সহেলি মিত্র, কলকাতাঃ এবার কি ভারতীয়দের বিদেশ যাত্রার ওপরেও বসবে ট্যাক্স (Foreign Tour Tax)? এই নিয়ে বেশ কিছুদিন ধরে তীব্র জল্পনা শুরু হয়েছে। আর এই নিয়ম যদি লাগু হয় তাহলে তা অনেকের জন্য চরম চাপের বিষয় হয়ে উঠবে সেটা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। এদিকে এই বিষয়ে নীরবতা ভাঙলেন খোদ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বিষয়ে নিজের এক্স হ্যান্ডেলে বড় মন্তব্য করলেন প্রধানমন্ত্রী। চলুন বিশদে জেনে নেওয়া যাক।
বিদেশ যাত্রার ওপর কর বসাচ্ছে সরকার?
মধ্যপ্রাচ্যের উত্তেজনা এবং অপরিশোধিত তেলের মূল্যের ওঠানামার মধ্যে, সরকার বিদেশ ভ্রমণের উপর নতুন কর আরোপের প্রস্তুতি নিচ্ছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক জল্পনা-কল্পনা চলছে। এই আকস্মিক খবরটি ব্যাপক বিভ্রান্তি সৃষ্টি করেছে সকলের মধ্যে। অনেকে এই নিয়ে নিজেদের ক্ষোভ উগড়ে দিয়েছেন। বেশ কয়েকটি রিপোর্টে এমনকি দাবি করা হয় যে, ক্রমবর্ধমান অর্থনৈতিক সংকটের কারণে সরকার এমন পদক্ষেপ নিতে পারে, যা সাধারণ ভ্রমণকারীদের উপর অতিরিক্ত বোঝা চাপাবে। তবে এই গুজবগুলোর অবসান ঘটিয়ে প্রধানমন্ত্রী মোদী সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্মে একটি বিবৃতি জারি করেছেন। তিনি জানালেন, বিষয়টি সম্পূর্ণ মিথ্যে।
আরও পড়ুনঃ মধ্যবিত্তর মুখে চওড়া হাসি, অনেকটাই দাম কমল সোনা, রুপোর! আজকের রেট
মুখ খুললেন প্রধানমন্ত্রী
তিনি লিখেছেন, ‘বিদেশ ভ্রমণের ওপর কোনো কর, সেস বা সারচার্জ আরোপ করার কোনো প্রস্তাব সরকারের নেই। এই কথার মধ্যে বিন্দুমাত্র সত্যতা নেই।’ তিনি আরও বলেন যে, সরকার মানুষের জীবন সহজ করতে এবং ব্যবসাকে সরল করতে নিরন্তর কাজ করে যাচ্ছে, নতুন কোনো অর্থনৈতিক বোঝা চাপানোর জন্য নয়। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, কেন্দ্রীয় সরকার বিদেশ ভ্রমণের ওপর কর আরোপের কথা বিবেচনা করছে।
This is totally false.
Not an iota of truth in this.
There is no question of putting such restrictions on foreign travel.
We remain committed to improving ‘Ease of Doing Business’ and ‘Ease of Living’ for our people. https://t.co/9lxjbxz0nV
— Narendra Modi (@narendramodi) May 15, 2026
রিপোর্টগুলোতে বলা হয়েছে যে, ইরান-ইজরায়েলের যুদ্ধের কারণে তেল আমদানির ক্রমবর্ধমান খরচ মেটাতে বিদেশ ভ্রমণের ওপর একটি অস্থায়ী সেস বা কর আরোপ করা হতে পারে। এও বলা হয়েছে যে, এই প্রস্তাবে সম্মতি দেওয়া হলে তা সীমিত সময়ের জন্য বাস্তবায়ন করা যেতে পারে। তবে বিষয়টি যে সম্পূর্ণ মিথ্যে তা জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী।










