নেপালের স্মৃতি উস্কে দিল সিকিম! ভয়ানক ধসের কবলে আস্ত গ্রাম

Published:

সহেলি মিত্র, কলকাতা: আবারও বিপর্যয়ের মুখে সিকিম। একটানা বৃষ্টির ফলে ধস নামল সিকিমের (Sikkim Landslide) একটি গ্রামে। ধসের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। জানা গিয়েছে, ভারী বৃষ্টির ফলে এই ভূমিধস সিকিমের রিম্বি গ্রামে (Rimbi Village) হয়েছে। ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে ধসটি। বৃহস্পতিবার গভীর রাতে ভারী বৃষ্টির পর ধস নামে গ্রামে। ইতিমধ্যেই প্রশাসন ময়দানে নেমে পড়েছে বলে খবর।

ধস নামল সিকিমের এই গ্রামে

এদিকে ধসের কারণে এখনও অবধি কোনো প্রাণহানি বা সম্পত্তির ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ঘটনার বেশ কিছু ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপক গতিতে ভাইরাল হচ্ছে, যা দেখলে আপনারও বুক কেঁপে যেতে পারে। সম্প্রতি নেপালের ঘটনার স্মৃতি উস্কে দিতে পারে। ভিডিওতে দেখা যাচ্ছে কীভাবে ভূমিধসের কারণে পাথর, কাদা এবং ধ্বংসাবশেষ দ্রুত নিচে নেমে আসছিল। পশ্চিম সিকিমের ইউকসম-তাশিডিং এলাকার রিম্বি গ্রামের কিছু অংশে এই ভূমিধসটি ঘটে।

আরও পড়ুনঃ নিম্নচাপের জেরে জলের তলায় দিঘা সমুদ্র সৈকত, আতঙ্কিত পর্যটকরা

ভাইরাল ভিডিও

ঘটনাটির একটি ভিডিও সামনে এসেছে, যা সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হচ্ছে। ভিডিওতে দেখা যাচ্ছে, ভয়ানক ধসের পর কীভাবে পাহাড় থেকে বিপুল পরিমাণ কাদা ও ধ্বংসাবশেষ গ্রামের দিকে নেমে আসতে শুরু করে।  এই ভূমিধসে বেশ কয়েকটি বাড়িও চোখের নিমেষে ধ্বংস হয়ে গেছে। তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা সম্পত্তির ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এদিকে, অবিরাম বৃষ্টি আশেপাশের বাড়িঘর, সম্পত্তি এবং সড়ক যোগাযোগের জন্য হুমকি সৃষ্টি করেছে। প্রশাসন জনসাধারণকে সতর্ক থাকার জন্য আবেদন জানিয়েছে।

এর আগে, ভূমিধসের কারণে রিম্বি থেকে খেচেওপালরি সংযোগকারী রাস্তার একটি অংশ ভেসে গিয়েছিল। সরকারের জারি করা এক বিবৃতি অনুসারে, সিকিম সরকার সোমবার বর্ষায় ক্ষতিগ্রস্ত রাস্তাগুলির রাজ্যব্যাপী পরিদর্শন শুরু করেছে এবং যোগাযোগ পুনরুদ্ধারের কাজ দ্রুত করার জন্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, সড়ক ও সেতু মন্ত্রী এনবি দাহাল ইউকসম-তাশিডং নির্বাচনী এলাকার রিম্বি ও তার আশেপাশের রাস্তা সহ বেশ কয়েকটি ক্ষতিগ্রস্ত অংশ পরিদর্শন করেছেন এবং ক্ষয়ক্ষতি ও নিরাপত্তা ঝুঁকি মূল্যায়ন করেছেন।

আরও Landslide Sikkim