মাত্র এতদিনই থাকতে পারবে ভারতীয় বাহন, নয়া নিয়ম নেপাল সরকারের

Published:

Nepal New Car Rules For India and other countries

বিক্রম ব্যানার্জী, কলকাতা: প্রথমে লিপুলেখ নেপালের অংশ দাবি করে ভারতের পবিত্র মনস-সরোবর যাত্রায় একপ্রকার বাধা দান করেছিলেন প্রতিবেশী দেশটির নতুন প্রধানমন্ত্রী বালেন শাহ (Nepal New Car Rules)। যদিও দিল্লির তরফে স্পষ্ট করে জানানো হয়েছিল, এই ধরনের পদক্ষেপ মেনে নেওয়া হবে না! তারপর থেকেই ভারতীয়দের প্রতি যেন কঠোর হয়েছেন নেপালের নবীন প্রধানমন্ত্রী। সম্প্রতি নেপালে যাওয়ার আগে ভারতীয়দের বৈধ পরিচয় পত্র বাধ্যতামূলক করেছিল প্রতিবেশী দেশটির সরকার। এবার ভারত সহ অন্যান্য দেশের যানবাহন নিয়ে কঠোর হলেন বালেন।

ভারত সহ অন্যান্য দেশের যানবাহন নিয়ে কঠোর পদক্ষেপ নেপালের

নেপালের কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নেপালের নতুন সরকার ভারতীয় যানবাহনের জন্য বিএসএনএল এর অনলাইন সিস্টেম চালু করার সাথে সাথে ভারত সহ অন্যান্য দেশের যানবাহন নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছেন শাহ। জানা যাচ্ছে, নেপাল সরকারের সিদ্ধান্তে এবার থেকে বছরে মাত্র 30 দিন ভারত সহ অন্যান্য দেশের গাড়িগুলি নেপালে থাকতে পারবে। এই সময়ের মধ্যে কাজ শেষ হয়ে গেলে যানবাহন গুলিকে নিজ দেশে ফিরে যেতে হবে। আর এই সিদ্ধান্ত না মানা হলে নেপালে ঘুরতে আসা কিংবা অন্য কোনও কাজে নিয়ে আসা গাড়িগুলি বাজেয়াপ্ত করবে নেপাল সরকার।

বলাই বাহুল্য, নেপাল সরকারের তরফে জানিয়ে দেওয়া হয়েছে এই কঠোর নিয়ম পণ্যবাহী গাড়িগুলির জন্য প্রযোজ্য নয়। বরং পর্যটকদের নিয়ে আসা গাড়িগুলির ক্ষেত্রেই 30 দিনের নিয়ম কার্যকর হচ্ছে। সে ক্ষেত্রে যদি কোনও পর্যটক 30 দিনের বেশি নেপালে থাকতে যান তবে তাঁকে গাড়ি বদল করতে হবে। আসলে এতদিন অনলাইন সিস্টেম না থাকার কারণে নেপাল সীমান্ত দিয়ে গাড়ি কতবার যাতায়াত করছে, কতদিন নেপালে থাকছে এইসব তথ্য জানা যাচ্ছিল না।

অবশ্যই পড়ুন: পেনশন প্রাপকদের সুখবর শোনাল রেল

তবে এবার নেপালের নাকা পয়েন্ট থেকে শুরু করে সীমান্তগুলিতে ডিজিটাল সিস্টেম চালু করার সাথে সাথে দিনে সীমান্ত দিয়ে কতগুলি গাড়ি নেপালে প্রবেশ করছে এবং নেপাল থেকে কতগুলি গাড়ি বাইরের দেশে যাচ্ছে, তার পুঙ্খানুপুঙ্খ হিসেব রাখা সহজ হয়েছে। একই সাথে নেপাল সীমান্ত দিয়ে প্রবেশ করা গাড়িটি কতদিন নেপালে থাকছে সেই তথ্যও সরকারের হাতে তুলে দিচ্ছে এই ডিজিটাল সিস্টেম। সব মিলিয়ে বলাই যায়, জাতীয় স্বার্থ সুরক্ষার্থে এবং সীমান্ত দিয়ে গাড়ি যাতায়াতের যে পরিষেবা তাতে স্বচ্ছতা আনতেই এমন পদক্ষেপ নেপাল সরকারের।

আরওIndiaNepal