সহেলি মিত্র, কলকাতাঃ এলপিজি, পেট্রোল-ডিজেল সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম নিয়ে জর্জরিত সাধারণ মানুষ। কবে সেসবের দাম কমবে কিছু জানা যায়নি। এরই মাঝে আরবিআই- (Reserve Bank of India) এর গভর্নর সঞ্জয় মালহোত্রা পেট্রোল-ডিজেলের দাম (RBI On Petrol Diesel Price) নিয়ে বিরাট খারাপ খবর শোনালেন। তিনি ইঙ্গিত দিলেন, আগামী দিনে পেট্রোল ও ডিজেলের দাম বাড়তে পারে। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। চলুন আরও বিশদে জেনে নেওয়া যাক।
বাড়তে পারে পেট্রোল ডিজেলের দাম, ইঙ্গিত RBI গভর্নরের
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ধীরে ধীরে ভারতের অর্থনীতিতে প্রভাব ফেলতে শুরু করেছে সেটা নিয়ে সন্দেহ নেই। এদিকে ইতিমধ্যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে ওয়ার্ক ফ্রম হোম থেকে শুরু করে যানবাহনের ব্যবহার কমাতে, রান্নার তেল গ্যাস বাঁচানোর পরামর্শ দিয়েছেন। এরই মধ্যে পেট্রোল ও ডিজেলের দামও শীঘ্রই বাড়তে পারে বলে ইঙ্গিত দিলেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর সঞ্জয় মালহোত্রা। তিনি জানিয়েছেন যে, মধ্যপ্রাচ্যের সংকট অব্যাহত থাকলে ভারতকে খুচরা জ্বালানির দাম বাড়াতে হবে।
আরও পড়ুনঃ রেডি রাখুন ছাতা, কিছুক্ষণেই কলকাতা সহ ৫ জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, আবহাওয়ার খবর
তিনি আরও বলেন, বর্তমানে সরকার এবং রাষ্ট্রীয় মালিকানাধীন তেল সংস্থাগুলি অপরিশোধিত তেলের বর্ধিত মূল্যের বোঝা বহন করছে। কিন্তু আর কতদিন? পরিস্থিতি যদি এমনই থাকে, তবে এই মূল্যবৃদ্ধির প্রভাব নিশ্চিতভাবেই সাধারণ মানুষের কাছে পৌঁছাবে। সুইৎজারল্যান্ডে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সঞ্জয় মালহোত্রা বলেন, দীর্ঘ সময়ের জন্য তেলের মূল্যবৃদ্ধি রোধ করা সহজ হবে না।
বিপুল ক্ষতির মুখে তেল কোম্পানিগুলি
আরবিআই উল্লেখ করেন যে, কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে আবগারি শুল্ক কমিয়েছে এবং রাষ্ট্রীয় মালিকানাধীন জ্বালানি সংস্থাগুলোও লোকসানের শিকার হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনগণকে পেট্রোল ও ডিজেলের ব্যবহার কমাতে এবং সোনা কেনা স্থগিত রাখতে আহ্বান জানিয়েছেন। সরকার বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ কমাতে চায়। এই কারণে সোনার ওপর আমদানি শুল্কও বাড়ানো হয়েছে। মনে করা হচ্ছে যে, ডলার সংরক্ষণের জন্য ভবিষ্যতে সরকার অন্যান্য পণ্যের ওপরও আমদানি শুল্ক কঠোর করতে পারে।










