সহেলি মিত্র, কলকাতাঃ আরও শক্তিশালী হল ভারতীয় রেল (Indian Railways)। ভারতীয় রেলের ইতিহাস নতুন এক ইতিহাস সৃষ্টি করতে চলেছে আগামী দিনে বলে মনে করা হচ্ছে। নিশ্চয়ই ভাবছেন কেন? তাহলে জানিয়ে রাখি, তাহলে জানিয়ে রাখি, ভারতীয় রেলের হাতে এল ৯,০০০ হর্সপাওয়ার শক্তি সম্পন্ন লোকোমোটিভ। এরই সঙ্গে ২৭,০০০ কোটি টাকার একটি চুক্তির প্রথম ধাপের কাজ শেষ হল বলে খবর। এই লোকোমোটিভ ভারতীয় রেলের চেহারাই আগামী দিনে বদলে দেবে বলে মনে করা হচ্ছে। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।
আরও শক্তিশালী হল ভারতীয় রেল
জানা গিয়েছে, সিমেন্স মোবিলিটি বাণিজ্যিক চালানোর জন্য ভারতীয় রেলকে আনুষ্ঠানিকভাবে তাদের বৈদ্যুতিক মালবাহী লোকোমোটিভের প্রথম ইউনিটগুলি হস্তান্তর করেছে। জার্মান সংস্থাটি ২০২৩ সালের শুরুতে এই নিয়ে কাজ শুরু করেছিল বলে খবর। ২০২৫ সালের জানুয়ারি মাসে স্বাক্ষরিত এই চুক্তির আওতায় ১,২০০টি উচ্চ ধারণক্ষমতাসম্পন্ন মালবাহী লোকোমোটিভ সরবরাহ করা হবে। আর এই বহর কিন্তু বিশ্বব্যাপী সিমেন্সের পাওয়া এ ধরনের সবচেয়ে বড় অর্ডার বলে দাবি করা হচ্ছে।
কী বলছে সংস্থা?
সিমেন্স ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে যে তারা বিশাখাপত্তনমে একটি বিশেষ রক্ষণাবেক্ষণ ডিপো খুলেছে। যেখানে এই লোকোমোটিভগুলির ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করা হবে। সংস্থাটি জানিয়েছে, সিমেন্সের ডি৯ সিরিজ নামে পরিচিত এই লোকোমোটিভগুলো ভারতের মালবাহী করিডোরের কঠিন পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে। প্রতিটি ইউনিটে ৯,০০০ হর্সপাওয়ার শক্তি রয়েছে এবং এটি ঘণ্টায় ১২০ কিমি পর্যন্ত গতিতে প্রায় ৬,০০০ টন ভার বহন করতে সক্ষম হবে। এই প্রসঙ্গে বড় তথ্য দিয়েছেন সিমেন্স লিমিটেডের পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সুনীল মাথুর। তিনি বলেন, ‘এটি সিমেন্সের জন্য একটি গর্বের মুহূর্ত, যিনি ভারতীয় রেলওয়ের দীর্ঘদিনের এবং বিশ্বাসযোগ্য অংশীদার। বৈদ্যুতিক লোকোমোটিভগুলোর সফল হস্তান্তর রেল আধুনিকায়নে একটি নতুন মান নির্ধারণ করছে, যা একটি উদ্ভাবনী অংশীদারি এবং একটি শক্তিশালী জীবনচক্র ব্যবসায়িক মডেলের মাধ্যমে সম্ভব হয়েছে।’
আরও পড়ুনঃ ব্যাঙ্ক লোন, EMI-তে মিলবে স্বস্তি! ১ জুলাই থেকে নয়া নিয়ম RBI-র
এরকম লোকোমোটিভ আগে বিদেশে দেখা যেত। তবে এবার এরকম ঘটবে ভারতেও। আর এই অসাধ্য সাধন করে দেখিয়েছে খোদ রেল। কোম্পানির ঘোষণা অনুযায়ী, লোকোমোটিভগুলিতে ডিজিটাল মনিটরিং সিস্টেমও লাগানো আছে যা রিয়েল টাইমে কর্মক্ষমতা ট্র্যাক করে এবং বিকল হওয়ার আগেই রক্ষণাবেক্ষণের প্রয়োজনীয়তা সম্পর্কে সতর্ক করবে। কোম্পানিটি আগে জানিয়েছিল যে তারা এই লোকোমোটিভগুলি ৩৫ বছর ধরে রক্ষণাবেক্ষণ করবে। বিশাখাপত্তনম ছাড়াও চারটি ডিপো থেকে সার্ভিসিংয়ের কাজ করা হবে; রায়পুর, খড়গপুর এবং পুনেতে পরিষেবা কেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে।










