গান্ধী জয়ন্তী উপলক্ষে ২ অক্টোবর সমস্ত কসাইখানা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি মাংস, মাটন, মাছ এবং চিকেন বিক্রির উপর নিষেধাজ্ঞা থাকবে। রাজকোট মিউনিসিপ্যাল কর্পোরেশনের কমিশনার তুষার সুমেরা এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছেন।

বেঙ্গালুরুতেও এই বছর নতুন নির্দেশ

বেঙ্গালুরুতেও ২০২৬ সালের ২ অক্টোবর গান্ধী জয়ন্তী উপলক্ষে পশু জবাই এবং মাংস বিক্রি বন্ধ রাখার নির্দেশ জারি হয়েছে। Greater Bengaluru Authority (GBA)-এর আওতায় কসাইখানায় পশু জবাই এবং মাংসের দোকান বা বিক্রয়কেন্দ্রে মাংস বিক্রি নিষিদ্ধ থাকবে। নির্দেশ অমান্য করে বিক্রি করতে দেখা গেলে আইনি ব্যবস্থা নেওয়ার সতর্কতাও দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ১০,০০০ টাকা অবধি বৃদ্ধি, প্যারা টিচারসহ অন্যান্যদের ভাতা বাড়াল সরকার, জারি বিজ্ঞপ্তি

অর্থাৎ, ২ অক্টোবর গান্ধী জয়ন্তীর দিন এই শহরগুলির বাসিন্দাদের মাংস কেনার পরিকল্পনা থাকলে আগে থেকেই এই বিষয়টি মাথায় রাখতে হবে। তবে ভারতের প্রত্যেকটি রাজ্যে সমান নিয়ম নেই। রাজ্যভেদে নিয়ম আলাদা।

google button