বৈভব সূর্যবংশীর রেকর্ডে ভাগ বসালেন KKR তারকা

Published:

KKR Star Player equals Vaibhav Sooryavanshi record in IPL

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সেঞ্চুরি মিস করলেও গতকাল কলকাতা নাইট রাইডার্সকে (Kolkata Knight Riders) জিতিয়েছিলেন ফিন অ্যালেন। একার হাতে 35 বলে 93 রানের দুর্ধর্ষ ইনিংস খেলেন তিনি। এদিন 10টি ছয় ও 4টি চার মেরে নিজের ইনিংসটি সাজিয়ে নিয়েছিলেন নিউজিল্যান্ড তারকা। এই সময় খেলোয়াড়ের স্ট্রাইক রেট ছিল 265 এরও বেশি। আর সেই সূত্র ধরেই দল কলকাতাকে জেতানোর পাশাপাশি কিশোর প্রতিভা বৈভব সূর্যবংশীর (Vaibhav Sooryavanshi) এক বড় রেকর্ডে ভাগ বসালেন অ্যালেন।

বৈভবের রেকর্ডে ভাগ বসালেন অ্যালেন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে নাইট তারকা ফিন অ্যালেন এক ইনিংসে 10 বা তার বেশি ছয় মারার রেকর্ড গড়েছেন। পরপর দুবার এই কাজ করেছেন তিনি। আর সেই সূত্র ধরেই বৈভব সূর্যবংশীর রেকর্ডে ভাগ বসিয়েছেন এই কিউই তারকা। বলাই বাহুল্য, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে এক ইনিংসে 10 বা তার বেশি ছয় মারার সর্বোচ্চ রেকর্ড রয়েছে ক্রিস গেইলের দখলে। এই ক্যারিবিয়ান স্টার চারবার এক ইনিংসে 10 বা তার বেশি ছয় মেরেছেন। অন্যদিকে ভারতীয় ব্যাটসম্যান অভিষেক শর্মা দুবার এক ইনিংসে এই কৃতিত্ব অর্জন করেছেন।

না বললেই নয়, এক্ষেত্রে বৈভব সূর্যবংশী এবং ফিন অ্যালেন দুজনের কাছেই সুযোগ রয়েছে ক্রিস গেইলের রেকর্ড ভেঙে দেওয়ার। এবছর না হলেও আসন্ন সিজনের মধ্যে পরবর্তী তিন ম্যাচে 10 বা তার বেশি ছয় মারলেই ক্যারিবিয়ান স্টারের রেকর্ড গুঁড়িয়ে দেবেন তাঁরা। সেটা না হলেও অন্তত দুই ম্যাচে এই কাজ করতে পারলে গেইলের রেকর্ডে ভাগ বসাতে পারবেন দুই তারকা ক্রিকেটার।

অবশ্যই পড়ুন: জোর ধাক্কা! এবার ২০ টাকা অবধি বাড়ল রান্নার তেলের দাম

উল্লেখ্য, গতকাল প্রথমে ব্যাট করতে নেমে তিন তারকা ব্যাটসম্যানের দৌলতে শক্তিশালী প্রতিপক্ষ গুজরাতকে 248 রানের বিরাট লক্ষ্য দিয়েছিল কলকাতা। পরবর্তীতে সেই রান তাড়া করতে নেমে আপ্রাণ চেষ্টা করেছিলেন শুভমন গিলরা। নির্ধারিত সময়ের মধ্যে কলকাতার বোলিং আক্রমণকে ঠেকিয়ে রেখে সেই কাজ করা যায়নি। তাতে সহজ জয় পায় KKR।