স্কুল পড়ুয়ারা পাবে ১৫,০০০ টাকা, সাথে ফ্রিতে লালকেল্লা ভ্রমণ! দারুণ উদ্যোগ সরকারের

Published:

School Student

সৌভিক মুখার্জী, কলকাতা: স্কুল পড়ুয়ারা (School Student) জিতে নিতে পারে ১৫,০০০ টাকা পুরস্কার। সাথে স্বাধীনতা দিবসের (Independence Day) দিন লালকেল্লায় উপস্থিত থাকার সুযোগ। ইতিমধ্যেই এ বিষয়ে স্কুল শিক্ষা দফতরের তরফ থেকে জারি করা হয়েছে নির্দেশিকা। আসলে রাজ্যের সমগ্র শিক্ষা মিশনের তরফ থেকে জানানো হয়েছে, ভারত সরকারের প্রতিরক্ষা মন্ত্রক ‘মাই গভ’ এবং ‘মাই ভারত’-র যৌথ উদ্যোগে ২০২৬-এ স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন অনলাইন প্রতিযোগিতার আয়োজন করছে। আর সেখানে বিজয়ী ২০০ জনকে দেওয়া হবে পুরস্কার।

১৫ হাজার টাকা জেতার সুযোগ

আসলে কেন্দ্র সরকার চাইছে, ২০৪৭ সালে ভারত কেমন হবে, ঠিক সেই রেখাচিত্র বর্তমান স্কুল পড়ুয়াদের মধ্যে তুলে ধরতে। সেই কারণেই গোটা দেশজুড়ে স্কুল পড়ুয়াদের জন্য প্রবন্ধ থেকে শুরু করে কুইজ, অঙ্কনসহ একাধিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আর সেক্ষেত্রে বিজয়ী ২০০ জন পাবে ১৫ আগস্ট লালকেল্লায় উপস্থিত থাকার সুযোগ। এমনকি সঙ্গে পুরস্কার হিসেবে মিলবে টাকাও। ইতিমধ্যে শিক্ষা মিশনের তরফ থেকে প্রত্যেকটি স্কুলে এ বিষয়ে নির্দেশিকা পাঠানো হয়েছে। তবে আগামী ১ জুলাই থেকে ১৫ জুলাইয়ের মধ্যেই আবেদন করতে হবে।

এবার নিশ্চয়ই মনে প্রশ্ন জাগতে পারে, কোন কোন বিষয়ের উপর এই প্রতিযোগিতা হবে। প্রবন্ধর বিষয় হল ২০৪৭ সালের উন্নত ভারত গঠনে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-র ভূমিকা। আর প্রবন্ধটি লিখতে হবে ৫০০ থেকে ৬০০ শব্দের মধ্যে। অঙ্কনের বিষয় রয়েছে ‘১৯৪৭ এর ভারত বনাম ২০৪৭ এর ভারত’। তবে কুইজ প্রতিযোগিতা হবে অনলাইনের মাধ্যমেই। সেক্ষেত্রে সংবিধান, স্বাধীনতা সংগ্রাম, নারী, প্রযুক্তি এবং মহাকাশ ও পারমাণবিক সাফল্য ইত্যাদি বিষয়ের উপর প্রশ্ন করা হবে।

May be an illustration of ‎text that says "‎শিক্ষায় মথিকার Samagra Shiksha Paschim Banga Samagra Shiksha Mission Education of West No.:125 /IDC District Education 2026 SSM, various 15/06/2026 during Madam/Sir, Day Ceremony 2026- Govt. dated Ministry from0 1.06.2026 awareness 15.07.2026 youth MyBharat celebrote organizing online dependence building regarding rolc tapic Role 1947 0.06.2026- building Viksit India Constitution 15,000/- will each screening children. bya designated Screening widely across Enclo: ssinted schools METO Ped Copy Forwarded kind informntion necessary action Commissioner, Education Stato اتله 06/2026 Bikash Bhawan Stato Floor), Kolkata- Phone: PBSSM 091 DIS/PEIN-24/37/Misc-01/2026 |lS.I/S to the nformation all schools under his her District Inspector Schools(P North 24-Parganas‎"‎

আরও পড়ুন: কালই ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের ৩০০০ টাকা, আপনি পাবেন তো? এভাবে চেক করুন

এবার পুরস্কার নিয়ে যদি কথা বলি তাহলে প্রতিটি বিভাগেই সেরা তিনজন পাবে ১৫,০০০ টাকা করে নগদ পুরস্কার। তবে এর পাশাপাশি রয়েছে সান্তনা পুরস্কার। সেক্ষেত্রে সেরা ২০০ জনকে দিল্লির লাল কেল্লায় স্বাধীনতা দিবস ২০২৬-এর অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য পাস দেওয়া হবে। তবে এই পাস ই-আমন্ত্রণের মাধ্যমেই পাঠানো হবে বলে জানানো হয়েছে। এমনকি সবথেকে বড় ব্যাপার, পড়ুয়াদের সঙ্গে একজন করে অভিভাবকও যেতে পারবেন। এ বিষয়ে এক স্কুল শিক্ষক বলেন, এই ধরনের উদ্যোগ পড়ুয়াদের মধ্যে বাড়তি উৎসাহ যোগায়। কেন্দ্রের আমন্ত্রণে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়া সত্যিই আকর্ষণীয়। যদিও এর আগেও কেন্দ্র সরকারের তরফ থেকে এরকম উদ্যোগ নেওয়া হয়েছিল।