প্রধানমন্ত্রীর হাত ধরে হাজার বছরেরও বেশি পুরনো মূল্যবান সম্পদ ফিরে পেল ভারত

Published:

Netherlands Returns pattern to Narendra Modi

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বন্ধু দেশগুলিতে সফর করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সম্প্রতি সংযুক্ত আরব আমিরশাহী সফরে গিয়ে সে দেশের সাথে দুটি বড় চুক্তি সেরেছেন প্রধানমন্ত্রী। গত 15 মে তিনি পৌঁছন নেদারল্যান্ডসে। আর এই দেশটিতে প্রধানমন্ত্রীর পা পড়তেই এক বিশেষ ঐতিহাসিক সম্পদ ফিরে পেল ভারত। প্রধানমন্ত্রীর সফরের দিনই তাঁর হাতে তুলে দেওয়া হল এক হাজার বছরের বেশি পুরনো চোল যুগের আনাইমঙ্গলম তাম্রলিপি। জানা গিয়েছে, বহুদিন ধরে নেদারল্যান্ডসের লাইডেন বিশ্ববিদ্যালয়ে ভারতের এই বহু মূল্যবান সম্পদ সংরক্ষিত ছিল।

ভারত ফিরে পেল তার পুরনো সম্পদ

ভারতের অত্যন্ত মূল্যবান সম্পদ ঐতিহাসিক তাম্রলিপিটি। যেটিকে লাইডেন প্লেটস নামেও চেনে গোটা বিশ্ব। বলাই বাহুল্য, 21টি বড় ধরনের তাম্রলিপি এবং তিনটি ছোট তাম্রলিপি নিয়ে তৈরি এই শিলালিপিতে তামিল ভাষায় চোল সাম্রাজ্যের গৌরবগাধা লেখা রয়েছে। লিপিবদ্ধ রয়েছে সেই সময়কার ইতিহাস, প্রশাসনিক তথ্য এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়।

ইতিহাসবিদরা বলছেন, দক্ষিণ ভারতের চোল সাম্রাজ্যের সময়কার পরিস্থিতি, রাজনৈতিক ইতিহাস এবং সাংস্কৃতিক ঐতিহ্য বোঝার ক্ষেত্রে এই তাম্রলিপির গুরুত্ব রয়েছে। এহেন এক ভারতীয় তাম্রলিপি প্রধানমন্ত্রীর হাত ধরে দেশে ফিরে আসায় উচ্ছ্বসিত দক্ষিণ ভারত থেকে শুরু করে গোটা দেশের বাসিন্দারা! ঐতিহাসিক নিদর্শন ফিরে পেয়ে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেও। তাইতো নিজের এক্স হ্যান্ডেলে এক বিশেষ পোস্ট করেছেন মোদি। প্রধানমন্ত্রী বিশেষ নিদর্শনের ছবি শেয়ার করে লিখেছেন, “আজকের দিনটি প্রত্যেক ভারতীয়র জন্য আনন্দের।”

 

অবশ্যই পড়ুন: বৈভব সূর্যবংশীর রেকর্ডে ভাগ বসালেন KKR তারকা

উল্লেখ্য, গত পরশুদিন নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামে পা রেখেছিলেন নরেন্দ্র মোদি। সেখানেই ভারতের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান নেদারল্যান্ডস কর্তৃপক্ষ। জানা যাচ্ছে, ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে যে মুক্ত বাণিজ্য চুক্তি হয়েছে তার দৌলতে দুই দেশের সম্পর্ক অনেকটাই মজবুত হবে বলেই আশা প্রকাশ করেন নরেন্দ্র মোদি। একই সাথে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীর রব জেটেনের সঙ্গে বৈঠক করে দুই দেশের সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ারও বার্তা দেন প্রধানমন্ত্রী।

google button