সহেলি মিত্র, কলকাতাঃ রেল যাত্রীদের জন্য রইল অত্যন্ত জরুরি খবর। উত্তরপূর্ব সীমান্ত রেলওয়েতে নন-ইন্টারলকিং কাজের জন্য ট্রেনের নিয়ন্ত্রণের ঘোষণা করেছে পূর্ব রেল। এদিকে রেলের কাজের জন্য মাশুল গুনতে হবে সাধারণ রেল যাত্রীদের। ইতিমধ্যে বহু ট্রেন বাতিলের (Train Cancelled) ঘোষণা করেছে রেল। সেইসঙ্গে কিছু ট্রেনের পথ বদল ও সংক্ষিপ্ত যাত্রা শুরু ও শেষের কথা জানানো হয়েছে রেলের তরফে। আপনিও যদি ট্রেন ধরতে গিয়ে বিপদে না পড়তে চান তাহলে বিশদে জেনে নিন।
রেল যাত্রীদের জন্য খারাপ খবর
ইতিমধ্যে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে রেল। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী, উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের কাটিহার ডিভিশনের কাটিহার জংশন-সোনালি এবং কাটিহার জংশন-কুরেঠা স্টেশনের মধ্যে ডবল লাইন চালু করার জন্য কাটিহার জংশন, মনিয়াঁ, কুরেঠা, ডণ্ডখোরা ও সোনালি স্টেশনে কাজ শুরু হয়েছে। আগামী ১৮ জুন, ২০২৬ অবধি প্রি নন ইন্টারলকিং ও নন ইন্টারলকিং কাজ করা হচ্ছে। এছাড়াও ১৯ জুন সিআরএস পরিদর্শনও করা হবে। যে কারণে বাংলাগামী বহু ট্রেন বাতিল করা হয়েছে। তো আবার কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে তো আবার কিছুর পথ বদল করা হয়েছে।
এক নজরে বাতিল ট্রেনের তালিকা
ট্রেন বাতিলের কথা বললে, রেল জানিয়েছে ১৭, ১৮, ও ১৯ জুন ট্রেন নম্বর ৫৫৭০২ কাটিহার জংশন-মালদা টাউন প্যাসেঞ্জার, ট্রেন নম্বর ৫৫৭০১ মালদা টাউন-কাটিহার জংশন প্যাসেঞ্জার ১৭, ১৮, ১৯ এবং ২০ জুন বাতিল থাকবে। অন্যদিকে ১৩১৫৯ কলকাতা-যোগবাণী এক্সপ্রেস আজ ১৭ জুন কাটিহার জংশনে সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে ও ১৩১৬০ যোগবাণী-কলকাতা এক্সপ্রেস কাটিহার জংশন থেকে সংক্ষিপ্ত যাত্রা শুরু করবে এবং উভয়মুখে কাটিহার জংশন ও যোগবাণী স্টেশনের মধ্যে আংশিকভাবে বাতিল থাকবে।
আরও পড়ুনঃ আলজেরিয়ার বিরুদ্ধে নেমেই ইতিহাস, এমন করা বিশ্বের প্রথম প্লেয়ার হলেন মেসি
রেল জানিয়েছে, ট্রেন নম্বর ০৩৪০৭ ও ০৩৪০৮ ভাগলপুর-কাটিহার জংশন-ভাগলপুর স্পেশাল ১৭, ১৮ ও ১৯ জুন নওগাছিয়া স্টেশনে, নওগাছিয়া স্টেশন থেকে সংক্ষিপ্ত যাত্রা শেষ ও সংক্ষিপ্ত যাত্রা শুরু করবে। উভয় অভিমুখে নওগাছিয়া ও কাটিহার জংশন স্টেশনের মধ্যে আংশিক বাতিল থাকবে। ট্রেন নম্বর ১৫৯২৫ দেওঘর-ডিব্রুগড় এক্সপ্রেস ১৮ জুন পথ পরিবর্তন করে কাইহার জংশন-মনিয়াঁ-কুমেদপুর-মুকুরিয়া জংশন হয়ে চলে।










