১ জুলাই থেকে বাড়ছে পাসপোর্ট তৈরির খরচ, কত টাকা জানুন

Published:

Passport Fee Hike

সহেলি মিত্র, কলকাতাঃ নতুন পাসপোর্ট (Passport Fee Hike) বানানোর কথা ভাবছেন? তাহলে আপনার জন্য রইল জরুরি খবর। আগামী ১ জুলাই, ২০২৬ থেকে পাসপোর্ট তৈরি করার খরচ কয়েক গুন বাড়তে চলেছে। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। কেউ হয়তো ভাবতেও পারেননি এত দাম বেড়ে যাবে। দীর্ঘ ১৪ বছর পর এরকম দাম বাড়তে চলেছে বলে খবর।

১ জুলাই থেকে বাড়ছে পাসপোর্ট তৈরির খরচ

এমনিতেই পাসপোর্টকে নাগরিকত্বের প্রমাণ হিসেবে গণ্য করা উচিত কি না, তা নিয়ে দেশজুড়ে তুমুল বিতর্ক চলছে। এদিকে বিদেশ মন্ত্রক ‘পাসপোর্ট (সংশোধন) বিধিমালা, ২০২৬’ জারি করেছে এবং আগামী মাস থেকে তা কার্যকর করার নির্দেশ দিয়েছে। ফিতে সর্বশেষ পরিবর্তন করা হয়েছিল ২০১২ সালে। নতুন নিয়ম অনুযায়ী, ২০২৬ সালের ১ জুলাই থেকে নতুন পাসপোর্ট ফি কার্যকর হবে। এই পরিবর্তনের ফলে পাসপোর্ট পেতে খরচ ২,০০০ টাকা পর্যন্ত হতে পারে।

সরকার এ বিষয়ে একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করেছে। নতুন ব্যবস্থাটি কার্যকর হলে, নতুন পাসপোর্ট প্রাপ্তি, পাসপোর্ট রিনিউ এবং অন্যান্য সংশ্লিষ্ট পরিষেবার জন্য সংশোধিত ফি প্রযোজ্য হবে। এছাড়াও, পাসপোর্ট বিধিমালা, ১৯৮০-এর পুরোনো ফি তালিকা (তফসিল IV) একটি নতুন ফি তালিকা দ্বারা প্রতিস্থাপিত হবে। বিদেশ মন্ত্রক জানিয়েছে যে, ২০২৬ সালের ১ জুলাই থেকে সকল পাসপোর্ট পরিষেবার ক্ষেত্রে নতুন ফি প্রযোজ্য হবে।

কোন ক্যাটেগরিতে কত টাকা করে বাড়ছে?

কেউ যদি প্রথমবারের মতো ৩৬ পেজের সাধারণ পাসপোর্ট তৈরি করবে তাহলে তাঁকে ১ জুলাই থেকে ২৫০০ টাকা খরচ করতে হবে। এই খরচ আগে ছিল ১৫০০ টাকা। কেউ যদি তৎকালে নতুন পাসপোর্ট তৈরি করতে যায় তাহলে আগামী দিন থেকে ৫০০০ টাকা খরচ করতে হবে। আগে এই খরচ ছিল ৩৫০০ টাকা। কেউ যদি ৬০ পেজের নতুন পাসপোর্ট তৈরি করতে চায় তাহলে তাঁকে ২০০০ টাকার পরিবর্তে এবার ৩৫০০ টাকা খরচ করতে হবে। তৎকালের ক্ষেত্রে সেই টাকা ৪০০০ থেকে বেড়ে ৬০০০ টাকা হয়েছে। কেউ যদি ৩৬ পেজের হারানো বা ক্ষতিগ্রস্ত পাসপোর্ট তৈরি করতে চায় তাহলে সাধারণ ক্ষেত্রে ১৫০০ টাকার পরিবর্তে এখন ৫০০০ টাকা গুনতে হবে। কেউ যদি এই কাজ তৎকালে করতে চায় তাহলে তাকে এখন ৩৫০০ টাকার বদলে ৭৫০০ টাকা খরচ করতে হবে।

আরও পড়ুনঃ ফের সোনা, রুপোর দামে বড় পতন

এছাড়া কেউ যদি ৬০ পেজের হারানো বা ক্ষতিগ্রস্ত পাসপোর্ট তৈরি করতে চায় তাহলে সাধারণ ক্ষেত্রে ২০০০ টাকার পরিবর্তে এখন ৬০০০ টাকা গুনতে হবে। তৎকালের ক্ষেত্রে ৮৫০০ টাকা খরচ করতে হবে, যা আগে ছিল ৪০০০ টাকা। ১৮ বছরের কম বাচ্চাতের ৩৬ পেজের পাসপোর্ট তৈরি করতে খরচ পড়বে ১৭৫০ টাকা যা আগে ছিল ১০০০ টাকা মতো। তৎকালের ক্ষেত্রে খরচ পর ৪২৫০ টাকা যা আগে ছিল ৩০০০ টাকা। নাবালকদের পাসপোর্ট হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে সেক্ষেত্রে সাধারণ ক্ষেত্রে খরচ পড়বে ৪২৫০ টাকা যা আগে ছিল ১০০০ টাকা এবং তৎকালের ক্ষেত্রে খরচ পড়বে ৬৭৫০ টাকা যা আগে ছিল ৩০০০ টাকা মতো।